UN Rights Chief on India and Pakistan: ভারতই ঠিক করেছে, ওটাই সেরা উপায়, পাকিস্তানকে তুলোধোনা রাষ্ট্রসংঘের শীর্ষকর্তার
UN Rights Chief on India and Pakistan: ভারতই ঠিক করেছে, ওটাই সেরা উপায়। পাকিস্তানকে তুলোধোনা করলেন রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। পাকিস্তান-অধিকৃত কাশ্মীর এবং বালোচিস্তানে পৌশাচিক অত্যাচারের অভিযোগ উঠেছে ইসলামাবাদের বিরুদ্ধে।
UN Rights Chief on India and Pakistan: আন্দোলনকারীদের উপরে পাকিস্তান যে ভয়ংকর অত্যাচার চালাচ্ছে, তার সমালোচনা করলেন রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। দিনকয়েক আগে জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৬৩ তম অধিবেশনে পাকিস্তানের সমালোচনা করে বলেন যে বিক্ষোভ দমন করতে ভয়ংকর নিপীড়ন চালাচ্ছে ইসলামাবাদ। অথচ কীভাবে ক্ষোভ প্রশমন করতে হয়, তার উদাহরণ দেখিয়েছে পড়শি দেশ ভারত। ছাত্র আন্দোলনে ভারতের বিভিন্ন উত্তাল হওয়ার পরও নির্বিচারে বলপ্রয়োগ করেনি সরকার। বরং আলোচনার মাধ্যমে সমাধানসূত্র বের করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।
ভারতই ঠিক করেছে, ওটাই সেরা উপায়, সাফ বার্তা
তাঁর কথায়, ‘পাকিস্তানে বিক্ষোভ দমন করতে প্রশাসন অত্যধিক প্রাণঘাতী বলপ্রয়োগ এবং নির্বিচারে আটকের পথ বেছে নিয়েছে। (সেখানে) ভারতে সম্প্রতি যে ছাত্র বিক্ষোভ বা আন্দোলন (ককরোচ জনতা পার্টির আন্দোলন) হয়েছে, তাতে দেখা গিয়েছে যে বাড়তি বলপ্রয়োগের পরিবর্তে যুবপ্রজন্মের সঙ্গে আলোচনা করাই হল শ্রেষ্ঠ পন্থা।’
পাকিস্তানে ভয়াবহ অত্যাচার ও নিপীড়ন
আর রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এমন একটা সময় সেই মন্তব্য করেছেন, যখন পাকিস্তান-অধিকৃত কাশ্মীর এবং বালোচিস্তানে পৌশাচিক অত্যাচারের অভিযোগ উঠেছে ইসলামাবাদের বিরুদ্ধে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরেই পাকিস্তানি সেনার অঙ্গুলিহেলনে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর এবং বালোচিস্তানে ভয়াবহ অত্যাচার চালানো হয়। তার প্রতিবাদে রাস্তা নামলেই অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। নিরীহ মানুষকে খুন করে ফেলা হয় বলে দাবি করা হয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠনের তরফে।
সেই অত্যাচার চালানো দেশ পাকিস্তানের ‘বন্ধু’ তুরস্ক আবার রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করেছে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণের সময় পাকিস্তানের ‘বন্ধু’ রাষ্ট্রের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রসংঘের সনদ এবং প্রাসঙ্গিক প্রস্তাবনার মধ্যে থেকে আলোচনার মাধ্যমে কাশ্মীর ইস্যু-সহ সমস্ত বিরোধের সমাধান করা দরকার। গঠনমূলক পদক্ষেপ করা হলে সমস্ত ইস্যুই সমাধান করা যেতে পারে।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


