...
...
Next Story

US Congressman slams Pakistan: 'আগে জইশকে খতম করুন', ভারতের নকল করতে গিয়ে পাকিস্তানের মুখ পোড়ালেন বিলাওয়াল ভুট্টো

বিলাওয়ালদের ব্র্যাড শেরম্যান স্পষ্ট বার্তা দিয়ে বলেন, পাকিস্তান যেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে এবং সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি, বিশেষত জইশ-ই-মহম্মদকে ধ্বংস করে।

Published on: Jun 7, 2025, 07:58:20 IST
By | Written by , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
Prefer HTon Google
Advertisement

অপারেশন সিঁদুরের পরে বিভিন্ন দেশে সাংসদদের দল পাঠিয়ে সন্ত্রাসবাদ ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। ভারতের দেখাদেখি পাকিস্তানও একটি দল বিভিন্ন দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। সেই দলের মাথায় আছেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। তবে ভারতকে অনুকরণ করতে গিয়ে তার দাম দিতে হল পাকিস্তানকে। পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। মার্কিন কংগ্রেসম্যান ব্র্যাড শেরম্যানের সঙ্গে পাকিস্তানি প্রতিনিধি দলটি দেখা করেছিল। সেই সাক্ষাতে বিলাওয়ালদের ব্র্যাড শেরম্যান স্পষ্ট বার্তা দিয়ে বলেন, পাকিস্তান যেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে এবং সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি, বিশেষত জইশ-ই-মহম্মদকে ধ্বংস করে। (আরও পড়ুন: জল না পেয়ে ভারতের কাছে কাতর আর্তি পাকিস্তানের, দিল্লিকে ৪টি চিঠি ইসলামাবাদের)

'আগে জইশকে খতম করুন', ভারতের নকল করতে গিয়ে পাকিস্তানের মুখ পোড়ালেন বিলাওয়াল
'আগে জইশকে খতম করুন', ভারতের নকল করতে গিয়ে পাকিস্তানের মুখ পোড়ালেন বিলাওয়াল

আরও পড়ুন: বিশেষ অধিবেশন প্রসঙ্গে কংগ্রেসের পাশে নেই শরদের দল, কড়া বার্ত রাহুলদের উদ্দেশে

উল্লেখ্য, ২০০২ সালে সাংবাদিক ড্যানিয়েল পার্লকে হত্যা করেছিল এই জইশ। সেই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিল জইশ-ই-মহম্মদের অন্যতম মাথা আবদুল রউফ আজহার। ভারতের অপারেশনে সেই জঙ্গি নেতা খতম হয়েছিল। ড্যানিয়েল পার্ল আবার ব্র্যাড শেরম্যানের নির্বাচনী এলাকারই বাসিন্দা ছিলেন। এই আবহে জইশকে পুরোপুরি নির্মূল করার জন্য পাকিস্তানি দলকে বার্তা দেন ব্র্যাড শেরম্যান। (আরও পড়ুন: নিজ্জর বিতর্কের মাঝে কেন মোদীকে G7 সম্মেলনে আমন্ত্রণ? প্রশ্ন শুনেই ছক্কা মার্কের)

আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে মোদীর তোপের জবাব দিল পাকিস্তান, নির্লজ্জের মতো বলল...

নিজের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করে মার্কিন কংগ্রেসম্যান এই নিয়ে লিখেছেন, 'আমি পাকিস্তানি প্রতিনিধি দলকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, বিশেষত জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার গুরুত্ব ব্যাখ্যা করেছি। আমার নির্বাচনী এলাকার বাসিন্দা ড্যানিয়েল পার্লকে হত্যা করেছিল তারা। তাঁর পরিবার এখনও আমার জেলায় থাকে। এই জঘন্য জঙ্গি সংগঠনকে নির্মূল করতে পাকিস্তানকে সবরকম পদক্ষেপ নিতে হবে। এছাড়া পাকিস্তানে খ্রিস্টান, হিন্দু ও আহমদিয়াদের সহিংসতা, বৈষম্যের ভয় ছাড়াই তাদের ধর্মীয় বিশ্বাস অনুশীলন করতে দিতে হবে। তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়া উচিত। ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে সিআইএকে সহায়তা করার দায়ে ৩৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ডঃ শাকিল আফ্রিদিকে মুক্তি দিতেও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছি। ডঃ আফ্রিদির মুক্তি হবে ৯/১১-এর ঘটনায় নিহতদের প্রতি সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe