US A-10 Warthog Fighter Jet down: হামলার দাবি ইরানের, হরমুজ প্রণালীর কাছে ভেঙে পড়ল মার্কিন এ১০ যুদ্ধবিমান

হরমুজ প্রণালীর নিকটবর্তী এলাকায় একটি মার্কিন এ-১০ বিমান ধ্বংস করার দাবি করেছে ইরান। জানা গেছে, ঘটনাটি কৌশলগত সামুদ্রিক করিডোরের কাছে ঘটেছে।

Published on: Apr 4, 2026, 07:43:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনকে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, হরমুজ প্রণালীর নিকটবর্তী এলাকায় একটি মার্কিন এ-১০ বিমান ধ্বংস করার দাবি করেছে ইরান। জানা গেছে, ঘটনাটি কৌশলগত সামুদ্রিক করিডোরের কাছে ঘটেছে। বর্তমানে আঞ্চলিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই হরমুজ প্রণালী। উল্লেখ্য, এই এ-১০ ওয়ারথগ বিমান জমিতে লড়াইয়ের সময় সাহায্যের জন্য ব্যবহার করা হয়ে থাকে।

হরমুজ প্রণালীর নিকটবর্তী এলাকায় একটি মার্কিন এ-১০ বিমান ধ্বংস করার দাবি করেছে ইরান। (AFP)
হরমুজ প্রণালীর নিকটবর্তী এলাকায় একটি মার্কিন এ-১০ বিমান ধ্বংস করার দাবি করেছে ইরান। (AFP)

উল্লেখ্য, ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতের মধ্যে একাধিক বিমান হারিয়েছে মার্কিন বাহিনী। গত ১২ মার্চ আমেরিকার একটি 'কেসি-১৩৫' বিমান ভেঙে পড়েছিলবলে জানা যায়। বিমানটি আকাশে অন্য বিমানে জ্বালানি ভরার সময় ভেঙে পড়ে। মার্কিন সেন্ট্রাল কমান্ড অবশ্য জানিয়েছিল, কোনও গুলি লেগে বিমানটি ভেঙে পড়েনি। এর আগে বন্ধুরাষ্ট্রের গুলিতে তিনটি যুদ্ধবিমান হারিয়েছিল আমেরিকা। কুয়েতে আমেরিকার তিনটি এফ১৬ যুদ্ধবিমান ভেঙে পড়েছিল।

এদিকে ৩ এপ্রিল আরও একটি যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ইরান। সেই বিমানটি একটি এফ১৫ই। গত ২০ মার্চ মার্কিন বাহিনীর একটি এফ-৩৫ বিমানকে গুলি করে নামানোর দাবি করেছিল আইআরজিসি। আবার গত ২ এপ্রিল মধ্যরাতেও একটি এফ৩৫ ধ্বংস করার দাবি করেছে তারা। এই নিয়ে মোট ২টি এফ৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরানের ইসালিম বিপ্লবী বাহিনী।

এদিকে ট্রাম্প জোর গলায় দাবি করে আসছেন, ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম নাকি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। আমেরিকা নাকি ইরানের সব রাডার ধ্বংস করে দিয়েছে। এই পরিস্থিতিতে ইরান একের পর এক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করছে। যাতে ট্রাম্পের কান লাল হয়ে যাওয়ার কথা। এমনকী নিজেদের দাবির পক্ষে প্রমাণ হিসেবে বিমানে হামলার ভিডিয়ো পর্যন্ত প্রকাশ করছে ইরানি মিডিয়া।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More