California murder: দুই বন্ধু, কয়েক মিনিটের ব্যবধান, দুই হত্যাকাণ্ড! ক্যালিফোর্নিয়ায় গ্রেফতার কেরলের মহিলা

California murder: এই তিন মহিলাই ক্যালিফোর্নিয়ার মিলপিটাসের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে তাঁদের পরিবারের সঙ্গে বসবাস করতেন। শুক্রবার বিকেলে এই চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনাটি ঘটে বলে খবর।

Published on: Sep 1, 2026, 22:52:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

California murder: ক্যালিফোর্নিয়ায় দুই মালয়ালি মহিলার মৃত্যু আসলে হত্যাকাণ্ড ৷ বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী। জানা গিয়েছে, মৃতরা ত্রিশূরের বাসিন্দা ৩৫ বছর বয়সি অঞ্জনা হরি এবং তিরুবনন্তপুরমের ৪০ বছর বয়সি অ্যান মেরি ম্যাথিউ। এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে তাঁদের বন্ধু কোট্টায়ামের বাসিন্দা ৩২ বছর বয়সি অনিলাকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ৷

ক্যালিফোর্নিয়ায় গ্রেফতার কেরলের মহিলা (সৌজন্যে টুইটার)
ক্যালিফোর্নিয়ায় গ্রেফতার কেরলের মহিলা (সৌজন্যে টুইটার)

এই তিন মহিলাই ক্যালিফোর্নিয়ার মিলপিটাসের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে তাঁদের পরিবারের সঙ্গে বসবাস করতেন। শুক্রবার বিকেলে এই চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনাটি ঘটে বলে খবর। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ফ্ল্যাটের একটি ঘরের ভিতর অ্যান মেরিকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ৷ এরপর অঞ্জনাকে নীচে ডেকে এনে গাড়ি দিয়ে পিষে খুন করা হয়েছিল বলে অভিযোগ৷ পুলিশ সেই নীল রঙের এসইউভি (SUV) গাড়িটি উদ্ধার করেছে, যা দিয়ে অঞ্জনাকে পিষে দেওয়া হয়েছিল৷ অপরাধের সময় অঞ্জনার স্বামী বিজীশ এবং অ্যান মেরির স্বামী জ্যাকব বাইরে ছিলেন বলে জানা গিয়েছে৷ তবে, ফ্ল্যাটে অঞ্জনার ছয় বছর বয়সি মেয়ে ভামিকা ছিল। মৃতরা ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন বলেই খবর৷ কয়েক দিন আগেই তাঁরা একসঙ্গে ওনাম উৎসবও পালন করেছিলেন৷ এরপরই এই খুনের ঘটনার নেপথ্যে কারণ এখনও অস্পষ্ট।

সুরেশ গোপী জানিয়েছেন, দেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সকালে তিনি সান ফ্রান্সিসকোয় কনসাল জেনারেলের সঙ্গে কথা বলেছেন। ত্রিশূরের বাসিন্দা বিনোদ নামে এক আত্মীয়ের কাছ থেকে তিনি প্রথমে এই মর্মান্তিক ঘটনার খবর পান। মৃতদেহ ভারতে পাঠানোর জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করতে ফিউনারেল হোমগুলিকে নির্দেশও দেওয়া হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের তদন্ত চালু থাকায় ময়নাতদন্ত সম্পন্ন হওয়া সত্ত্বেও মার্কিন পুলিশ এখনও দেহগুলি হস্তান্তর করেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, সোমবার বিকেলের মধ্যে তদন্তকারী আধিকারিকরা পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে মনে করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে যদি আরও পরীক্ষার প্রয়োজন হয়, তবে দেহ হস্তান্তরে আরও বিলম্ব হতে পারে। মন্ত্রী জোর দিয়ে বলেন, 'তদন্তকারী কর্মকর্তারা আনুষ্ঠানিক ছাড়পত্র দিলেই কেবল মৃতদেহ দেশে ফিরিয়ে আনার একটি সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব হবে।'

পুলিশের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়াার পর নোর্কা (NORKA), বিদেশমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রককে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে বলে সুরেশ গোপী জানান। তিনি আরও উল্লেখ করেন , মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটা এ ধরনের ঘটনা নিয়ে তথ্য ছাড়া গুজব ছড়ানো অনুচিত। অঞ্জনা মান্নুথির মুডিক্কোডের বাসিন্দা হরিদাস ও সুষমার মেয়ে। তিনি ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। অন্যদিকে, তিরুবনন্তপুরমের কেশবদাসপুরমের বাসিন্দা অ্যান মেরি ম্যাথিউ কোট্টায়ামের চিংগাভানামের এক বাসিন্দাকে বিয়ে করেছেন। মার্কিন পুলিশ এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক তদন্ত শুরু করেছে। অঞ্জনার স্বামী বিজীশ ক্যালিফোর্নিয়ায় থাকলেও, তিনি দেশে থাকা পরিবারের কাছে এ বিষয়ে কোনও বাড়তি তথ্য জানাননি।