রাজস্থানের শ্রীগঙ্গানগর রেল ট্র্যাকে বিস্ফোরণ কাণ্ডে ২ জন গ্রেফতার হয়েছে। শ্রীগঙ্গানগর পুলিশ ও পঞ্জাব পুলিশের যৌথ প্রচেষ্টায় ২১ বছর বয়সী মেহেকদীপ কৌর, ২২ বছর বয়সী দাবিন্দর সিংকে এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের সঙ্গে পাকিস্তানি যোগের তথ্য উঠে আসছে। পাশাপাশি, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই কীভাবে মহিলাদের রোম্যান্টিক কথপোকথনের দ্বারা ফাঁদে ফেলছে, তা নিয়েও এই গ্রেফতারি ঘিরে বিস্ফোরক তথ্য উঠে আসছে।

ধৃতদের মধ্যে মেহেকদীপের সঙ্গে পাকিস্তানের হ্যান্ডেলারদের যোগাযোগের তথ্য উঠে আসতে শুরু করেছে। দুই হ্যান্ডেলারের মধ্যে একজনের নাম ‘চাচা’, অন্যজন ‘শাহ’ নামে পরিচিত বলে জেরার মুখে ধঋতরা জানিয়েছে। মেহেদীপ কৌর বহুদিন ধরেই স্বামীর সঙ্গে থাকেন না। মেহেদীপের স্বামী বর্তমানে মাদক পাচার কাণ্ডে জেলবন্দি। জানা যাচ্ছে, পাকিস্তানি হ্যান্ডেলাররা রোম্যান্টিক কথা বলে ওই মহিলাকে ফাঁদে ফেলে, পরে তাঁকে টাকাও দেয়। আর এমন ঘটনাক্রম পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইর পন্থা বলে জানাচ্ছে পুলিশ। এই পন্থার ট্রেন্ড পাকিস্তানের গুপ্তচর সংস্থা চালাচ্ছে বলে দাবি পুলিশের। পুলিশ বলছে, মেহকদীপই প্রথম নন। এর আগে, গঙ্গানগরের ববিতা নামের ওক মহিলার সঙ্গেও এমনই ঘটনা ঘটে গিয়েছে।
তদন্তকারীরা বলছেন, মেহেকদীপের কাছে টাকা পৌঁছে ছিল রাজস্থানের গঙ্গানগরের রেল ট্র্যাকে বিস্ফোরণের জন্য। ২ টি অস্ত্র, ৩০ হাজার টাকা, ৪৬ টি কার্তুজ মেহেকদীপের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। যারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তাদের থাকতে দিয়ে, মোটরসাইকেল দিয়ে ও ঘটনাস্থলে যাতায়াতের ক্ষেত্রে সহায়তা দিয়েছে এই মেহেকদীপ ও ধৃত আরও একজন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর শ্রীগঙ্গানগরের কাছে রামসিংপুরে রেল ট্র্যাকে বিস্ফোরণ হয়। এরপর ১৫ নভেম্বর মেহকদীপ ও দাবিন্দরের গ্রেফতারিতে আরও বড় সূত্র উঠে আসতে পারে বলে মনে করছে পুলিশ। যেখানে বিস্ফোরণ হয় সেখানে ২.৫ ফুটের একটি গর্ত হয়ে যায়। দুটি রেল স্লিপারকে ছিন্নভিন্ন করে দিয়েছিল এটি। ঘটনার ৭৫ মিনিট আগে ওই ট্র্যাক দিয়েই অনুপগড়-সুরাতগড় প্যাসেঞ্জার ট্রেন চলেছিল।
{{/usCountry}}উল্লেখ্য, গত ৩ নভেম্বর শ্রীগঙ্গানগরের কাছে রামসিংপুরে রেল ট্র্যাকে বিস্ফোরণ হয়। এরপর ১৫ নভেম্বর মেহকদীপ ও দাবিন্দরের গ্রেফতারিতে আরও বড় সূত্র উঠে আসতে পারে বলে মনে করছে পুলিশ। যেখানে বিস্ফোরণ হয় সেখানে ২.৫ ফুটের একটি গর্ত হয়ে যায়। দুটি রেল স্লিপারকে ছিন্নভিন্ন করে দিয়েছিল এটি। ঘটনার ৭৫ মিনিট আগে ওই ট্র্যাক দিয়েই অনুপগড়-সুরাতগড় প্যাসেঞ্জার ট্রেন চলেছিল।
{{/usCountry}}