Pakistan Vs Afghanistan War: আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে ইরান-সংঘাতে থাকা US কে কি পাশে পেল পাকিস্তান?

আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সংঘাতের ক্ষেত্রে ইসলামাবাদকে নিয়ে কোন বার্তা আমেরিকার?

Published on: Feb 28, 2026, 19:19:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পাকিস্তানেরই একদিকের প্রতিবেশী দেশ ইরান। যে দেশের সঙ্গে ইজরায়েল ও আমেরিকা যুদ্ধ শুরু করেছে আজ থেকে। এদিকে, পাকিস্তান তার অপর প্রতিবেশী দেশ আফগানিস্তানের সঙ্গে গত কয়েকদিন ধরে যুদ্ধে লিপ্ত। এই পরিস্থিতিতে মুনিরের সেনার তরফে আফগানিস্তানে হামলা নিয়ে মুখ খুলল আমেরিকা।

আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে ইরান-সংঘাতে থাকা US কে কি পাশে পেল পাকিস্তান?
আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে ইরান-সংঘাতে থাকা US কে কি পাশে পেল পাকিস্তান?

তালিবান সরকারের আফগানিস্তানে পাকিস্তানের হামলাকে, আমেরিকা ‘প্রতিরক্ষার অধিকার’ বলে ইসলামাবাদের পাশে থেকেই বার্তা দিয়েছে। এদিকে, আজই পাকিস্তানের প্রতিবেশী দেশ ইরানে হামলা করেছে ইজরায়েল, যাতে সঙ্গত দিয়েছে আমেরিকা। ওরপর থেকে মধ্যপ্রাচ্যে আমেরিকার পর পর সেনা ঘাঁটিতে হামলা করে যাচ্ছে ইরান। এদিকে, সকালের দিকে আফগানিস্তান দাবি করে, তারা পাকিস্তানের এক যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে। আর পাকিস্তান সেই দাবি নস্যৎ করেছে। এদিকে, তালিবান সরকারের দাবি, পাকিস্তানের ওই যুদ্ধবিমান থেকে এক পাইলটকেও তারা জীবন্ত ধরেছে। যে দাবিও পাকিস্তান নস্যাৎ করেছে। এদিকে, পাকিস্তানের দাবি, আফগানিস্তানের প্রায় ৩০০ সৈন্যকে তারা হত্যা করেছে। এর আগে, গত বৃহস্পতির রাত থেকে আফগানিস্তান বনাম পাকিস্তানের সীমান্ত সংঘাত শুরু হয়েছে। যাতে প্রথমে পাকিস্তানের ওপর হামলা করে আফগানিস্তান। তারপর পাল্টা যুদ্ধে নামে পাকিস্তান। শুরু হয় সংঘাত। তারই মাঝে কাবুলের তরফে আলোচনায় বসার বার্তাও দেওয়া হয়। যা নিয়ে এখনও কোনও স্পষ্ট বার্তা দেয়নি পাকিস্তান। উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তের ডুরান্ড লাইন নিয়ে সংঘাত রয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই যুদ্ধের দামাম বাজিয়ে ইরানে হামলা করেছে ইজরায়েল। এরপর, মধ্যপ্রাচ্যে সৌদি, আমিরশাহি সহ একগুচ্ছ দেশে যেখানে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে সেখানে হামলা করছে ইরান। ইজরায়েল জানিয়েছে, তারা ইরানের সুপ্রিম নেতা খামেনিকে লক্ষ্য করে হামলা করছে। অপর দিকে ইরান বলছে, সেদেশে ইজরায়েলি হামলায় ৫০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে স্কুল পড়ুয়ারা রয়েছে। এদিকে, ইরানের হামলায় আমিরশাহিতে ১ জনের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, নতুন করে শুরু হওয়া এই দুই যুদ্ধে বিশ্বের একাধিক দেশে রক্তবন্যা বইছে। সঙ্গে তাপ উত্তাপও বাড়ছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More