Modi Trump Meet Update: মোদীর মুখোমুখি, ট্রাম্প বললেন ‘ভারত আক্রান্ত হলে আমরা সাহায্যে আছি’, PM বললেন..

Modi raises seafears issue in front of Trump: মোদী বলেন, ‘আপনারা জানেন যে, বিশ্ব সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে লক্ষ লক্ষ ভারতীয় নাবিক হরমুজ প্রণালী সহ বিশ্বের বিভিন্ন নৌ-বাণিজ্য রুটে তাঁদের দায়িত্ব পালন করে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

Published on: Jun 17, 2026, 20:41:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

১৬ মাস পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয়েছে ফ্রান্সে আয়োজিত জি৭ সম্মেলনে। সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয় ট্রাম্পের। প্রসঙ্গত, অপারেশন সিঁদুরে-র পর ট্রাম্পের যুদ্ধবিরতির বিতর্কিত দাবি ঘিরে দুই দেশে বিস্তর চর্চা চলেছে। এরই মাঝে আমেরিকার পাকিস্তানি সখ্যতার সমীকরণও নজর এড়ায়নি দিল্লির! এরপর সদ্য ইরান যুদ্ধের মাঝে হরমুজ প্রণালীতে জাহাজ যাতায়াত ইস্যু গোটা বিশ্বকে উদ্বেগে রেখেছিল। সদ্য ওমান উপকূলের কাছে মার্কিন হামলায় প্রাণ হারান ৩ ভারতীয়। এমন এক প্রেক্ষাপটে এদিন মোদী-ট্রাম্প বৈঠক হল ফ্রান্সে।

মোদীর মুখোমুখি, ট্রাম্প বললেন ‘ভারত আক্রান্ত হলে আমরা সাহায্যে আছি’, PM বললেন..(AP Photo/Julia Demaree Nikhinson) (AP Photo/Julia Demaree Nikhinson)
মোদীর মুখোমুখি, ট্রাম্প বললেন ‘ভারত আক্রান্ত হলে আমরা সাহায্যে আছি’, PM বললেন..(AP Photo/Julia Demaree Nikhinson) (AP Photo/Julia Demaree Nikhinson)

বৈঠক ঘিরে মোদীর ভূয়সী প্রশংসা করতে দেখা যায় ট্রাম্পকে। মার্কিন প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রীকে দেখিয়ে বলেন,' ওঁকে দেখতে অত্যন্ত সুন্দর লাগছে,একেবারে কোনও দেবদূতের মতো। কিন্তু আসলে তিনি একজন ‘কিলার’র মতোই কঠোর... অথচ তাঁর বাহ্যিক রূপটা এতই চমৎকার যে, তিনি মানুষকে চমকে দেন। এমন মানুষ খুব কমই দেখা যায়।' ট্রাম্পের আমেরিকার সঙ্গে শেহবাজ শরিফ, আসিম মুনিরের পাকিস্তানের সখ্যতার প্রেক্ষিতে প্রশ্ন বহু রয়েছে। এদিকে, এই বৈঠকে ট্রাম্প বলেন, ‘যতদিন আমি প্রেসিডেন্ট থাকব, ততদিন হোয়াইট হাউসে তারা (ভারত) এক অকৃত্রিম বন্ধুকে পাশে পাবে... এখানকার সবাই ভারতকে ভালোবাসে এবং এই মানুষটির (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে।’ ট্রাম্প জানান তিনি ভারতে আসতেও পরিকল্পনা রাখছেন। এরই মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘ যদি তারা (ভারত) আক্রান্ত হয় এবং তিনি (প্রধানমন্ত্রী মোদী) নেতা হিসেবে দায়িত্বে থাকেন, তবে আমরা সাহায্যের জন্য পাশে দাঁড়াব।’

ট্রাম্পের এই সমস্ত বার্তার মাঝেই প্রধানমন্ত্রী মোদীর মুখে উঠে আসে জলপথে নাবিকদের নিরাপত্তার প্রসঙ্গ। উল্লেখ্য, মার্কিন হামলায় সদ্য ৩ ভারতীয় নাবিকের মৃত্যুতে মার্কিন কূটনীতিককে একাধিকবার তলব করে দিল্লি। এরপর ট্রাম্পের সামনে বসে মোদী বলেন,'আপনারা জানেন যে, বিশ্ব সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে লক্ষ লক্ষ ভারতীয় নাবিক হরমুজ প্রণালী সহ বিশ্বের বিভিন্ন নৌ-বাণিজ্য রুটে তাঁদের দায়িত্ব পালন করছেন এবং বৈশ্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ... এই বোঝাপড়া ও চুক্তিতে (ইরানের সাথে) পৌঁছানোর ক্ষেত্রে আপনারা (আমেরিকা)ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন, তাই আমি নিশ্চিত যে, এই চুক্তি বাস্তবায়নের সময় নাবিকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।'

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More