UAE-Iran Diplomatic Rift: ইরানের ওপর রেগে লাল পশ্চিম এশিয়ার এই মুসলিম দেশ, ছিন্ন করল সব কূটনৈতিক সম্পর্ক
গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েলের হামলার পর থেকেই পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। তবে সংযুক্ত আরব আমিরাতে বন্দর থেকে হোটেলেও হামলা চালায় ইরান। ইরানি হামলা সংযুক্ত আরব আমিরাতে মৃত্যু ঘটেছে এক বাংলাদেশি, এক পাকিস্তানি এবং এক নেপালি।
যুদ্ধের আবহে ইরানের সঙ্গে এবার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল সংযুক্ত আরব আমিরাত। ইরানে নিযুক্ত তাদের কূটনীতিকদের প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে তেহরানে তাদের দূতাবাসও বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েলের হামলার পর থেকেই পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। তবে সংযুক্ত আরব আমিরাতে বন্দর থেকে হোটেলেও হামলা চালায় ইরান। ইরানি হামলা সংযুক্ত আরব আমিরাতে মৃত্যু ঘটেছে এক বাংলাদেশি, এক পাকিস্তানি এবং এক নেপালি।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী নিজে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এই কথোপকথনের তথ্য শেয়ার করেছেন। তিনি বলেন, 'সংযুক্ত আরব আমিরশাহীতে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত এবং এই হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাই আমরা।' তিনি আরও বলেন, এই কঠিন পরিস্থিতিতে ভারত সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে পূর্ণ সহমর্মিতা প্রকাশ করেছে। সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার জন্য সেই দেশের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান মোদী। এরই সঙ্গে মোদী বলেন, 'আমরা উত্তেজনা প্রশমন, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার পক্ষে।'
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানে হামলা চালায় ইজরায়েল এবং আমেরিকা। এরই জবাবে পালটা হামলা চালায় ইরান। ইরান এবং ইজরায়েল উভয় দেশই তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। বিশ্বজুড়ে বহু উড়ান সংস্থা তাদের উড়ান বাতিল করে। জবাবি হামলায় ইরানের তরফ থেকে মিসাইল ছোড়া হয় পশ্চিম এশিয়ার ৬টি দেশে। কাতার, সৌদি, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বিস্ফোরণ শোনা যায়। বাহারিনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও আছড়ে পড়ে ইরানি মিসাইল। এছাড়াও ইজরায়েলের বহু জায়গায় হামলা চালায় ইরান। এরই মাঝে খামেনেইর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পরে জানা যায়, আইআরজিসি প্রধান এবং ইরানের প্রতিরক্ষামন্ত্রীরও মৃত্যু হয়। এরপরও হামলা জারি রেখেছে ইজরায়েল ও যুক্তরাষ্ট্র। পালটা হামলা চালিয়ে এবার জবাব দিচ্ছে ইরান।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি হামলায় কুয়েতে মোতায়েন তিন আমেরিকান সৈনিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা বি২ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে। ইরানের ৯টি রণতরী তারা ধ্বংস করেছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প নিজে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, আইআরজিসি'র সদর দফতর ধ্বংস করে দেওয়া হয়েছে।
E-Paper











