US F15E Pilots Update: ইরানে ধ্বংস হওয়া মার্কিন এফ১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ অপরজন

রিপোর্টে দাবি করা হয়, মার্কিন স্পেশাল ফোর্স সেই পাইলটকে উদ্ধার করে। তবে দ্বিতীয় পাইলটের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি। এদিকে আমেরিকার ভেঙে পড়া বিমানের পাইলটকে ধরতে ইরানের বাহিনীও অভিযান শুরু করেছে।

Published on: Apr 4, 2026, 07:55:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দক্ষিণপশ্চিম ইরানে ধ্বংস হয়েছে আমেরিকার একটি এফ১৫ই যুদ্ধবিমান। সেই যুদ্ধবিমানে থাকা একজন পাইলটকে মার্কিন বাহিনী উদ্ধার করেছে বলে দাবি করা হচ্ছে। মার্কিন প্রশাসনের দাবি, এফ১৫ই বিমানটি থেকে একজন পাইলট নিরাপদে ইজেক্ট করে বেরিয়ে এসেছিলেন। তবে তা নিয়ে বিস্তারিত ভাবে কিছু জানানো হয়নি পেন্টাগনের তরফ থেকে। পরে রিপোর্টে দাবি করা হয়, মার্কিন স্পেশাল ফোর্স সেই পাইলটকে উদ্ধার করে। তবে দ্বিতীয় পাইলটের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি।

আমেরিকার ভেঙে পড়া এফ১৫ই বিমানের পাইলটকে ধরতে ইরানের বাহিনীও অভিযান শুরু করেছে। (ছবিটি প্রতীকী) (AFP)
আমেরিকার ভেঙে পড়া এফ১৫ই বিমানের পাইলটকে ধরতে ইরানের বাহিনীও অভিযান শুরু করেছে। (ছবিটি প্রতীকী) (AFP)

এদিকে আমেরিকার ভেঙে পড়া বিমানের পাইলটকে ধরতে ইরানের বাহিনীও অভিযান শুরু করেছে। এমনকী ইরানি মিডয়ার তরফ থেকে সাধারণ ইরানিদের কাছে আবেদন করা হয়েছে যাতে তারা মার্কিন পাইলটকে খুণজে আইআরজিসিকে সাহায্য করে। মার্কিন পাইলটকে ধরে ইরানের পুলিশ বা সেনার হাতে তুলে দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হবে বলেও দাবি করা হয়েছে ইরানের মিডিয়া রিপোর্টে।

রিপোর্ট অনুযায়ী, মার্কিন বিমানটি ইরানের দক্ষিণপশ্চিমের কোহগিলুয়েহ এবং বোয়ের-আহমাদ প্রদেশে ভেঙে পড়ে। এই প্রদেশটি আকারে ১৫৫০০ বর্গকিলোমিটার। প্রদেশটি পাহাড়ে ভরা এবং গ্রামীণ জনপদ বেশি। এদিকে পার্শ্ববর্তী চাহারমহল কিংবা বখতিয়ারি প্রদেশেও সেই পাইলট পড়ে থাকতে বলে অনুমান করা হচ্ছে। এই আবহে সেই প্রদেশের বাসিন্দাদেরও খোঁজ করতে বলা হয়েছে।

এদিকে তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনকে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, হরমুজ প্রণালীর নিকটবর্তী এলাকায় একটি মার্কিন এ-১০ বিমান ধ্বংস করার দাবি করেছে ইরান। জানা গেছে, ঘটনাটি কৌশলগত সামুদ্রিক করিডোরের কাছে ঘটেছে। বর্তমানে আঞ্চলিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই হরমুজ প্রণালী। উল্লেখ্য, এই এ-১০ ওয়ারথগ বিমান জমিতে লড়াইয়ের সময় সাহায্যের জন্য ব্যবহার করা হয়ে থাকে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More