...
...
Next Story

Viral Video Nepal Flood: অমানবিক! নদীতে ভেসে আসা মৃতদেহের গয়না চুরি, ভিডিও ছড়াতেই নেপালে গ্রেফতার ২

Viral Video Nepal Flood: তদন্তে চিতওয়ান পুলিশ জানতে পারে, ঘটনাটি ভয়াবহ বন্যায় নারায়ণী নদীতে ভেসে যাওয়া একটি মৃতদেহকে ঘিরে। ভিডিও বিশ্লেষণ করে পুলিশ ২৫ বছর বয়সি মদন গুরুং এবং ৩৮ বছর বয়সি উমেশ চৌধুরীকে শনাক্ত করে।

Published on: Aug 28, 2026, 23:53:44 IST
Advertisement

Viral Video Nepal Flood: হড়পা বানে বিধ্বস্ত নেপাল। মুহূর্তে মুহূর্তে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এরই মাঝে নেপালে এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল গোটা বিশ্ব। ভয়াবহ বন্যায় প্রাণ হারানো এক মহিলার দেহ থেকে সোনার দুল খুলে নেওয়ার অভিযোগে নেপালে গ্রেফতার করা হল দুই ব্যক্তিকে। মৃতদেহ থেকে কার্যত কান ছিঁড়ে দুল খুলে নেওয়ার ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে নেপালের পুলিশ।

নদীতে ভেসে আসা মৃতদেহের গয়না চুরি, নেপালে গ্রেফতার ২ (সৌজন্যে টুইটার)
নদীতে ভেসে আসা মৃতদেহের গয়না চুরি, নেপালে গ্রেফতার ২ (সৌজন্যে টুইটার)

জানা গিয়েছে, নেপালের নারায়ণী নদীতে বন্যার জলে ভেসে গিয়েছিল ওই মহিলার দেহ। পরে দুই ব্যক্তি কাঠের পাটাতনের সাহায্যে নদী থেকে দেহটি তোলেন। কিন্তু দেহ উদ্ধারের পরিবর্তে তাঁরা মহিলার কান থেকে সোনার দুল খুলে নেন বলে অভিযোগ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভাইরাল হওয়া ৪১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি কাঠের পাটাতনের সাহায্যে জলের মধ্যে থেকে মহিলার দেহ টেনে তোলার চেষ্টা করছেন। এরপর দুই ব্যক্তিকে মৃত মহিলার চুল ধরে টানতে এবং তাঁর দুই কান থেকে টান দিয়ে দুল খুলে নিতে দেখা যায়। ঘটনার সময় আশপাশে থাকা কয়েকজন পুরো বিষয়টি মোবাইলে রেকর্ড করেন। পরে নেপাল পুলিশও ভিডিওটি শেয়ার করে ঘটনার কথা জানায়।

তদন্তে চিতওয়ান পুলিশ জানতে পারে, ঘটনাটি ভয়াবহ বন্যায় নারায়ণী নদীতে ভেসে যাওয়া একটি মৃতদেহকে ঘিরে। ভিডিও বিশ্লেষণ করে পুলিশ ২৫ বছর বয়সি মদন গুরুং এবং ৩৮ বছর বয়সি উমেশ চৌধুরীকে শনাক্ত করে। নেপালের সংবাদমাধ্যম 'খবরহাব' পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, বৃহস্পতিবার ভারতপুর মেট্রোপলিটন সিটির-১ এলাকার পোখরা বাস পার্কের কাছে দু’জনকে গ্রেফতার করা হয়। নেপাল পুলিশ সতর্ক করে বলেছে, এই সংকটপূর্ণ সময়ে দুর্যোগে আক্রান্ত মানুষের সম্পদ লুট করা বা তাদের লক্ষ্য করে যে কোনও ধরনের অমানবিক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।

বিধ্বস্ত নেপাল

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks