CJP protest: দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে 'আমেরিকা ক্যা কহতা থা' মিমখ্যাত ভাইরাল তরুণ

CJP protest: সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে বৈঠক করেন এবং তাঁদের দাবিগুলো শোনেন। একই সঙ্গে তিনি আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান।

Published on: Jul 21, 2026, 17:23:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

CJP protest: সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হওয়া 'আমেরিকা ক্যা কহতা থা?' মিমের জনপ্রিয় মুখ ২১ বছর বয়সি গৌতম সিংকে এবার দেখা গেল দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে। গত ২০২৫ সালের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে গৌতমের এক ক্ষুরধার বক্তব্য রাতারাতি ভাইরাল হয়ে যায়।

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে 'আমেরিকা ক্যা কহতা থা' মিমখ্যাত ভাইরাল তরুণ (Instagram/@america_kya_kehta__tha)
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে 'আমেরিকা ক্যা কহতা থা' মিমখ্যাত ভাইরাল তরুণ (Instagram/@america_kya_kehta__tha)

সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি মানুষের নজর কেড়ে নেওয়া গৌতম সিংয়ের সেই 'আমেরিকা ক্যা কহতা থা?' স্লোগানটিকে নিয়ে পরবর্তীতে একটি গান তৈরি হয় এবং তা শত শত রিঅ্যাকশন ভিডিওর জন্ম দেয়। এমনকী এই বক্তব্যের পর দিল্লিভিত্তিক এই ব্লগারকে 'মোদীজির সবচেয়ে বড় ভক্ত' আখ্যা দেওয়া হয়েছিল। কারণ, ভিডিওটিতে তাঁকে বলতে শোনা গিয়েছিল যে, আটার দাম কেজি প্রতি ১৫,০০০ টাকায় পৌঁছালেও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই ভোট দেবেন। তবে সমস্ত জল্পনা উসকে দিয়ে এক অদ্ভুত রাজনৈতিক মোড়ে দাঁড়িয়ে, গৌতম সিংকে এবার দেখা গেল ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন মঞ্চে। নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সোচ্চার হয়েছেন তিনি। সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার আন্দোলনকারী দিল্লির রাজপথে নামালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

যন্তর মন্তরে গৌতম সিং

ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে সোচ্চার হলেন সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ভাইরাল হওয়া 'আমেরিকা ক্যা কহতা থা?' মিমের জনপ্রিয় মুখ গৌতম সিং। সোমবার দিল্লির যন্তর মন্তরের আন্দোলনস্থল থেকে একাধিক ভিডিও বার্তা শেয়ার করেন এই কন্টেন্ট ক্রিয়েটর। এক ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, 'আমরা গতকালও এখানে ছিলাম এবং আজও আমি এখানেই রয়েছি।' রবি ও সোমবার-পরপর দুই দিনই তিনি এই আন্দোলনে অংশ নিয়েছেন বলে দাবি করেন। পিছনের প্রতিবাদীদের ভিড় দেখিয়ে হিন্দিতে গৌতম বলেন, 'আমার পেছনে আপনারা পুরো আন্দোলন দেখতে পাচ্ছেন। এবার আপনাদের এখানে এসে আমাদের সঙ্গে যোগ দেওয়ার পালা। মার্কিন যুক্তরাষ্ট্রও এখন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে।' নিজের বক্তব্য শেয়ার করে কমেন্ট সেকশনে গৌতম স্পষ্ট বার্তা দিয়ে লেখেন, 'আমার কাছে সবকিছুর আগে আমার দেশ আসে (আমার দেশই সবার আগে)।'

সিজেপি-র আন্দোলন

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে বৈঠক করেন এবং তাঁদের দাবিগুলো শোনেন। একই সঙ্গে তিনি আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান। বৈঠকে সিজেপি তিনটি দাবি তুলে ধরে। সেগুলো হলো- সমাজকর্মী সোনম ওয়াংচুকের নিঃশর্ত মুক্তি ও তার চলাচলে কোনও বিধিনিষেধ না রাখা, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ২০২৬ সালের নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা সব পরীক্ষার্থীর পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান।