UPSC CSE 2025 Results: ইউপিএসসি CSE ২০২৫এ টপার অনুজ অগ্নিহোত্রী, তৃতীয়বারে মিলল কাঙ্খিত সাফল্য,কে তিনি?

ইউপিএসসি CSE ২০২৬এ টপার অনুজ অগ্নিহোত্রী। পড়াশোনা বাদে, তাঁর আকর্ষণের বিষয়গুলি কী কী?

Published on: Mar 06, 2026 4:04 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রকাশিত হয়ে গেল ইউপিএসসির সিভিল সার্ভিসেস পরীক্ষা ২০২৫র ফলাফল। এই পরীক্ষায় এআইআর ১ অর্থাৎ শীর্ষ স্থানটি দখল করেছেন অনুজ অগ্নিহোত্রী। ইউপিএসসি-তে স্থান দখল নিঃসন্দেহে মুখের কথা নয়। আর সেই পরীক্ষায় চলতি বছরের ফলাফলে প্রথম স্থানে অনুজ। কে তিনি?

ইউপিএসসি CSE ২০২৫এ টপার অনুজ অগ্নিহোত্রী, তৃতীয়বারে মিলল কাঙ্খিত সাফল্য,কে তিনি?
ইউপিএসসি CSE ২০২৫এ টপার অনুজ অগ্নিহোত্রী, তৃতীয়বারে মিলল কাঙ্খিত সাফল্য,কে তিনি?

অনুজ অগ্নিহোত্রী কে?

২০২৫ সালের ইউপিএসসি সিএসইর পরীক্ষার পর ৯৫৮ জন পরীক্ষার্থীকে ‘ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস’ বা আইএএস, 'ইন্ডিয়ান ফরেন সার্ভিস' বা আইএএফএস , ‘ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস’ বা আইপিএস-এ নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। আর তাঁদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন অনুজ অগ্নিহোত্রী।

রাজস্থানের কোটার কাছে ছোট্ট এলাকা রাওতভাতা। অনুজ অগ্নিহোত্রী সেই রাওতভাতা এলাকার বাসিন্দা। সেখানেই অনুজের প্রাথমিক শিক্ষা। এরপর যোধপুরে তিনি চলে যান উচ্চ শিক্ষার্থে। মেডিক্যালের ছাত্র অনুজ। তিনি এমবিবিএস করেছেন যোধপুর থেকে। অল ইন্ডিয়া মেডিক্যাল সায়ান্সেস বা এইমস, যোধপুর থেকে তিনি করেছেন এমবিবিএস। ২০২৩ সালে তাঁর ডাক্তারির ইন্টার্নশিপ শেষ হয়। এরপর থেকে আর সময় নষ্ট করেনিন। ২০২৩ সাল থেকেই অনুজ ইউপিএসসির জন্য পড়াশোনা শুরু করেন। প্রথম বারেই যে সাফল্য এসেছে তা নয়। তৃতীয়বারের চেষ্টায় সফল হয়েছেন অনুজ। অনুজ বলছেন, এই পরীক্ষার প্রস্তুতি মোটেও সহজ ছিল না। তাঁর মেডিক্যালের পড়াশোনার থেকে অনেকটাই আলাদা ছিল এই পরীক্ষার পড়াশোনা। তবে পরিস্থিতি যাই হোক হাল ছাড়েননি অনুজ। তিনি ইউপিএসসির জন্য নতুন ধাঁচের পড়াশোনার ঘরানা বেছে নিন। আর তাতেই আসে সাফল্য।

স্বভাবতই প্রশ্ন উঠছে, চিকিৎসক হিসাবে ভালোই কেরিয়ার গড়তে পারতেন অনুজ, তাহলে কেন সিভিল সার্ভিসেস কে বেছে নিলেন এই রাজস্থানের ভূমিপুত্র? অনুজ বলছেন, একঘেয়ে নয়, এমন কিছু কাজ তিনি করতে চাইছিলেন। তাঁর মতে সিভিল সার্ভিসেসে বিভিন্ন দায়িত্ব থাকে, আর সরকারের একাধিক সেক্টরের দরজা কাজের জন্য খুলে যায়।

তবে শুধু যে পড়াশোনা করেছেন তাইই নয়। পড়াশোনা বাদে, ক্রিকেটে তাঁর বেশ শখ রয়েছে। এছাড়াও স্ট্যান্ড আপ কমেডি-ও তাঁর পছন্দের।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More