UAE asks $ 3.5 Billion Loan Repayment: ইরান যুদ্ধের মাঝে পাকিস্তানকে ৩.৫ বিলিয়ন ডলার ঋণ শোধ করতে বলল সংযুক্ত আরব আমিরাত

রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানকে ৩.৫ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধ করার জন্য বলল সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত 'ব্যালেন্স অব পেমেন্টস' স্থিতিশীল রাখতে পাকিস্তানকে এই ঋণ পরিশোধ করতে বলা হয়েছে।

Published on: Apr 4, 2026, 10:14:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইরান যুদ্ধের মাঝে চাপে পাকিস্তান। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানকে ৩.৫ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধ করার জন্য বলল সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত 'ব্যালেন্স অব পেমেন্টস' স্থিতিশীল রাখতে পাকিস্তানকে এই ঋণ পরিশোধ করতে বলা হয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাত বারংবার ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়ে চলেছিল। সূত্র উদ্ধৃত করে 'জিও নিউজ' জানিয়েছে, এই বিপুল পরিমাণ অর্থ 'নিরাপদ আমানত' হিসেবে স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তানের কাছে রাখা হয়েছিল। পাকিস্তান এই মাসের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতকে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার ফেরত দেবে।

পাকিস্তানকে ৩.৫ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধ করার জন্য বলল সংযুক্ত আরব আমিরাত। (REUTERS)
পাকিস্তানকে ৩.৫ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধ করার জন্য বলল সংযুক্ত আরব আমিরাত। (REUTERS)

বর্তমানে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ২১ বিলিয়ন ডলার রয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ছাড়াও পাকিস্তানের মাথায় এখন সৌদি আরবের ৫ বিলিয়ন ডলারের ধার রয়েছে। এদিকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সামরিক চুক্তির জেরে সংযুক্ত আরব আমিরাত বিরক্ত। সৌদি-পাক চুক্তির পরই ভারতের সঙ্গে চুক্তি করেছিল সংযুক্ত আরব আমিরাত। উল্লেখ্য, সৌদির সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক সাম্প্রতিক সময়ে খারাপ হয়েছিল। এদিকে প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী সৌদিকে সাহায্য করছে না পাকিস্তান। তা নিয়ে সৌদিও বিরক্ত পাকিস্তানের ওপর।

এদিকে ইরান যুদ্ধে মধ্যস্থতাকারী হতে চেয়েছিল পাকিস্তান। এই মর্মে গত ২৯ মার্চ তুরস্ক, মিশর ও সৌদি আরবের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিল পাকিস্তান। সেই বৈঠকে অনুপস্থিত ছিল না সংযুক্ত আরব আমিরাত। পরে চিনের সঙ্গেও বৈঠক করেছিল পাকিস্তান। তবে পাকিস্তানের মধ্যস্থতার সেই প্রচেষ্টা পুরোপুরি বিফল হয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। এর আগে ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল, পাকিস্তানের মধ্যস্থতা তারা মানবে না। এই আবহে ৩ এপ্রিল ইরানের তরফ থেকে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের জানিয়ে দেওয়া হয়, আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক নয়।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More