...
...
Next Story

পর্ন ব্যবসার জন্য এপস্টিনের কাছে বিনিয়োগ চেয়েছিলেন অ্যানথ্রপিক CEO-র স্ত্রী

Jeffrey Epstein files: ২০১১ সালের মার্চে লিটেরারি এজেন্ট জন ব্রকম্যানের মাধ্যমে জেফরি এপস্টিনের সঙ্গে কামি ক্লার্কের পরিচয় হয়।

Published on: Aug 16, 2026, 14:34:52 IST
Advertisement

Jeffrey Epstein files: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের (Anthropic) সিইও দারিও আমোদেইয়ের স্ত্রী ও তাঁর গুরুত্বপূর্ণ পরামর্শদাতা কামি ক্লার্ক (Cami Clark) কুখ্যাত মার্কিন অর্থলগ্নিকারী ও কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের (Jeffrey Epstein) কাছে তাঁর ‘রেভলিউশনারি পর্ন কোম্পানি’-র জন্য বিনিয়োগ চেয়েছিলেন। মহিলা দর্শকদের লক্ষ্য করে ওই কোম্পানি গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন ক্লার্ক। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের পাশাপাশি এপস্টিন-সংক্রান্ত প্রকাশিত নথির ই-মেইলগুলোতেও এ তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি নিজেদের 'ফ্রি লাক্সারি পর্ন কোম্পানি' হিসেবে পরিচয় দিত।

পর্ন ব্যবসার জন্য এপস্টিনের কাছে বিনিয়োগ চেয়েছিলেন অ্যানথ্রপিক CEO-র স্ত্রী
পর্ন ব্যবসার জন্য এপস্টিনের কাছে বিনিয়োগ চেয়েছিলেন অ্যানথ্রপিক CEO-র স্ত্রী

২০১১ সালের মার্চে লিটেরারি এজেন্ট জন ব্রকম্যানের মাধ্যমে এপস্টিনের সঙ্গে কামি ক্লার্কের পরিচয় হয়। এর আগে ২০০৮ সালে যৌন অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হয়েছিলেন এপস্টিন। একই মামলায় যৌনকর্মীর পরিষেবা নেওয়ার জন্য অর্থ দেওয়ার অভিযোগেও তিনি দোষী সাব্যস্ত হন। ব্রকম্যান এপস্টিনকে ক্লার্ক ও তাঁর ব্যবসায়িক অংশীদার মিশেল ক্যাপোসেফালোর সঙ্গে ডিনারে দেখা করার পরামর্শ দিয়েছিলেন। এপস্টিন ফাইলের ই-মেইলে ব্রকম্যান তাঁকে লিখেছিলেন, ক্লার্ক ও ক্যাপোসেফালোর সঙ্গে তাঁর ‘ডিনারের জন্য দেখা করা উচিত।’

পরিচয় করিয়ে দেওয়া সেই ই-মেইলের জবাবে ক্লার্ক লিখেছিলেন, ‘আমরা আজ সন্ধ্যায় আপনার সঙ্গে ডিনার করতে খুবই আগ্রহী।’ পরদিন তিনি এপস্টিনকে তাঁর কোম্পানির অর্থায়নের প্রয়োজনীয়তার কথা জানিয়ে একটি ই-মেইল পাঠান। সেখানে তিনি লেখেন, ‘গত রাতে আপনার সঙ্গে দেখা করে দারুণ লেগেছে!’ এর কয়েক দিন পর ক্লার্ক তার কোম্পানির প্রথম কয়েকটি ছবির স্ক্রিপ্ট ও ট্রিটমেন্ট এপস্টিনের কাছে পাঠান। তিনি লিখেছিলেন, এপস্টিন হয়তো ‘মহিলাদের সঙ্গে’ এসব কনটেন্ট উপভোগ করতে পারেন। এক ই-মেইলে ক্লার্ক লিখেছিলেন, ‘জেফরি! আমরা ভেবেছিলাম, আপনি এবং মহিলারা হয়তো আমাদের প্রথম চারটি ছবির 'আমেরিকান গার্ল ইন প্যারিস'-এর স্ক্রিপ্ট/ট্রিটমেন্ট উপভোগ করতে পারেন। সামান্য NSFW...C’ এখানে ‘NSFW’ বলতে সাধারণত ‘Not Safe For Work’ বোঝানো হয়, অর্থাৎ কর্মক্ষেত্রে দেখার উপযোগী নয় এমন প্রাপ্তবয়স্ক কনটেন্ট।

কামি ক্লার্ককে দারিও আমোদেই ও তাঁর কোম্পানির একজন ‘সাউন্ডিং বোর্ড এবং কৌশলগত পরামর্শদাতা’ হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রতিবেদনে তাঁর প্রভাব আমোদেই এবং অ্যানথ্রপিকের ওপর কতটা, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ক্লার্ক আনুষ্ঠানিকভাবে অ্যানথ্রপিকের কর্মী নন। তবে তিনি আমোদেই ও তাঁর কোম্পানির জন্য প্রভাবশালী ‘পরামর্শদাতা’ হিসেবে কাজ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বড় বড় আন্তর্জাতিক অনুষ্ঠানে আমোদেই বক্তব্য দেওয়ার সময় তাঁকে প্রায়ই প্রথম সারিতে দেখা যায়। এর মধ্যে দাভোসের মতো গুরুত্বপূর্ণ আয়োজনও রয়েছে। একইভাবে সান ভ্যালিতে অনুষ্ঠিত অ্যালেন অ্যান্ড কো (Allen & Co.)-এর সম্মেলনের মতো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সমাবেশেও তিনি বিনিয়োগকারীদের সঙ্গে আলাপচারিতা করেন। এমনকী চলতি বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত এআই ইমপ্যাক্ট সামিটে আমোদেইয়ের ভারত সফরেও ক্লার্ক তাঁর সঙ্গে ছিলেন। ওই সম্মেলনে প্রত্যেক সিইও-কে একজন অতিরিক্ত ব্যক্তিকে সঙ্গে আনার সুযোগ দেওয়া হয়েছিল। তবে অধিকাংশ সিইও তাদের সঙ্গে সহকর্মীদের নিয়ে এসেছিলেন।

ক্লার্ক ১৯৭৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালে তিনি প্রাক্তন গুগল প্রধান এরিক শ্মিটের সঙ্গে সম্পর্কে জড়ান এবং তাদের সেই সম্পর্ক তিন বছর স্থায়ী হয়। পরে ২০২২ সালে তিনি দারিও আমোদেইকে (Dario Amodei) বিয়ে করেন। এর আগে, ২০১৬ সালে দারিও আমোদেই ওপেনএআইয়ে যোগ দেওয়ার সময় ক্লার্ক তার কৌশলগত পরামর্শদাতা হিসেবে কাজ করতেন। সেই সময় তিনিই আমোদেইকে প্রাক্তন গুগল প্রধান এরিক শ্মিটের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এর ফলেই ২০১৮ সালে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ক্লার্ক আমোদেইকে শ্মিটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর শ্মিট তাদের সান ফ্রান্সিসকোর অ্যাপার্টমেন্টে যান। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমোদেই ও ক্লার্কের ধারণাগুলো দেখে শ্মিট মুগ্ধ হন।

২০২০ সালের শেষ দিকে দারিও আমোদেই, তার বোন ড্যানিয়েলা আমোদেই এবং আরও কয়েকজন সহকর্মী ওপেনএআই ছেড়ে অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন। এরপর এরিক শ্মিট অ্যানথ্রপিকের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাথমিক বিনিয়োগকারী হয়ে ওঠেন। ২০২১ সালের মে মাসে অ্যানথ্রপিক যে ১২৪ মিলিয়ন ডলারের সিরিজ ‘এ’ অর্থায়ন পর্ব ঘোষণা করে, শ্মিট তাতেও অংশ নেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe