'দিমাগি নকশাল হতে...,' PM-র বার্তার পরেই সরব চিদম্বরম, অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী

Kiren Rijiju on 'Dimagi Naxals': রবিবার এক্স-এ দেওয়া পোস্টে কিরেন রিজিজু বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী নেতাদের 'দিমাগি নকশাল' বলেননি।' এরপর তিনি 'দিমাগি নকশাল' বলতে কাদের বোঝানো হয়েছে, তা ব্যাখ্যা করেন।

Published on: Aug 16, 2026, 17:52:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Kiren Rijiju on 'Dimagi Naxals': প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের ‘নকশাল মানসিকতার’ বা মাওবাদী মানসিকতাসম্পন্ন হিসেবে উল্লেখ করেননি বলে দাবি করলেন সংসদীয় বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। দেশের ৮০তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম-সহ বিরোধীদের সমালোচনার জবাবে এই ব্যাখ্যা দিয়েছেন তিনি।

সংসদীয় বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু (PTI)
সংসদীয় বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু (PTI)

এক্স হ্যান্ডেলে এক পোস্টে কিরেন রিজিজু জানান, ‘দিমাগি নকশাল’ বলতে মূলত তাঁদেরই চিহ্নিত করা হয়েছে যাঁরা মাওবাদীদের সমর্থন করেন ও ভারতীয় সংবিধান অস্বীকার করেন, বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়িয়ে ৩৭০ ধারাকে সমর্থন জানান এবং দেশের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করতে চিকেন'স নেক বন্ধ করতে চান। চিকেন'স নেক বলতে প্রায় ২২ কিলোমিটার চওড়া একটি সরু ভূখণ্ডকে বোঝায়, যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের সঙ্গে সংযুক্ত করেছে। প্রকৃতপক্ষে, এটিই উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগের একমাত্র সেতু এবং এর উপর দিয়ে জাতীয় সড়ক, রেললাইন, জ্বালানি সরবরাহ লাইন এবং গুরুত্বপূর্ণ সামরিক সরবরাহ পথ চলে গেছে।

রবিবার এক্স-এ দেওয়া পোস্টে কিরেন রিজিজু বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী নেতাদের 'দিমাগি নকশাল' বলেননি।' এরপর তিনি 'দিমাগি নকশাল' বলতে কাদের বোঝানো হয়েছে, তা ব্যাখ্যা করেন। তাঁর কথায়, ভারতীয় সংবিধানকে উপেক্ষা করে যারা মাওবাদীদের সমর্থন করে, বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়িয়ে যারা ৩৭০ ধারাকে সমর্থন করে, চিকেনস নেক বন্ধ করে যারা উত্তরপূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে দিতে চায়-এদেরই দিমাগি নকশাল বলা হয়, মত কিরেন রিজিজুর। এর আগে শনিবার স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী সশস্ত্র মাওবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগকে স্মরণ করে জানান, অস্ত্রধারী মাওবাদীদের দমন করা গেলেও জনজীবন ও বিভিন্ন প্রতিষ্ঠানে ঘাপটি মেরে থাকা ‘নকশাল মানসিকতার’ ব্যক্তিরা এখনও দেশকে বিপথে চালিত করার সুযোগ খুঁজছেন। তাঁদের চিহ্নিত করে একঘরে করার ডাক দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 'দেশের অলিগলিতে মাওবাদীরা ঘাপটি মেরে বসে রয়েছে। জঙ্গলের বন্দুকধারী নকশালদের শেষ করা গেছে। কিন্তু দিমাগি নকশালরা সুযোগের অপেক্ষা করছে। হিংসা ছড়ানোর রাস্তা খুঁজছে, সমাজকে ভুল পথে চালানোর চেষ্টা করছে। এদের চিনতে হবে, একঘরে করতে হবে। বিকশিত রাষ্ট্র বানাতে যুবদের জুড়তে হবে। সুরক্ষিত ভারত তৈরি আমাদের সংকল্প।' প্রধানমন্ত্রী আরও বলেন, সাড়ে ৩ হাজারের বেশি পুলিশ কর্মী শহিদ হয়েছেন মাওবাদী হামলায়। যুদ্ধের চেয়ে বেশি মাওবাদী হামলা দেশের মাটিকে রক্তাক্ত করেছে।

কিন্তু এই ‘দিমাগি নকশাল’ বলতে ঠিক কাদের বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী? সেই বিষয়টি স্পষ্ট হওয়ার আগেই শুরু হয়েছে বাকযুদ্ধ। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরে কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরম জানান, তিনি নিজে ‘দিমাগি নকশাল’ হতে পেরে গর্বিত। এক্স-এ তিনি লেখেন, 'আমি একজন দিমাগি নকশাল হতে পেরে গর্বিত!'