Hyderabad Donald Trump Avenue: হায়দরাবাদে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’, ভারতের প্রতি কৃতজ্ঞতা মার্কিন প্রেসিডেন্টের
সম্প্রতি তেলঙ্গানা সরকার হায়দরাবাদের মার্কিন কনস্যুলেট সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তন করে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ রাখে। রাস্তার উদ্বোধনী ফলক উন্মোচন করেন তেলঙ্গানার উপমুখ্যমন্ত্রী মল্লু ভট্টি বিক্রমার্কা এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর।
ভারতের হায়দরাবাদে তাঁর নামে একটি রাস্তার নামকরণ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, কোনও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই ধরনের সম্মান প্রথমবার পেয়েছেন তিনি। ট্রাম্পের এই প্রতিক্রিয়া প্রকাশ্যে আসতেই বিষয়টি আন্তর্জাতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

সম্প্রতি তেলঙ্গানা সরকার হায়দরাবাদের মার্কিন কনস্যুলেট সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তন করে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ রাখে। রাস্তার উদ্বোধনী ফলক উন্মোচন করেন তেলঙ্গানার উপমুখ্যমন্ত্রী মল্লু ভট্টি বিক্রমার্কা এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। সেই অনুষ্ঠানের একটি ছবি ট্রুথ সোশ্যালে শেয়ার করে ট্রাম্প লেখেন, 'হায়দরাবাদ, ভারতের নতুন ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ। কোনও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই সম্মান প্রথমবার পেলাম। ধন্যবাদ।'
নতুন নামকরণ হওয়া এই রাস্তার বিশেষ গুরুত্বও রয়েছে। এটি শুধু মার্কিন কনস্যুলেটের পাশেই নয়, বিশ্বের প্রথম সারির একাধিক মার্কিন প্রযুক্তি সংস্থা— মাইক্রোসফট, গুগল এবং অ্যামাজনের গুরুত্বপূর্ণ অফিসের কাছেও অবস্থিত। ফলে প্রতিদিন বহু দেশি-বিদেশি নাগরিক এই রাস্তা ব্যবহার করেন। তেলঙ্গানা সরকারের তরফে জানানো হয়েছে, এই নামকরণ কোনও ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত নয়। বরং এটি ভারত-আমেরিকা সম্পর্কের ক্রমবর্ধমান গভীরতার প্রতীক এবং আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি কেন্দ্র হিসেবে হায়দরাবাদের গুরুত্বের স্বীকৃতি। সরকারের মতে, গত কয়েক বছরে হায়দরাবাদ মার্কিন সংস্থাগুলির অন্যতম প্রধান বিনিয়োগ গন্তব্য হয়ে উঠেছে। সেই প্রেক্ষিতেই দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার স্মারক হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলিতে ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতা, তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিনিয়োগের মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হায়দরাবাদে ট্রাম্পের নামে রাস্তার নামকরণ সেই সম্পর্কেরই একটি প্রতীকী দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের প্রকাশ্য ধন্যবাদবার্তা এই ঘটনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশের মতে, এই ধরনের প্রতীকী উদ্যোগ ভবিষ্যতে ভারত-আমেরিকা সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করতে পারে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


