US Navy in Indian Ocean: ভারত মহাসাগরে সক্রিয় মার্কিন বাহিনী, অভিযানে মাথায় হাত চিনের
সম্প্রতি ক্যারিবিয়ান সাগর থেকে এক নিষিদ্ধ ট্যাঙ্কারকে ধাওয়া শুরু করেছিল আমেরিকা। ভারত মহাসাগরে সেই ট্যাঙ্কারটি পৌঁছাতে তা বাজেয়াপ্ত করে ইন্দো-প্যাসিফিক কমান্ডের মার্কিন রণতরী। এই অভিযানে 'বার্থা' নামের একটি ট্যাঙ্কার বাজেয়াপ্ত করে আমেরিকা। জাহাজটি ভেনেজুয়েলা থেকে চিনে অপরিশোধিত তেল বহন করছিল।
নিষিদ্ধ তেলের ট্যাঙ্কারগুলোর ওপর অভিযান জোরদার করেছে মার্কিন সেনাবাহিনী। এই আবহে সম্প্রতি ক্যারিবিয়ান সাগর থেকে এক নিষিদ্ধ ট্যাঙ্কারকে ধাওয়া শুরু করেছিল আমেরিকা। ভারত মহাসাগরে সেই ট্যাঙ্কারটি পৌঁছাতে তা বাজেয়াপ্ত করে ইন্দো-প্যাসিফিক কমান্ডের মার্কিন রণতরী। এই অভিযানে 'বার্থা' নামের একটি ট্যাঙ্কার বাজেয়াপ্ত করে আমেরিকা। জাহাজটি ভেনেজুয়েলা থেকে চিনে অপরিশোধিত তেল বহন করছিল। মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করার অভিযোগ ছিল এই জাহাজটির বিরুদ্ধে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এই নিয়ে তৃতীয় নিষিদ্ধ ট্যাঙ্কার বাজেয়াপ্ত করল আমেরিকা।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল অনুসারে, কুক দ্বীপপুঞ্জের পতাকাচালিত জাহাজ 'বার্থা' সাংহাই লেজেন্ডারি শিপ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের সাথে সংযুক্ত। ২০২০ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞার আওতায় পড়েছিল এই জাহাজটি। জানা গেছে, জানুয়ারির শুরুতে ভেনেজুয়েলার জলসীমা থেকে যাত্রা শুরু করেছিল বার্থা নামের এই জাহাজটি। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা পিডিভিএসএর শিপিং রিপোর্ট অনুসারে, জাহাজটি চিনের জন্য প্রায় ১৯ মিলিয়ন ব্যারেল ভারী অপরিশোধিত তেল বহন করছিল। এই আবহে মার্কিন এই অভিযানে মাথায় হাত চিনের। মেরিন ট্র্যাফিকের তথ্য অনুসারে, জাহাজটির সর্বশেষ এআইএস জাহাজ-ট্র্যাকিং স্ট্যাটাস অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি মালদ্বীপের উপকূলে ভারত মহাসাগরে ছিল বার্থা।
এর আগে ফেব্রুয়ারির শুরুতে মার্কিন পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার দখল করার চেষ্টা করে ইরানিরা। ইরানের ৬টি সশস্ত্র বোট নাকি তেলের ট্যাঙ্কারটি আটকানোর চেষ্টা করেছিল হরমুজ প্রণালীতে। পরে সেখানে মার্কিন রণতরী যায় এবং ট্যাঙ্কারটিকে নিরাপদে সেখান থেকে নিয়ে আসে। মার্কিন-ইরান উত্তেজনার আবহে ভারত মহাসাগর এবং আরব সাগরে কড়া নজরদারি বজায় রেখেছে ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এরই মাঝে কয়েকদিন আগে তিনটি জাহাজকে তেল পাচার করার সময় ধরেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। মুম্বইয়ের কাছেই সেই জাহাজগুলি ধরা পড়েছিল। সেই ট্যাঙ্কারগুলি ইরান থেকে তেল পাচার করে নিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছিল।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


