USS Gerald R Ford: ইরানের বিরুদ্ধে লড়াই করতে যাওয়া মার্কিন রণতরীতে আগুন জ্বলল ৩০ ঘণ্টা ধরে, অসুস্থ অনেকে, বিছানাহীন ৬০০

ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে আগুন ৩০ ঘণ্টা ধরে জ্বলেছিল। এর জেরে বেশ কয়েকজন নৌসেনা সদস্য অসুস্থ হয়ে পড়েছিলেন। এদিকে এই অগ্নিকাণ্ডের জেরে প্রায় ৬০০ নাবিক বিছানা হারিয়েছেন। তারা রণতরীর টেবিল বা মেঝেতে ঘুমাচ্ছেন।

Published on: Mar 17, 2026, 12:00:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইরানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একের পর এক 'দুর্ঘটনার' মুখে পড়ছে মার্কিন বিমানবাহী রণতরী এইএসএস জেরাল্ড আর ফোর্ড। নিউইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি এই রণতরীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেই আগুন ৩০ ঘণ্টা ধরে জ্বলেছিল। এর জেরে বেশ কয়েকজন নৌসেনা সদস্য অসুস্থ হয়ে পড়েছিলেন। এদিকে এই অগ্নিকাণ্ডের জেরে প্রায় ৬০০ নাবিক বিছানা হারিয়েছেন। তারা রণতরীর টেবিল বা মেঝেতে ঘুমাচ্ছেন।

ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে আগুন ৩০ ঘণ্টা ধরে জ্বলেছিল (REUTERS)
ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে আগুন ৩০ ঘণ্টা ধরে জ্বলেছিল (REUTERS)

গত ১০ মাস ধরে সমুদ্রে মোতায়েন ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। যদি এপ্রিল পর্যন্ত এই জাহাজটি সমুদ্রে থাকে, তাহলে ভিয়েতনাম যুদ্ধের পরে এই প্রথম এত দীর্ঘ সময়র জন্য কোনও মার্কিন রণতরী টানা মোতায়েন থাকবে জলে। গত জুন মাসে ভার্জিনিয়ার নরফোক বন্দর ছাড়ার পর থেকে রণতরীটি আটলান্টিক, ভূমধ্যসাগর ও ক্যারিবীয় অঞ্চল হয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। এই রণতরীতে আছে প্রায় ৪ হাজার ৫০০ জন ক্রু।

এদিকে এর আগে এই জেরাল্ড আর ফোর্ডে শৌচালয় জাম হয়ে গিয়েছিল বলে জানা গিয়েছিল। রিপোর্টে দাবি করা হয়েছে, কোনও নাবিকের কাণ্ডেই সেই ঘটনা ঘটেছিল। উল্লেখ্য, এই বিমানবাহী রণতরীটি বিশ্বের বৃহত্তম। এদিকে সাম্প্রতিক অগ্নিকাণ্ড ইস্যুতে মার্কিন সেনা জানিয়েছিল, লন্ড্রির থেকে আগুন লেগেছিল। এর জেরে ২ নাবিক আহত হয়েছেন। তবে কারও আঘাতই গুরুতর নয় বলে দাবি করা হয়েছিল। এদিকে এই অগ্নিকাণ্ডের জেরে জাহাজের বড় কোনও ক্ষতি হয়নি বলেও জানিয়েছিল মার্কিন কর্তৃপক্ষ। তবে বারংবার এই ধরনের 'দর্ঘটনায়' চরম অস্বস্তিতে মার্কিন সেনা।

এর আগে ইরান যুদ্ধে মোতায়েন যুদ্ধবিমানবাহীন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে মিসাইল হামলার দাবি করেছিল আইআরজিসি। যদিও সেই দাবি খারিজ করে আমেরিকা। তবে ইরান বলেছিল, ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটিক আমেরিকা সরিয়ে নিয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তবে আমেরিকা দাবি করে, এমন কিছুই ঘটেনি। ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখনও অপারেশন এপিক ফিউরিতে মোতায়েন রয়েছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More