CJP প্রতিবাদের মাঝে দিল্লিতে আটক যোগীরাজ্যের BJP বিধায়কের মেয়ে! বিক্ষোভ ‘ফ্লপ শো’, বললেন পদ্ম শিবিরের সম্বিত

বিজেপির জাতীয় মুখপাত্র ও সাংসদ সম্বিত পাত্র দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকে একটি ‘ফ্লপ শো’ বলে আখ্যা দিয়েছেন।

Published on: Oct 10, 2026, 16:47:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এদিন দিল্লিতে সিজেপির নেতৃত্বাধীন এক প্রতিবাদ বিক্ষোভের আয়োজন হয়, যার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। এই বিক্ষোভ ঘিরে তপ্ত হয়ে ওঠে রাজধানী দিল্লি। এদিন সকালে, বিরোধী ইন্ডি ব্লকের একাধিক প্রতিনিধি আটক হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক তাবড় নেতাকে দিল্লি পুলিশ আটক করে। প্লেনের মধ্যে থেকে আটক হন সিজেপির শীর্ষ নেতা অভিজিৎ দীপকে সহ অনেকে। গোটা দিল্লি কার্যত দুর্গে পরিণত হয়েছে মহালয়ার সকালে। এরই মাঝে ৫০০র বেশি জন বিক্ষোভকারীও আটক হয়েছেন বলে খবর। আটকদের মধ্যে রয়েছেন যোগী-গড় উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক বিক্রম সিংর কন্যা, যশস্বীনি রাজে সিং। এদিকে, দিল্লিতে সিজেপির এই নয়া প্রতিবাদ নিয়ে মুখ খুলেছে বিজেপি।

CJP প্রতিবাদের মাঝে দিল্লিতে আটক যোগীরাজ্যের BJP বিধায়কের মেয়ে! বিক্ষোভ ‘ফ্লপ শো’, বললেন পদ্ম শিবিরের সম্বিত
CJP প্রতিবাদের মাঝে দিল্লিতে আটক যোগীরাজ্যের BJP বিধায়কের মেয়ে! বিক্ষোভ ‘ফ্লপ শো’, বললেন পদ্ম শিবিরের সম্বিত

বিজেপির জাতীয় মুখপাত্র ও সাংসদ সম্বিত পাত্র দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকে একটি ‘ফ্লপ শো’ বলে আখ্যা দিয়েছেন। সম্বিত পাত্র বলেন, ‘আজ আমরা নৈরাজ্যবাদীদের ফ্লপ শো দেখলাম।’ পশ্চিমবঙ্গের রেজিনাগরের ১০৯ নম্বর বুথে ভোট গণনার সময় কথিত অনিয়ম সংক্রান্ত এক্স-এ (পূর্বতন টুইটার) করা পোস্টের জন্য সম্বিত পাত্র আম আদমি পার্টি (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল, তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকেও নিশানা করেছেন। সম্বিত পাত্র বলেন, ‘পরবর্তীতে, মুখ্য নির্বাচনী কর্মকর্তাও টুইট করে জানান যে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ১,১০৯ জন। মাত্র ৭৭২ জন ভোটার ছিলেন বলে যে দাবি করা হয়েছিল, তা মিথ্যা ছিল।’ এছাড়াও রাহুল গান্ধী সহ বিরোধীদের রাষ্ট্রপতি সাক্ষাৎ নিয়েও বক্তব্য রাখেন সম্বিত। রাহুল গান্ধী গতকালই দাবি করেছেন, ভোটচুরির অভিযোগ নিয়ে রাষ্ট্রপতি তাঁদের কাছ থেকে প্রমাণ চেয়েছেন। এই প্রসঙ্গে, সম্বিত বলেন, ‘রাহুল গান্ধী সাধারণ প্রোটোকলও বোঝেন না। আপনি যখন ভারতের রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি নিয়ে যান, রাষ্ট্রপতি সেই স্মারকলিপি গ্রহণ করেন। এটাই ভারতীয় সংবিধান ও ভারতীয় গণতন্ত্রের মৌলিক প্রোটোকল। কিন্তু আপনি বলছেন রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন, আবার একই সাথে বলছেন যে রাষ্ট্রপতি আপনাকে প্রমাণ দিতে বলেছেন। আপনি সেই প্রমাণ সঙ্গে নিয়ে যাননি কেন?’

এদিকে, যন্তন মন্তরে সিজেপির প্রতিবাদ ঘিরে প্রায় ৪০ হাজার জনের নিরাপত্তা বেষ্টনী মোতায়েন করা হয়েছে। আটক করা হয়েছে কয়েকশ জনকে। তাঁদেরই মধ্যে অন্যতম বিজেপি বিধায়ক বিক্রম সিংয়ের কন্যা যশস্বিনী। তিনি এর আগেও সিজেপির তরফে, ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে বিক্ষোভের সময় সুর চড়িয়ে ছিলেন। এবার আটক হওয়ার পর তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘বাংলা সাহিবের কাছে পার্কে বসার জন্য আটক। বর্তমানে কেশবপুরম থানায় আটক আছি।’

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More