Trump on Pope Leo: 'পোপ লিও-কে আমার ভালো লাগে না, আমি হোয়াইট হাউজে না থাকলে লিও ভ্যাটিকানে থাকতেন না'

ইরান যুদ্ধ নিয়ে পোপ নিজের আপত্তি জানিয়েছিলেন সম্প্রতি। তিনি শান্তির বার্তা দিয়ে যুদ্ধ বন্ধেরও আহ্বান জানিয়েছিলেন। আর এরই জবাবে সাংবাদিকদের সামনে ট্রাম্প এই বেনজির আক্রমণ শানান।

Published on: Apr 13, 2026 11:19 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এবার নজিরবিহীন ভাবে ভ্যাটিক্যানের পোপ লিও-কে আক্রমণ শানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোপকে 'লিবারেল' আখ্যা দেন ট্রাম্প। সঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, এই পোপের মনে হয় অপরাধ ভালো লাগে। উল্লেখ্য, ইরান যুদ্ধ নিয়ে পোপ নিজের আপত্তি জানিয়েছিলেন সম্প্রতি। তিনি শান্তির বার্তা দিয়ে যুদ্ধ বন্ধেরও আহ্বান জানিয়েছিলেন। আর এরই জবাবে সাংবাদিকদের সামনে ট্রাম্প এই বেনজির আক্রমণ শানান। পরে সোশ্যাল মিডিয়া পোস্টে আরও কথা লিখে পোপকে তোপ দাগেন মার্কিন প্রেসিডেন্ট।

'লিবারেল পোপ' নিয়ে বিস্ফোরক ট্রাম্প (via REUTERS)
'লিবারেল পোপ' নিয়ে বিস্ফোরক ট্রাম্প (via REUTERS)

জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের পোপ সংক্রান্ত প্রশ্নের জবাবে ট্রাম্প 'আমার মনে হয় না পোপ খুব ভালো একটা কাজ করছেন। আমার মনে হয় তিনি অপরাধ ভালোবাসেন। আমরা এমন কোনো পোপকে পছন্দ করি না, যিনি বলেন, পরমাণু অস্ত্র রাখা ঠিক আছে। আমাদের শহরে অপরাধ করা ঠিক আছে। আমি পোপ লিও-র বড় ভক্ত নই। তিনি খুবই উদারপন্থী একজন মানুষ। তিনি অপরাধ ঠেকানোর পক্ষে বিশ্বাসী নন। পরমাণু অস্ত্র অর্জন করে পৃথিবী ধ্বংস করতে পারা দেশের সঙ্গে আমরা যেটা করছি, তিনি সেটাকে সঠিক মনে করেন না। আমার পোপ লিও-কে ভালো লাগে না।'

পরে সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লেখেন, 'লিও-র উচিত পোপ হিসেবে নিজের কাজে মনোনিবেশ করা, সাধারণ জ্ঞান ব্যবহার করা এবং উগ্র বামপন্থীদের তোষণ বন্ধ করা। তার উচিত একজন রাজনীতিবিদ না হয়ে একজন মহান পোপ হওয়ার দিকে মনোযোগ দেওয়া।' এদিকে পোপ হিসেবে লিও-র নির্বাচিত হওয়ার কৃতিত্বও দাবি করেছেন ট্রাম্প। ট্রাম্পের দাবি, আমি যদি হোয়াইট হাউসে না থাকতাম, তবে লিও ভ্যাটিকানে থাকতেন না। সঙ্গে ট্রাম্পের বক্তব্য, পোপ লিও বিদেশ নীতির ক্ষেত্রে খুব খারাব অবস্থান গ্রহণ করেছেন।

এর আগে সরাসরি ট্রাম্পের নাম না নিয়ে পোপ লিও বলেছিলেন, 'সর্বশক্তিমান হওয়ার ভ্রান্ত ধারণা এই যুদ্ধকে উস্কে দিচ্ছে।' ইরানের জনগণের বিরুদ্ধে হুমকিকে 'প্রকৃতপক্ষে অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেছিলেন ভ্যাটিকান প্রধান। এর আগে নিজের বার্ষিক ভাষণে পোপ বলেছিলেন, 'যুদ্ধ আবারও জনপ্রিয় হয়ে উঠেছে। ঐকমত্য-ভিত্তিক কূটনীতির বদলে এখন শক্তি প্রদর্শনের কূটনীতি বেশি প্রচলিত হচ্ছে।' পোপের মন্তব্যে নাকি চটেছিল হোয়াইট হাউজ। ভ্যাটিকানের প্রতিনিধিকে এই নিয়ে সতর্ক করা হয়েছিল। আর এবার ট্রাম্প সরাসরি পোপ লিও-র নাম করে বেনজির তোপ দাগলেন।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More