ট্রাম্প পরিবারের ক্রিপ্টো ব্যবসায় পাকিস্তানি যোগ আগেই উঠে আসে!এবার তাঁর বিতর্কিত বাণিজ্যে তদন্তের ইঙ্গিত ডেমোক্র্যাটদের
রবার্ট গার্সিয়া সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে লেখেন, ‘আইনজীবী নিয়োগ করুন।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স’ ক্রিপ্টো ব্যবসায় পাকিস্তানের যুক্ত থাকার খবর আগেই উঠে এসেছিল। এবার আমেরিকায় মিড টার্ম ভোটে সদ্য ডেমোক্র্যাটদের বিজয় নিশান উড়েছে ট্রাম্পদের রিপাবলিকান পক্ষকে দাপটে হারিয়ে। এরপরই ট্রাম্পের পরিবার সংক্রান্ত ব্যবসা, ট্রাম্প প্রশাসনের কিছু দিক নিয়ে তদন্তের ইঙ্গিত দিয়েছে ডেমোক্র্যাটরা। হাউস অব রিপ্রেজেনটেটিভসের ওভারসাইট কমিটির সম্ভাব্য চেয়ারম্যান রবার্ট গার্সিয়া।

রবার্ট গার্সিয়া সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে লেখেন, ‘আইনজীবী নিয়োগ করুন।’ সেনেটের ফাইন্যান্স কমিটির সম্ভাব্য প্রধান রন ওয়াইডেন লিখেন, ‘তলবের চিঠি (সাবপিনা)। উল্লেখ্য, সদ্য, আমেরিকার সেনেট ও হাউস অব রিপ্রেজেনটেটিভসে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ডেমোক্র্যাটরা। এরপরই ট্রাম্প পরিবারের সম্পদ ও ব্যবসায়িক চুক্তি, ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত লেনদেন, সরকারি প্রকল্পে বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা এবং প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত খতিয়ে দেখতে তদন্তে ইঙ্গিত এসেছে গার্সিয়ার তরফে। এদিকে, জানা যাচ্ছে, জেফরি এপস্টেইন সংক্রান্ত তদন্ত, অভিবাসন অভিযান এবং সরকারি দক্ষতা বিভাগের (ডোজ) কার্যক্রম ঘিরেও তদন্তের ইঙ্গিত রয়েছে ডেমোক্র্যাটদের তরফে।সেনেটের অর্থবিষয়ক কমিটির সম্ভাব্য প্রধান রন ওয়াইডেন ওষুধের দাম নির্ধারণ নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে ওষুধ কোম্পানিগুলোর চুক্তি খতিয়ে দেখতে চান।
এর আগে জানা যায়, যে ফার্মের সঙ্গে পাকিস্তান ক্রিপ্টো ব্যবসা সংক্রান্ত বিষয়ে যুক্ত হয়েছে তা ওয়ার্ল্ড লিবার্টি ‘অনুমোদিত।’ সংস্থাটির নাম ‘এসসি ফিনান্সিয়াল টেকনোলজিস।’ আর এই ফার্মের সঙ্গে যোগ রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের। জানা যায়, ‘আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার জন্য’ পাকিস্তান একটি চুক্তি স্বাক্ষর করেছে। জানা যায়, ইসলামাবাদে পাকিস্তানের অর্থ মন্ত্রক এবং এসসি ফিনান্সিয়াল টেকনোলজিসের মধ্যে চুক্তিটি স্বাক্ষর করেন দেশটির অর্থমন্ত্রী মহম্মদ আওরঙ্গজেব এবং ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল (ডব্লিউএলএফ)-এর সহ-প্রতিষ্ঠাতা জ্যাকারি উইটকফ। উল্লেখ্য, জ্যাকারি উইটকফের বাবা হলেন স্টিভ উইটকফ, যিনি ট্রাম্পের মতোই একজন বিশিষ্ট রিয়েল এস্টেট ডেভেলপার এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক কূটনৈতিক আলোচনায় ট্রাম্পের দূত হিসেবে কাজ করেছেন। মার্কিন প্রেসিডেন্টের ছেলে, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, হলেন ডব্লিউএলএফ-এর অপর প্রধান মুখ।
এদিকে, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সম্ভাব্য তদন্তের ইঙ্গিত আসতেই, ট্রাম্পের প্রশাসন তার করেছে। ডেমোক্র্যাটদের এই পরিকল্পনার জবাবে হোয়াইট হাউস অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


