১৫ বছরের বৈভব এবার সহ অধিনায়ক! কোন টিম? দলে ঈশান, শামিরাও
এই টিমে বাংলা থেকে শাহবাজ আহমেদ, মহম্মদ শামি ছাড়াও রয়েছেন সুদীপ ঘরমি, ত্রিপুরা থেকে রয়েছেন অভিজিৎ সরকার।
বৈভব সূর্যবংশীর মুকুটে এবার নয়া পালক! টি২০তে ঝড় তোলা বৈভব এবার দলীপ ট্রফির ইস্ট জোনের টিমে সহ অধিনায়কের পদে রয়েছেন। ১৫ বছর বয়সী এই ক্রিকেটার ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বের বিস্ময়বালক হয়ে উঠেছেন। সদ্য জিম্বাবোয়ে সিরিজে ‘ম্যান অফ দ্য সিরিজের’ খেতাব পকেটে পুরেছেন এই কিশোর, এবার দলীপ ট্রফিতে সহ অধিনায়কের ভূমিকায় দেখা যাবে বিহারের ভূমিপুত্র এই ক্রিকেট তারকাকে।

এদিন দলীপ ট্রফির জন্য ইস্ট জোনের টিম ঘোষণা হয়েছে। টিমের অধিনায়কের পদে রয়েছেন ঈশান কিষাণ। টিমে রয়েছেন বাংলার মহম্মদ শামি। সেই টিমেই সহ অধিনায়ক বৈভব। ২০২৬ সালের জুলাইতে আন্তর্জাতিক ক্রিকেটে দেশের জাতীয় দলে অভিষেক হয় বৈভবের।এর আগে, ভারতের অনুর্ধ্ব ১৯ টিম থেকে আইপিএলটি২০ তে রাজস্থান রয়্যালসের হয়ে ২২ গজে ঝড় তুলতে দেখা যায় বৈভবকে।
২০২৪ সালের ৫ জানুয়ারি পাটনার মঈন-উল-হক স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে বিহারের হয়ে অভিষেকের পর থেকে বৈভব ছয়টি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলেছেন। এই ছয়টি ম্যাচের ১২টি ইনিংসে বাঁহাতি এই ব্যাটার ২০৭ রান করেছেন, যার মধ্যে সর্বোচ্চ ইনিংসটি ছিল ৯৩ রানের। সর্বশেষ তিনি ২০২৫ সালের নভেম্বরে পাটনায় মেঘালয়ের বিপক্ষে প্রথম-শ্রেণীর ম্যাচ খেলেছিলেন।
এদিকে, শামি ভারতের হয়ে সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন ২০২৩ সালের জুন মাসে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে। অন্যদিকে, মুকেশ কুমার সর্বশেষ টেস্টে মাঠে নেমেছিলেন ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিপক্ষে। ছয় দলের এই টুর্নামেন্টের জন্য ইস্ট জোন দলে অন্যান্য উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ইন্ডিয়া ‘এ’ দলের প্রাক্তন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন, বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ এবং ঝাড়খণ্ডের বিরাট সিং ও কুমার কুশাগ্রা। পূর্বাঞ্চল ২৩ আগস্ট শুরু হতে যাওয়া প্রথম কোয়ার্টার ফাইনালে উত্তর-পূর্বাঞ্চলের বিপক্ষে তাদের ২০২৬ দুলিপ ট্রফি অভিযান শুরু করবে। এই টিমে বাংলা থেকে শাহবাজ আহমেদ, মহম্মদ শামি ছাড়াও রয়েছেন সুদীপ ঘরমি, ত্রিপুরা থেকে রয়েছেন অভিজিৎ সরকার।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


