US Iran war and oil price surge: নতুন করে ইরানে হামলা আমেরিকার! হরমুজ-উদ্বেগ জারি, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

হরমুজ ঘিরে ফের উদ্বেগ উস্কে দিল আমেরিকা-ইরান সংঘাত। 

Published on: Jul 13, 2026, 07:09:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইরান-আমেরিকা সংঘাত ফের বিশ্ব বাণিজ্যে উদ্বেগ তৈরি করেছে। ইতিমধ্যেই ফের একবার ইরানে নতুন করে হামলা চালিয়েছে আমেরিকা। জানা গিয়েছে, ইরানের বন্দর এলাকা বন্দর লেঙ্গেহর কাছে ফারুর দ্বীপে হামলা চালিয়েছে আমেরিকা। এর আগে, ইরানের ১৪০ টি সেনা সংক্রান্ত টার্গেটে মার্কিন মিসাইল আছড়ে পড়েছে। এরই মাঝে সংঘাত-রত দুই দেশই হরমুজ খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, তা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরে। অন্যদিকে, সোমবারই বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির খবর উঠে এল।

নতুন করে ইরানে হামলা USর! হরমুজ-উদ্বেগ জারি, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম(Photo by AFP) (AFP)
নতুন করে ইরানে হামলা USর! হরমুজ-উদ্বেগ জারি, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম(Photo by AFP) (AFP)

ইরান আমেরিকার মধ্যে নতুন সংঘাতের মাঝে বিশ্ববাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে বলে দাবি করছে রিপোর্ট। রিপোর্ট বলছে, দিনের শুরুর লেনদেনে সেপ্টেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত ব্রেন্ট ক্রুড ফিউচারের দর ২.৪৬ ডলার বা ৩.২৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮.৪৭ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, আগস্ট মাসে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারের দর ২.৩৬ ডলার বা ৩.৩০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩.৭৭ ডলারে দাঁড়িয়েছে।

ভারতে জ্বালানি ঘিরে কি ফের উদ্বেগ তৈরি হবে?

এমন এক পরিস্থিতিতে কি ফের ভারতে জ্বালানি ঘিরে নতুন করে সংঘাত তৈরি হবে, সেই জল্পনার মাঝেই উঠে এল সুমিত রিতোলিয়ার এক মন্তব্য। সুমিত রিতোলিয়া, 'কেপলে' (Kple)-তে শোধনাগার ও তেলের বাজারের মডেল তৈরি করেন। তিনি বলছেন,' সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির আগেই এই প্রণালী দিয়ে অপরিশোধিত তেলের প্রবাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে ভারতের ক্ষেত্রে গত ১০০ দিনে পরিস্থিতি মূলত স্বাভাবিকই ছিল, তেল শোধনাগারগুলো আমদানির উৎস বৈচিত্র্যময় করার মাধ্যমে সফলভাবে সরবরাহ ব্যবস্থা সচল রেখেছে।'

ভারতের অপরিশোধিত তেল আমদানির একটি উল্লেখযোগ্য অংশ এখনও রাশিয়া থেকে আসছে; পাশাপাশি বিকল্প অবকাঠামোর মাধ্যমে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসা সরবরাহ জ্বালানি জোগানের ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করছে।

ইরানে মার্কিন হামলা :-

হরমুজ ঘিরে পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা বেড়ে চলার মাঝেই ইরানের বন্দর আব্বাসে হামলা চালিয়েছে আমেরিকা। ফরুর দ্বীপের কাছে মার্কিন হামলায় একজন নিহত, ২ জন আহত হয়েছে বলে ইরান জানিয়েছে। এদিকে, কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রক রবিবার জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার সময় তিনটি সীমান্ত চৌকি ও সমুদ্রে অবস্থিত একটি তেল উত্তোলন কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More