US & Indian Diplomats in Dhaka: ঢাকায় বিএনপি নেতার বাড়িতে নৈশভোজে মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনার
ঢাকায় নিযুক্ত জাপান, নেপাল, ইতালি ও নরওয়ের রাষ্ট্রদূত, ব্রিটিশ হাইকমিশনাররা ছিলেন সেখানে। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলরও অনুষ্ঠানে অংশ নেন। আপাত দৃষ্টিতে সৌজন্যমূলক এক নৈশভোজ ছিল এটি।
ঢাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মইন খানের বাড়িতে কূটনীতিকদের জন্য নৈশভোজের আয়োজন করা হয় গতরাতে। সেই নৈশভোজে নাকি উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এরই সঙ্গে আবার ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাও সেই নৈশভোজে অংশ নেন। এরই সঙ্গে ঢাকায় নিযুক্ত জাপান, নেপাল, ইতালি ও নরওয়ের রাষ্ট্রদূত, ব্রিটিশ হাইকমিশনাররা ছিলেন সেখানে। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলরও অনুষ্ঠানে অংশ নেন। আপাত দৃষ্টিতে সৌজন্যমূলক এক নৈশভোজ ছিল এটি। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেই নৈশভোজের সময় আলোচনা হয় কূটনৈতিক স্তরে।

বাংলাদেশের সার্বিক বিষয়, অর্থনীতি, বৈদেশিক কূটনৈতিক বিষয়, মধ্যপ্রাচ্য, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি এবং দেশের গণতন্ত্র, উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয় সেই নৈশভোজের সময়। বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন উপস্থিত কূটনীতিকরা। উল্লেখ্য, এর আগে শেখ হাসিনার সময়কালে ঢাকা নিয়ে ভারত এবং আমেরিকা ছিল ভিন্ন মেরুতে। আমেরিকা ছিল হাসিনা বিরোধী। আর দিল্লিতে মোদী সরকার হাসিনার ঘনিষ্ঠ বলে দাবি করা হত। এরই মাঝে আবার হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে 'গণঅভ্যুত্থানে' আমেরিকার 'ভূমিকা' নিয়ে চর্চা শুরু হয়েছিল। তবে তারেক রহমানের বাংলাদেশের সঙ্গে আমেরিকার দীর্ঘমেয়াদী সম্পর্ক কেমন হবে, তার দিকে নজর থাকবে ভারতেরও।
এদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে বদলি করা হয়েছে। তাঁকে এবার বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হচ্ছে। এই মর্মে গতকালই ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। ঢাকায় প্রণয় বর্মার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে জল্পনা চলছে। উল্লেখ্য, প্রণয় বর্মা ২০২২ সালের অগস্ট মাসে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রণয় বর্মা বাংলাদেশে নিযুক্ত থাকাকালীন সেখানে হাসিনার পতন ঘটেছে। ইউনুস সরকারের সঙ্গে ভারতের তিক্ততা বেড়েছে। ভারতীয় হাইকমিশনে হামলার চেষ্টা হয়েছে। ভারত বিরোধী মিছিলে উত্তাল হয়েছে ঢাকা। হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য বারংবার দিল্লিকে বার্তা পাঠিয়েছে ঢাকা। আবার নির্বাচনের পরে তারেক রহমানের সরকারের সঙ্গে ফের ট্র্যাকে ফিরেছে ভারতের সম্পর্ক।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


