উত্তাল PoK, ওদিকে, পাহাড় থেকে নেমে কোয়েট্টায় হানা TTPর, মৃত একাধিক, সরগরম পাকিস্তান!

কী ঘটছে পাকিস্তানের অন্দরে?

Published on: Jul 6, 2026, 17:23:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর। সেখানের প্রতিবাদীরা ইতিমধ্যেই ভারতের সহায়তা চেয়ে সুর চড়িয়েছে। এদিকে, এরই মাঝে পাকিস্তানের কোয়েট্টার প্রান্তরের হান্না উরাক নামের এলাকার কিল্লি বাবরিতে এক হামলা চালিয়েছে টিটিপি, বলে খবর। ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। ৯ জন আহত হয়েছেন। প্রসঙ্গত, এই হামলা ঘিরে উঠছে এক অন্য প্রশ্নও। আর সেই প্রশ্ন পাকিস্তানের সেনাকে ঘিরে নিরাপত্তা নিয়ে উঠছে। এই হান্না উরাক এলাকার কিছু দূরেই রয়েছে পাকিস্তানের সেনার ক্যান্টমেন্ট। সেখানে রয়েছে পাক সেনার একাধিক ফ্রন্টিয়ার কর্পসের চেক পয়েন্ট, নজরদারি সম্পর্কিত ঘাঁটি।

উত্তাল PoK, ওদিকে, পাহাড় থেকে নেমে কোয়েট্টায় হানা TTPর, সরগরম পাকিস্তান! (Photo by Banaras KHAN / AFP) (AFP)
উত্তাল PoK, ওদিকে, পাহাড় থেকে নেমে কোয়েট্টায় হানা TTPর, সরগরম পাকিস্তান! (Photo by Banaras KHAN / AFP) (AFP)

জানা যাচ্ছে, যে এলাকায় ওই হামলা ঘটেছে, তার আশপাশের এলাকা জুড়ে রয়েছে পাহাড়। আর সেই পাহাড় থেকে হামলাকারীরা নেমে এসেই এলাকায় গুলি চালাতে শুরু করে। রিপোর্ট বলছে, নিরাপত্তাবাহিনী আসার আগেই, গ্রামকে রক্ষা করতে স্থানীয় উপজাতি অধ্যুষিত এলাকার যুবকরা বন্দুক হাতে তুলে হামলাকারীদের সঙ্গে লড়াই চালায়। দুই পক্ষের গুলির লড়াই চলে। তার জেরেই বেশ কয়েকজন স্থানীয়ের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, এলাকার স্থানীয়দের টার্গেট করেই এই হামলা হয়েছে।

এদিকে, হামলার পর, নিরাপত্তারক্ষীরা এলাকা ঘিরে ফেলে। এরপর শুরু হয় হামলাকারীদের খোঁজে তল্লাশি। হান্না উরাক সহ আশপাশের এলাকায়, বাড়তি ফোর্স লাগু হয়েছে। উল্লেখ্য, বিগত কিছু সময়ের মধ্যে পাকিস্তানে ক্রমাগত বালোচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাস বাড়তে থাকছে। পাকিস্তানের বিভিন্ন জায়গায় সেদেশের সরকারি নানান প্রতিষ্ঠান, নিরাপত্তা বাহিনীকে টার্গেট করছে টিটিপি।

এদিকে, বিক্ষোভে উত্তাল পিওকে। পাকিস্তান সরকার সেখানে ইতিমধ্যে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটিতে নিষিদ্ধ ঘোষণা করেছে। সংগঠনের প্রায় ৬০০ কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এরপর থেকেই সেখানে প্রতিবাদ আরও তীব্র হয়েছে। এদিকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলতে থাকা অশান্তির মধ্যে ভারতের কাছে মানবিক সহায়তার আবেদন জানালেন জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির (জেএএসি) নেতা সর্দার আমন খান। তাঁর অভিযোগ, বিক্ষোভ দমনে পাকিস্তান প্রশাসনের কঠোর পদক্ষেপের ফলে ওই অঞ্চলে কার্যত অর্থনৈতিক অবরোধের পরিস্থিতি তৈরি হয়েছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More