US Senator slams Saudi over Iran War: ভারতের ওপর ৫০০% শুল্ক চাপানোর হুমকি দেওয়া মার্কিন সেনেটরের নিশানায় এবার সৌদি!

ইরান যুদ্ধে আমেরিকার সঙ্গে সৌদি আরব যোগ না দেওয়ায় বেজায় চটেছেন লিন্ডসে গ্রাহাম। তিনি প্রশ্ন তোলেন, সৌদির সঙ্গে কি আমেরিকার এই প্রতিরক্ষা চুক্তি এগিয়ে নিয়ে যাওয়া উচিত? এই নিয়ে তিনি সৌদি সহ আরব বিশ্বের সব দেশকে হুঁশিয়ারি দেন, ইরানের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিক, নয়ত ফলাফলের জন্য প্রস্তুত থাকুক।

Published on: Mar 10, 2026 9:47 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের ওপরে ৫০০ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব দিয়েছিলেন তিনি। এহেন মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহামের নিশানায় এবার সৌদি আরব। ২০২৫ সালেই সৌদির সঙ্গে আমেরিকার ১৪২ বিলিয়ন ডলার মূল্যের প্রচিরক্ষা চুক্তি হয়েছিল। তবে ইরান যুদ্ধে আমেরিকার সঙ্গে সৌদি আরব যোগ না দেওয়ায় বেজায় চটেছেন লিন্ডসে গ্রাহাম। তিনি প্রশ্ন তোলেন, সৌদির সঙ্গে কি আমেরিকার এই প্রতিরক্ষা চুক্তি এগিয়ে নিয়ে যাওয়া উচিত? এই নিয়ে তিনি সৌদি সহ আরব বিশ্বের সব দেশকে হুঁশিয়ারি দেন, ইরানের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিক, নয়ত ফলাফলের জন্য প্রস্তুত থাকুক।

ইরান যুদ্ধে আমেরিকার সঙ্গে সৌদি আরব যোগ না দেওয়ায় বেজায় চটেছেন লিন্ডসে গ্রাহাম। (REUTERS)
ইরান যুদ্ধে আমেরিকার সঙ্গে সৌদি আরব যোগ না দেওয়ায় বেজায় চটেছেন লিন্ডসে গ্রাহাম। (REUTERS)

সোশ্যামিডিয়া পোস্টে লিন্ডসে গ্রাহাম লেখেন, 'ইরানের সন্ত্রাসী শাসকদের উৎখাত করতে আমেরিকা কয়েক বিলিয়ন ডলার ব্যয় করছে। আর এখানে আমেরিকানরা মরছেন। এই পরিস্থিতিতে সৌদি আরব বিবৃতি জারি করছে যা কোনও ভাবেই আমেরিকাকে সাহায্য করছে না। আমি যা বুঝতে পেরেছি, ইরানের বিরুদ্ধে সৌদি আরব তাদের সামরিক বাহিনী ব্যবহার করতে চাইছে না। ইরান গোটা অঞ্চলে সন্ত্রাস ছড়াচ্ছে এবং ৭ জন মার্কিনিকে মেরেছে। তাহলে আমার প্রশ্ন- যদি যৌথভাবে তারা যুদ্ধ না করতে চায়, তাহলে আমেরিকা কেন সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করবে?'

এরপর লিন্ডসে লেখেন, 'আমেরিকানরা মারা যাচ্ছে এবং আমেরিকা সন্ত্রাসী ইরানি শাসনকে উৎখাত করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে। এদিকে, সৌদি আরব এমন বিবৃতি এবং কাজ করছে যা সেভাবে সহায়ক না। ইরানের সন্ত্রাসের রাজত্ব শেষ করার জন্য সামরিক অভিযানে অংশগ্রহণ করতে অনিচ্ছুক সৌদি। আশা করি উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলি আরও বেশি করে এই যুদ্ধে অংশগ্রহণ করবে কারণ এই লড়াই তাদের এলাকায় হচ্ছে। আপনি যদি এখনই আপনার সামরিক বাহিনী ব্যবহার করতে ইচ্ছুক না হন, তাহলে আর কখন এটা ব্যবহার করবেন?'

উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরবে ইরানি মিসাইল হামলায় প্রাণ গিয়েছে এক মার্কিন সেনার। এদিকে সৌদিতে ইরানের ক্রমাগত মিসাইল হামলার জেরে ভয়ে দূতাবাস খালি করার নির্দেশ দিয়েছে আমেরিকা। অবিলম্বে অসামরিক মার্কিন নাগরিকদের সৌদি আরব ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় ২ জন বাংলাদেশিরও প্রাণ গিয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত পশ্চিম এশিয়ায় প্রায় ১৫০০ জন মারা গিয়েছেন ২৮ ফেব্রুয়ারি থেকে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More