TMC on CP-DGP, Chief Sec Removal: নন্দিনী-পীযুষ-সুপ্রতিমদের সরিয়ে দেওয়ায় কমিশনের ওপর ক্ষুব্ধ তৃণমূল, ওয়াকআউট সাংসদদের

রাজ্যের ডিজিপি পীযূষ পাণ্ডে এবং কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকারকে পদ থেকে সরিয়েছে নির্বাচন কমিশন। এর আগে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে পদ থেকে সরানো হয় রবিবার রাতেই।

Published on: Mar 16, 2026, 13:32:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজ্যের ডিজিপি পীযূষ পাণ্ডে এবং কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকারকে পদ থেকে সরিয়েছে নির্বাচন কমিশন। এর আগে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে পদ থেকে সরানো হয় রবিবার রাতেই। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস ক্ষোভ প্রকাশ করল নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এই আবহে সংসদ থেকে ওয়াকআউট করল তৃণমূল কংগ্রেস।

রাজ্যের ডিজিপি পীযূষ পাণ্ডে এবং কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকারকে পদ থেকে সরিয়েছে নির্বাচন কমিশন। এর আগে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে পদ থেকে সরানো হয় রবিবার রাতেই।
রাজ্যের ডিজিপি পীযূষ পাণ্ডে এবং কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকারকে পদ থেকে সরিয়েছে নির্বাচন কমিশন। এর আগে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে পদ থেকে সরানো হয় রবিবার রাতেই।

এই নিয়ে রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়েন বলেন, 'গভীর রাতে মুখ্যসচিব, প্রিন্সিপাল সেক্রেটারি, স্বরাষ্ট্রসচিবকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে। তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করছে।' এদিকে শতাব্দী রায় বলেন, 'বিজেপি নির্বাচনে জেতার জন্য সকল কৌশল অবলম্বন করছে। তারা সরকারি সম্পদের অপব্যবহার করছে। এই কারণে মুখ্য সচিবকে অপসারণ করা হয়েছে। জনগণ তৃণমূলের সাথে আছে।'

পশ্চিমবঙ্গে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয় ১৫ মার্চ। আর সেদিনই গভীর রাতে বড় পদক্ষেপ করে নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীর জায়গায় রাজ্যের মুখ্যসচিব হিসেবে দুষ্মন্ত নারিওয়ালাকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। জগদীশপ্রসাদ মীনার জায়গায় সংঘমিত্রা ঘোষকে স্বরাষ্ট্রসচিব করেছে কমিশন। এদিকে পীযুষ পাণ্ডের জায়গায় নতুন ডিজি হলেন সিদ্ধিনাথ গুপ্ত। এবং সুপ্রতিম সরকারের বদলে কলকাতা পুলিশের নয়া কমিশনার অজয় নন্দ।

এর আগে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক চিঠি পাঠিয়ে জানতে চেয়েছিলেন, ২৮ ফেব্রুয়ারির পর রাজ্যে কোন কোন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে। এছাড়াও জানতে চাওয়া হয়েছিল, অবসরের পরে কোনও পুলিশ আধিকারিককে বর্তমানে কোনও পদ দেওয়া হয়েছে কি না। এছাড়া ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পরে অশান্তির সময় থানার দায়িত্বে থাকা পুলিশ অফিসারদের তালিকাও চাওয়া হয়েছিল।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More