Turkish Envoy: ‘পুড়ে যাক অন্তরের সন্দেহ..’, পাকিস্তান ঘনিষ্ঠ দেশ সুসম্পর্কের হাত বাড়াচ্ছে ভারতের দিকে!

তুরস্কের রাষ্ট্রদূতের বড় বার্তা।

Published on: Oct 30, 2026, 10:43:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

পাকিস্তানের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠতা বহু দিনের। গত মে মাসে পাকিস্তানের পর পর জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া অভিযান, অপারেশন সিঁদুরের পর দুই দেশের সংঘাতের সময়, তুরস্কের অবস্থান নিয়ে বেজায় খুশি হয় ইসলামাবাদ! সেই সময় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে ‘ভাই’ বলে সম্বোধন করে এক বার্তাও দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এর পরবর্তীতে দেখা যায়, পাকিস্তান, সৌদির সঙ্গে হাত মিলিয়ে তুরস্ক যোগ দেন মক্কা প্যাক্টে। যে মক্কা প্যাক্টের সমঝোতা অনুসারে, এই তিন দেশের একটিতেও বাইরের শক্তি হামলা করলে, তা তিন দেশেই হামলার সমান মানা হবে। পাকিস্তান ঘনিষ্ঠ এই দেশ, তুরস্ক এবার ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা দিল। দিল্লিতে এক অনুষ্ঠানে তুরস্কের রাষ্ট্রদূত আলি মুরাত এরসয় ভারতের প্রতি দিয়েছেন বড় বার্তা।

‘পুড়ে যাক অন্তরের সন্দেহ..’পাক ঘনিষ্ঠ দেশ সুসম্পর্কের হাত বাড়াচ্ছে ভারতের দিকে(ANI Photo/Neeraj) (Neeraj)
‘পুড়ে যাক অন্তরের সন্দেহ..’পাক ঘনিষ্ঠ দেশ সুসম্পর্কের হাত বাড়াচ্ছে ভারতের দিকে(ANI Photo/Neeraj) (Neeraj)

তুরস্কের প্রজাতন্ত্র ঘিরে সেদেশের জাতীয় দিবসের অনুষ্ঠানে ভারতে অবস্থিত তুরস্কের দূত এরসয় বলেন, ভারত ও তুরস্ক ‘একে অপরের প্রতি অচেনা থাকার ভান করতে পারেনা!’ চলতি বছরে তুরস্কের প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারত এক প্রতিনিধি দলও পাঠায় অনুষ্ঠানে। উল্লেখ্য, গত বছর, অপারেশন সিঁদুরের পর তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্ক ঘিরে চাপানোতরের জেরে এই অনুষ্ঠানে ভারত কোনও প্রতিনিধি দল পাঠায়নি।

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তুরস্কের রাষ্ট্রদূত এরসয় বলেন, ‘আমরা অধীনস্থ থাকার জন্য অনেক বড় এবং পরস্পর অপরিচিত থাকার জন্য কৌশলগতভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ তুরস্কের দূত ভারতের উৎসব দিওয়ালি, দশেরা এবং করওয়া চৌথ নিয়েও কথা বলেন, তিনি বলেন, এই উৎসবগুলো আমাদের ‘সন্দেহ, অহংকার এবং বিবাদের অভ্যন্তরীণ কণ্ঠস্বরকে পুড়িয়ে ফেলার’ প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব (দক্ষিণ ইউরোপ) আলপনা দুবে। অনুষ্ঠানে আল্পনা দুবে বলেন, ‘ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে বেশ কয়েকটি তুর্কি সংস্থা লাভবান হয়েছে।’ তিনি দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করার বার্তা দেন।

ভারতের প্রতি সুসম্পর্ক গড়ে তোলার হাত বাড়িয়ে তুরস্কের রাষ্ট্রদূতের বার্তা এমন এক সময় উঠে এল, যখন পাকিস্তানের দুই ঘনিষ্ঠ দেশ, আজারবাইজান ও তুরস্কের সঙ্গে দিল্লি সুসম্পর্ক গড়ে তোলার উদ্যোগে রয়েছে। কিছুদিন আগেই আজারবাইজানের সফরে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। এরপর তুরস্কের রাষ্ট্রদূতের বার্তা ভারতের এই দুই দেশের প্রতি সুসম্পর্ক গড়ে তোলার উদ্যোগকে আরও জোরদার করতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে, অপারেশন সিঁদুরের সময় ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আকাশ থেকে উড়ে এসেছিল তুরস্কের ড্রোন। যা ভালোভাবে নেয়নি দিল্লি। সেই ঘটনার দীর্ঘ সময় পর, তুরস্কের তরফে এল ভারতের প্রতি সুসম্পর্কের বার্তা।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More