Turkey's Erdogan's son in Bangladesh: ঢাকায় এরদোগানের ছেলে, তারেকের সরকার গঠন হতেই বাংলাদেশে সক্রিয় তুরস্ক, তৎপর জামাত

বিলাল এরদোগান বুধবার সকাল ৯টার দিকে একটি প্রাইভেট বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাঁর সাথে ছিলেন তুর্কি কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির (টিকেএ) সভাপতি আবদুল্লাহ এরেন এবং বিখ্যাত ফুটবলার মেসুত ওজিল।

Published on: Feb 19, 2026, 13:13:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৫ সালের মে মাসে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সমর্থন করা তুরস্ক সক্রিয় হল বংলাদেশে। ভারতের প্রতিবেশী বাংলাদেশে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই তুরস্ক সক্রিয় হয়ে উঠেছে সেখানে। এর আগে বাংলাদেশে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিল। আর এবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তাঁর ছেলে বিলালকে ঢাকায় পাঠিয়েছেন। বিলাল এরদোগান বুধবার সকাল ৯টার দিকে একটি প্রাইভেট বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাঁর সাথে ছিলেন তুর্কি কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির (টিকেএ) সভাপতি আবদুল্লাহ এরেন এবং বিখ্যাত ফুটবলার মেসুত ওজিল। জানা গেছে, এই সফরের আগে কোনো ঘোষণা দেওয়া হয়নি এবং গণমাধ্যমও এ বিষয়ে অবগত ছিল না। এদিকে অনুষ্ঠানে জামাতের ছাত্র সংগঠনের নেতা তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কামেয় সঙ্গে ছিলেন বিলালের।

জামাতের ছাত্র সংগঠনের নেতা তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কামেয় সঙ্গে ছিলেন বিলাল এরগদোগানের সঙ্গে
জামাতের ছাত্র সংগঠনের নেতা তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কামেয় সঙ্গে ছিলেন বিলাল এরগদোগানের সঙ্গে

নিউজ১৮-এর একটি প্রতিবেদন অনুসারে, এরদোগানের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নতুন মেডিক্যাল সেন্টারের উদ্বোধন করেন। তুর্কি কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির অর্থায়নে তৈরি সেই মেডিক্যাল সেন্টার। দক্ষিণ এশিয়ায় তুর্কি কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির ক্রমবর্ধমান কর্মকাণ্ডের ওপর নজর রাখছেন ভারতের নিরাপত্তা সংস্থা ও বিশ্লেষকরা। এর আগে বাংলাদেশের উত্তরে লালমনিরহাটে একটি কারিগরি ইনস্টিটিউট স্থাপনের প্রকল্পে হাত দিয়েছি তুর্কি কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি। সেই প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছিল তখন।

কিছু গোয়েন্দা সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে যে 'টিকা' সহ বেশ কিছু তুর্কি এনজিও উগ্র ইসলামিক মতাদর্শ প্রচার করছে বাংলাদেশে। বিশ্লেষকরা মনে করেন, তুরস্ক-বাংলাদেশ সম্পর্কের ক্রমবর্ধমান সম্পর্ক তুরস্ক-পাকিস্তান-চিনের একটি বৃহত্তর সমীকরণও হতে পারে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 'বৃহত্তর বাংলাদেশের' মানচিত্র দেখা গিয়েছিল এক অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানের নেপথ্যেও তুর্কি এনজিও যোগের বিষয়টি সামনে এসেছিল। জানা যায়, তুরস্কের 'তুর্কি যুব ফেডারেশন' নামক একটি এনজিওর সাহায্যপ্রাপ্ত সংস্থা 'সালতানাত-ই-বাংলা' সেই অনুষ্ঠানের আয়োজন করেছিল। আর সসেই অনুষ্ঠানে তথাকথিত 'গ্রেটার বাংলাদেশ'-এর মানচিত্রে পশ্চিমবঙ্গ এবং উত্তরপূর্বের বেশ কিছুটা অংশকে বাংলাদেশের অন্তর্গত দেখানো হয়েছিল।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More