Rajasthan News: মরণফাঁদ তাপকক্ষ! প্রবল গরমে গাড়ির ভেতর আটকে দুই বোনের মৃত্যু, হুলুস্থূল...

Rajasthan News: হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানে আলওয়ারে বৈশালী নগর থানার অন্তর্গত খুদানপুরী গ্রামে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন উত্তর ভারতের সমতল অঞ্চল যখন প্রচণ্ড গরমে পুড়ছে। বৃহস্পতিবার আলওয়ারে তাপমাত্রার পারদ ছিল প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

Published on: May 22, 2026, 14:28:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Rajasthan News: উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ বর্তমানে তীব্র ও অসহনীয় তাপপ্রবাহের কবলে। এ যেন মে মাসের শুরু নয়, জুনের শেষের দিক। দিল্লি থেকে মুম্বই এবং রাজস্থান থেকে বিহার, প্রচণ্ড গরম আবহাওয়া জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। দুপুরে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে এবং সূর্যাস্তের পরও তাপ থেকে বিশেষ স্বস্তি মিলছে না। এই পরিস্থিতিতে রাজস্থানে আলওয়ারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভিতরে খেলার সময় দুর্ঘটনাবশত আটকে পড়ে প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে দুই বোনের মৃত্যু মৃত্যু হয়েছে।

গাড়ির ভেতর আটকে দুই বোনের মৃত্যু (সৌজন্যে টুইটার)
গাড়ির ভেতর আটকে দুই বোনের মৃত্যু (সৌজন্যে টুইটার)

হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানে আলওয়ারে বৈশালী নগর থানার অন্তর্গত খুদানপুরী গ্রামে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন উত্তর ভারতের সমতল অঞ্চল যখন প্রচণ্ড গরমে পুড়ছে। বৃহস্পতিবার আলওয়ারে তাপমাত্রার পারদ ছিল প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। রাজস্থান ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতে তাপপ্রবাহ চলছে। পুলিশ সূত্রে খবর, মৃত দুই নাবালিকার নাম লক্ষ্মী এবং টিনা। লক্ষ্মীর বয়স পাঁচ এবং টিনার আট। ওই দুই মেয়ে বুধবার বিকেলে তাদের বাড়ির কাছে খেলতে গিয়েছিল। খেলতে খেলতে তারা কাছাকাছি একটি গ্যারেজে পৌঁছায়, যেখানে যেখানে ত্রুটিপূর্ণ ওই গাড়িটি দাঁড় করানো ছিল। পুলিশ জানিয়েছে, দাঁড়িয়ে থাকা ওই গাড়ির ভিতরে খেলার সময় দুর্ঘটনাবশত আটকে পড়ে দুই বোন লক্ষ্মী এবং টিনা। অনেক চেষ্টা করেও গাড়ির দরজা খুলতে পারেনি দুই খুদে।

অন্যদিকে স্টেশন হাউস অফিসার গুরুদত্ত শর্মা জানিয়েছেন, ঘটনাটি যখন ঘটে যখন দুই বোনকে বাড়িতে রেখে কাজে গিয়েছিলেন বাবা। তিনি বাড়ি ফিরে এসে দেখেন যে মেয়েরা নিখোঁজ। এরপরেই পরিবারের সদ্যসরা ও প্রতিবেশীরা মিলে দুই বোনের খোঁজ শুরু করেন। অবশেষে ওই গাড়ির ভিতর থেকে দুই বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ইতিমধ্যে পুলিশ মরদেহগুলি জেলা হাসপাতালের মর্গে স্থানান্তর করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ।

তাপকক্ষে পরিণত গাড়ি

পুলিশ সূত্রে খবর, গ্রীষ্মের প্রচণ্ড গরমে ওই গাড়ির ভিতরের তাপমাত্রা বেড়ে যাওয়ায় সেটি একটি তাপকক্ষে পরিণত হয়েছিল। সেই গরম সহ্য করতে না পেরে দু’জনেই শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছে বলে খবর। জানা গিয়েছে, তাদের মৃত্যুর সময় গাড়ির ভিতরের তাপমাত্রা ৫৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। অসহায় শিশুরা নিজেদের রক্ষা করার জন্য কিছুই করতে পারেনি। ওই ঘটনা সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গেছে, দুই বোন খেলতে খেলতে পার্ক করা গাড়িটির দরজা খুলে ভেতরে ঢুকছে। জানা গিয়েছে, প্রায় ৩০ মিনিট ধরে যন্ত্রণা ভোগ করতে হয়েছিল লক্ষ্মী এবং টিনাকে। সূত্রের খবর, মৃত দুই নাবালিকার মা চার বছর আগে মারা গিয়েছেন। বাবা ছিল দুই বোনের একমাত্র অবলম্বন।