মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের পিছনে ধাক্কা গাড়ির, একই পরিবারের ৯ জনের মৃত্যু

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে কোটার শম্ভুপুরা এলাকার কাছে। মহারাষ্ট্রের ধুলে জেলার বাসিন্দা ওই পরিবার রাজস্থানের বিখ্যাত খাটু শ্যাম মন্দিরে পুজো দিতে গিয়েছিল। শনিবার রাতে সেখান থেকে মহারাষ্ট্রে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি।

Published on: Nov 22, 2026, 09:16:28 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

তীর্থযাত্রা সেরে বাড়ি ফেরা হল না। রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের। মৃতদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুরাও। আহত হয়েছেন আরও কয়েক জন। রবিবার ভোরে রাজস্থানের কোটা-উদয়পুর জাতীয় সড়কে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে যাত্রীবোঝাই গাড়ি। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ভিতরে আটকে পড়েন যাত্রীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের পিছনে ধাক্কা গাড়ির, একই পরিবারের ৯ জনের মৃত্যু
মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের পিছনে ধাক্কা গাড়ির, একই পরিবারের ৯ জনের মৃত্যু

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে কোটার শম্ভুপুরা এলাকার কাছে। মহারাষ্ট্রের ধুলে জেলার বাসিন্দা ওই পরিবার রাজস্থানের বিখ্যাত খাটু শ্যাম মন্দিরে পুজো দিতে গিয়েছিল। শনিবার রাতে সেখান থেকে মহারাষ্ট্রে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। রাত প্রায় ১টা নাগাদ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে গাড়িটি। গাড়িতে একই পরিবারের সদস্যরা ছিলেন। তাঁদের মধ্যে মহিলা ও শিশুও ছিল।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন চালক। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা লাগে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চালকের চোখ লেগে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

দুর্ঘটনার অভিঘাতে গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। ভিতরে আটকে পড়েন যাত্রীরা। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে পুলিশ ও উদ্ধারকারী দল গাড়ির দরজা এবং ক্ষতিগ্রস্ত অংশ সরিয়ে তাঁদের বের করে আনে। ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃতদের মধ্যে রয়েছেন ৬২ বছরের সজ্জন, তাঁর স্ত্রী ৬০ বছরের ঊষা বাই, ৬২ বছরের সুশীলা, ৩৫ বছরের কৈলাস, তাঁর স্ত্রী ৩৪ বছরের অনিতা, ৭৫ বছরের বাবুলাল এবং ৩২ বছরের মাধবী। বাকিদের পরিচয় নিয়েও প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। একই পরিবারের এত জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, ওই পরিবার মোট চারটি গাড়ির কনভয় করে খাটু শ্যাম মন্দিরে গিয়েছিল। ফেরার পথে একটি গাড়িই দুর্ঘটনার কবলে পড়ে। অন্য গাড়িগুলিতে থাকা পরিবারের সদস্যরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন। তাঁদের সামনেই উদ্ধারকাজ চলে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার তেজস্বিনী গৌতম-সহ পুলিশের আধিকারিকেরা। অতিরিক্ত জেলা প্রশাসনের আধিকারিকরাও পরিস্থিতি খতিয়ে দেখেন। হাসপাতালে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কোটা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলাশাসক রাজেশ জোশি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, এই মুহূর্তে প্রশাসনের প্রধান লক্ষ্য আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা।

একদিকে তীর্থযাত্রার আনন্দ, অন্যদিকে কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের ন'জনের মৃত্যু। রাজস্থানের এই দুর্ঘটনা ফের জাতীয় সড়কে রাতের যাত্রা এবং চালকদের পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দিল। বিশেষ করে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময়ে চালকের ক্লান্তি যে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, এই ঘটনা তারই মর্মান্তিক উদাহরণ।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।