Poland Mass Shooting:পোল্যান্ডে রাস্তায় গুলি চালানো আততায়ীর বাড়িতে হাড়হিম দৃশ্য! কী দেখা গেল

জানা যাচ্ছে, সেনার পোশাক পরে এই আততায়ীকে গুলি করতে দেখা যায়। ঘটনার সময় সেনার অস্ত্রশস্ত্রের মতোই অস্ত্র ছিল আততায়ীর কাছে।

Published on: Nov 8, 2026, 07:38:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ইউরোপের পোল্যান্ডে চাঞ্চল্যকরভাবে খোলা রাস্তায় এলোপাথারি গুলি চালনার ঘটনা ঘটে গিয়েছে। ক্র্যাকো শহরে ৬ জনকে গুলিবিদ্ধ করার অভিযোগ রয়েছে আততায়ীর বিরুদ্ধে। তবে পুলিশি তৎপরতায় ঘটনাস্থলেই ওই আততায়ীকে টার্গেট করে গুলি চালানো হয়। অভিযুক্তের সেখানেই গুলিতে মৃত্যু হয়। এরপর ঘটনার তদন্তে নেমে, আততায়ীর বাড়ি পৌঁছয় পোল্যান্ডের পুলিশ। পৌঁছে দেওয়া হয় ড্রোন। আর সেখানে পৌঁছতেই এক হাড়হিম করা দৃশ্য দেখেন তদন্তকারীরা।

পোল্যান্ডে রাস্তায় গুলি চালানো আততায়ীর বাড়িতে হাড়হিম দৃশ্য! কী দেখতে পেল পুলিশ REUTERS/Kacper Pempel (REUTERS)
পোল্যান্ডে রাস্তায় গুলি চালানো আততায়ীর বাড়িতে হাড়হিম দৃশ্য! কী দেখতে পেল পুলিশ REUTERS/Kacper Pempel (REUTERS)

পোল্যান্ডের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, ওই আততায়ীর বাড়ির তল্লাশি চালাতে ড্রোন ওড়ানো হয়। কারণ আশঙ্কা ছিল, তাঁর বাড়ির ভিতর থেকে হয়তো বা অস্ত্র উদ্ধার হতে পারে। তখনই জানা যায়, আততায়ীর বাড়িতে ৩ টি মৃতদেহ রয়েছে। তদন্তকারীরে পৌঁছলে, দেখেন বাড়ির ভিতরে ৩ টি মৃতদেহ রয়েছে। যে মৃতদেহগুলি উদ্ধার হয়েছে, তাদের মধ্যে ২ জন মহিলা ও ১ জন পুরুষ। পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আততায়ীর পরিবারেরই সদস্য ওই মৃত ৩ জন। যে বাড়িতে আততায়ী থাকতেন, সেই বাড়ি থেকে বাকি সকলকে সরানো হয়েছে। বাড়িতে নজরদারি রেখেছে কাউন্টার টেররিজম দফতর। দফতরের অফিসাররা সেখানে পৌঁছেছেন।

জানা যাচ্ছে, এর আগে, সেনার পোশাক পরে এই আততায়ীকে গুলি করতে দেখা যায়। ঘটনার সময় সেনার অস্ত্রশস্ত্রের মতোই অস্ত্র ছিল আততায়ীর কাছে। অভিযুক্তের গাড়িতেও অস্ত্র ছিল বলে জানা যাচ্ছে। পোল্যান্ডের ইন্টেরিয়ার মিনিস্টার কিয়েরউইন্সকি বলছেন, ‘সব দিক থেকে দেখা যাচ্ছে ওই আততায়ী কট্টর দক্ষিণপন্থা দ্বারা প্রভাবিত হয়েছিলেন।এই বিষয়টি নিয়েও তদন্ত হবে।’ জানা গিয়েছে, পোল্যান্ডের ওই গুলি কাণ্ডে ৫ জন আহত হয়েছেন। এই ৫ জন অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল, ব্রিটেনের বাসিন্দা। পোল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় ২ জন পুলিশ অফিসার আহত হয়েছেন।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More