২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।
ট্রাম্পের শুল্কনীতিতে নিয়ে বিদ্রোহের সুর! ডেমোক্র্যাটদের সঙ্গে হাত মেলাতে পারে রিপাবলিকানরাও, চাপে মার্কিন প্রেসিডেন্ট
সম্প্রতি আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে রিপাবলিকান শিবির। জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ নির্বাচনে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। আগামী জানুয়ারি থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে চলেছে ডেমোক্র্যাটরা।
নিজের দলের মধ্যেই এবার বিরোধিতার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি শুল্ক চাপিয়ে একের পর এক দেশকে চাপে ফেলার যে নীতি নিয়েছিলেন তিনি, এবার সেই নীতি পুনর্বিবেচনার দাবি উঠতে শুরু করেছে খোদ রিপাবলিকান শিবিরে। শুধু তাই নয়, ট্রাম্পের শুল্কনীতি থেকে সাধারণ মার্কিন নাগরিকদের উপর আর্থিক চাপ বাড়ছে বলেও সরব হয়েছেন দলের একাধিক নেতা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, এই ইস্যুতে ডেমোক্র্যাটদের সঙ্গেও হাত মেলাতে প্রস্তুত রিপাবলিকান আইনপ্রণেতাদের একাংশ। ফলে দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে নিজের অন্যতম প্রধান অর্থনৈতিক নীতিকেই এবার নতুন করে রক্ষা করতে হতে পারে ট্রাম্পকে।

সম্প্রতি আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে রিপাবলিকান শিবির। জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ নির্বাচনে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। আগামী জানুয়ারি থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে চলেছে ডেমোক্র্যাটরা। এই পরিস্থিতিতে ট্রাম্পের শুল্কনীতি নিয়ে নতুন করে আলোচনার দরজা খুলেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সঙ্গে কথা বলতে গিয়ে একাধিক রিপাবলিকান আইনপ্রণেতা জানিয়েছেন, তাঁরা অন্তত নির্দিষ্ট কিছু দেশের উপর চাপানো শুল্ক পুনর্বিবেচনার পক্ষে। তাঁদের মতে, আমদানি শুল্কের ক্ষেত্রে আরও নির্দিষ্ট ও পূর্বানুমানযোগ্য নীতি প্রয়োজন।
ইন্ডিয়ানার রিপাবলিকান সেনেটর টড ইয়ং স্পষ্ট জানিয়েছেন, শুল্কনীতি নতুন করে পর্যালোচনা করা দরকার। তাঁর কথায়, সাধারণ ক্রেতাদের স্বার্থ মাথায় রেখে এমন শুল্কনীতি তৈরি হওয়া উচিত, যাতে মার্কিন শিল্প, কৃষি এবং ছোট ব্যবসাগুলির উপর অযথা আর্থিক চাপ না পড়ে। মিসিসিপির রিপাবলিকান প্রতিনিধি মাইকেল গেস্টও জানিয়েছেন, শুল্ক প্রত্যাহারের কিছু প্রস্তাবে তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে একমত হতে পারেন। তবে প্রেসিডেন্টের শুল্ক আরোপের ক্ষমতা একেবারে খর্ব করার পক্ষে নন তিনি। অর্থাৎ, ট্রাম্পের নীতির সম্পূর্ণ বিরোধিতা না করলেও তার প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলছেন দলের নেতারা।
এই বিতর্কের কেন্দ্রে রয়েছে কানাডার উপর চাপানো মার্কিন শুল্ক। ডেমোক্র্যাটদের মতে, কানাডার উপর শুল্ক প্রত্যাহার করেই ট্রাম্পের বাণিজ্যনীতিকে চ্যালেঞ্জ করার প্রক্রিয়া শুরু করা যেতে পারে। লুইজিয়ানার রিপাবলিকান সেনেটর জন কেনেডিও জানিয়েছেন, কানাডার উপর শুল্ক আরোপের যুক্তি তিনি খুঁজে পাচ্ছেন না। যদিও চিনের মতো দেশের উপর শুল্ক চাপানোর নীতিকে তিনি সমর্থন করেন। ফলে সব দেশের ক্ষেত্রে একই ধরনের শুল্কনীতি চালানোর বিরোধিতা ক্রমশ বাড়ছে রিপাবলিকান শিবিরে।
ট্রাম্প অবশ্য নিজের শুল্কনীতির পক্ষে অনড়। তাঁর দাবি, বিদেশি পণ্যের উপর শুল্ক চাপালে আমেরিকার অভ্যন্তরীণ উৎপাদন বাড়বে, নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং দেশের অর্থনীতি শক্তিশালী হবে। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে আমদানি শুল্ককে তাঁর আন্তর্জাতিক বাণিজ্যনীতির অন্যতম প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছেন তিনি। বুধবারও চিন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান-সহ একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্য সহযোগীর উপর নতুন শুল্ক চাপানোর প্রস্তাব দিয়েছে তাঁর প্রশাসন। অথচ এই নীতির ফলে আমদানি করা পণ্য ও কাঁচামালের খরচ বেড়ে যাওয়ায় মার্কিন ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের উপরেও আর্থিক চাপ তৈরি হচ্ছে।
তবে ট্রাম্পের শুল্কনীতি পুরোপুরি প্রত্যাহার করা যে সহজ নয়, তা-ও স্পষ্ট। কারণ, কোনও শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তে প্রেসিডেন্ট ভেটো দিতে পারেন। সেই ভেটো খারিজ করতে সেনেটে ১০০ জনের মধ্যে অন্তত ৬৭ জনের সমর্থন প্রয়োজন। ডেমোক্র্যাটদের ৫৬টি আসন থাকলেও সেই সংখ্যা পাওয়া যথেষ্ট কঠিন।
সব মিলিয়ে ট্রাম্পের দ্বিতীয় দফার শাসনে এবার নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এতদিন যে রিপাবলিকান শিবির তাঁর প্রতিটি সিদ্ধান্তে প্রায় নিঃশর্ত সমর্থন দিয়ে এসেছে, সেখানেই এখন অর্থনৈতিক বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠছে। শুল্কনীতির জেরে সাধারণ মানুষের পকেটে টান পড়লে তার রাজনৈতিক মূল্য যে দলকেও দিতে হতে পারে, নির্বাচনী ধাক্কার পর সেই বার্তাই ক্রমশ স্পষ্ট হচ্ছে। এবার দেখার, দলের অভ্যন্তরীণ চাপের মুখে নিজের বাণিজ্যনীতি থেকে কতটা সরে আসেন ট্রাম্প।
E-Paper
