Husband on Rekha Arya:‘স্বামী আমায় খুনের ষড়যন্ত্র..’, পুলিশের দ্বারস্থ উত্তরাখণ্ডের BJPর মন্ত্রী রেখা,পাল্টা স্বামী..

রেখার স্বামী সাহুর দাবি, এআই ভিডিয়োর ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এই এফআইআর করা হয়েছে। রেখার উদ্দেশে সাহুর দাবি, ‘আজ তুমি যেখানে রয়েছ, তা আমারই জন্য।’ তিনি বলেন,‘ গোটা উত্তরাখণ্ড জানে , আমিই তোমাকে ক্ষমতায় এনেছি।’

Published on: Oct 17, 2026, 11:41:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

স্বামী গিরিধর লাল সাহুর বিরুদ্ধে একটি নয়, একাধিক অভিযোগে সরব হয়েছেন উত্তরাখণ্ডের বিজেপির সরকারের মন্ত্রী রেখা আর্য। উত্তরাখণ্ডে নারী ও শিশকল্যাণ মন্ত্রী রেখা অভিযোগ তুলেছেন, তাঁর স্বামীর আরও একটি বিয়ে রয়েছে। এছাড়াও বিস্ফোরক অভিযোগে, রেখা দাবি করেছেন, তাঁকে খুন করার ষড়যন্ত্র করছেন তাঁর স্বামী গিরিধর। এমন একাধিক অভিযোগ তুলে মন্ত্রী রেখা দ্বারস্থ হয়েছেন পুলিশের। অন্যদিকে, স্ত্রীর সমস্ত দাবি খারিজ করে পাল্টা সরব হয়েছেন রেখার স্বামী গিরিধরও।

পুলিশের দ্বারস্থ উত্তরাখণ্ডের BJPর মন্ত্রী রেখা,পাল্টা স্বামী.. (HT_PRINT)
পুলিশের দ্বারস্থ উত্তরাখণ্ডের BJPর মন্ত্রী রেখা,পাল্টা স্বামী.. (HT_PRINT)

সদ্য এক ভিডিয়ো প্রকাশ করে, রেখা আর্য, বর্ণনা করেছেন, তাঁর স্বামীর বিরুদ্ধে কেন তাঁকে পুলিশের দ্বারস্থ হতে হল। উত্তরাখণ্ডের মন্ত্রী রেখা বলেছেন, ওই ভিডিয়োয় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) এক কথপোকথন তুলে ধরেছেন। সেখানে এক মহিলার সঙ্গে মিলে তাঁকে খুন করার ষড়যন্ত্র করতে শোনা গিয়েছে তাঁর স্বামী গিরিধারলাল সাহুকে। আর সেকারণেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন। রেখার দাবি, ২০০৪ সালে তাঁর সঙ্গে যখন গিরিধর লাল সাহুর বিয়ে হয়, রেখা তখন জানতেন না যে, গিরিধরের তার আগে একটি বিয়ে রয়েছে। সেখানে তাঁর সন্তান রয়েছে। এরপর যখন রেখা তা জানতে পারেন, ততদিনে রেখা, গিরিধরের সন্তান জন্ম নিয়েছে।রেখার দাবি, আগের বিয়ের কথা গিরিধর স্বীকারও করেন, এবং কথাও দেন যে, এমনটা আর হবে না। তবে রেখার অভিযোগ, গিরিধর একাধিক সম্পর্কে জড়িয়ে রয়েছেন।

রেখার অভিযোগ, তাঁকে বাকি স্টাফদের সামনে তাঁর স্বামী জাতি তুলে অপমান করেছেন। প্রসঙ্গত, সোমেশ্বর বিধানসভা অঞ্চল সংরক্ষিত বিধানসভা এলাকা, সেখানের বিধায়ক রেখা। দেরাদুনের ক্যান্টনমেন্ট থানায় রেখার নথিভুক্ত এফআইআর-টিতে ফৌজদারি ষড়যন্ত্র, প্রতারণা, জালিয়াতি, দ্বিবাহ, স্বামীর দ্বারা নিষ্ঠুরতা, আঘাত করা, অপমান এবং ফৌজদারি ভীতি প্রদর্শনের অভিযোগের পাশাপাশি তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের বিভিন্ন ধারাও উল্লেখ করা হয়েছে।

এই ঘটনার পরই রেখার স্বামী গিরিধরও পাল্টা অভিযোগ তুলেছেন উত্তরাখণ্ডের বিজেপি মন্ত্রী রেখার বিরুদ্ধে।শুক্রবার সাহু অভিযোগ করেন যে, তিনি ১০ বছরেরও বেশি সময় ধরে আরিয়ার দপ্তরগুলোতে দুর্নীতির বিষয়ে সতর্ক করে আসছিলেন এবং দাবি করেন যে অডিও ক্লিপগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। সাহু বলেন, ‘আমি তাঁকে বহুবার বলেছি যে তার দপ্তরগুলোতে দুর্নীতি হচ্ছে এবং এত টাকার প্রয়োজন নেই। তিনি আমার কথা কখনো শোনেননি। এ নিয়ে তার সাথে আমার তর্কও হয়েছে... আমি তাকে সবসময় দুর্নীতিতে লিপ্ত না হতে বলেছি... আরও মন্ত্রী আছেন, কিন্তু দুর্নীতির সঙ্গে আর কারও নাম যুক্ত নয়। সারাদেশে দুর্নীতির সঙ্গে আপনার নাম জড়িয়ে আছে। আপনি দুর্নীতির সব সীমা অতিক্রম করেছেন।’ সাহুর দাবি, এআই ভিডিয়োর ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এই এফআইআর করা হয়েছে। রেখার উদ্দেশে সাহুর দাবি, ‘আজ তুমি যেখানে রয়েছ, তা আমারই জন্য।’ তিনি বলেন,‘ গোটা উত্তরাখণ্ড জানে , আমিই তোমাকে ক্ষমতায় এনেছি।’

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More