Viral 'Gen Z' Girl to Indian Army: তুমুল বিতর্কের মধ্যে ভারতীয় সেনার কাছে ক্ষমা চেয়ে নিলেন 'আমরা জেন-জি' যুবতী। কার্গিলের মিনিমার্গ চেকপয়েন্টে যে ‘বিশৃঙ্খলা’ তৈরি করেছিলেন, তা নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে পড়েছিলেন। সেই আবহে সংবাদমাধ্যম এনডিটিভির সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তাঁকে উস্কানি দেওয়া হয়েছিল। কিছু না ভেবেই তিনি সেইসব কথা বলে ফেলেছিলেন। অথচ ওই ভিডিয়োয় শুধু তাঁর কথাটা দেখা হয়েছিল। পিছন থেকে লোকজন কী বলেছিলেন, সেটা দেখানো হয়নি। তাঁকে ‘ভিক্টিম’ বানিয়ে দেওয়া হয়েছে। সেই পরিস্থিতিতে ভারতীয় সেনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। ভারতীয় সেনার কারণেই তাঁরা বাড়ি থেকে বেরোতে পারছেন বলে দাবি করেন ওই যুবতী।
‘এটা স্রেফ ভুল করে হয়ে গিয়েছি’, বললেন ভাইরাল যুবতী

সেইসঙ্গে ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জানি না যে আমার মাথায় কীভাবে ওই শব্দটা চলে এসেছিল। কারণ পিছন থেকে অনেক মানুষ উস্কানি দিচ্ছিলেন। (তাঁরা বলছিলেন যে) আমাদের এরকম ঘটনা অনেকবার হয়। আপনারা পর্যটক। আপনাদের এরকম ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। আমরা রোজ এইসব জিনিসের সম্মুখীন হই। তখন আমি জানতাম যে এটা বললে এরকম সমস্যা হতে পারে। কিন্তু এটা আচমকা হয়ে গিয়েছিল। এটা স্রেফ ভুল করে হয়ে গিয়েছি।’
যুবতীর চিৎকার ও তুমুল বিতর্ক
আর তিনি সেই মন্তব্য করেছেন তুমুল রোষের মুখে পড়ার পরে। দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ওই যুবতীর ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। একাধিক রিপোর্ট অনুযায়ী, নিরাপত্তাজনিত কারণে মিনামার্গ চেকপয়েন্টে পর্যটকদের দাঁড়াতে হয়েছিল। সেইসময় ওই যুবতী চিৎকার করতে থাকেন। সেইসঙ্গে ভারতীয় সেনাকে নিয়েও বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন: ভোলারির হ্যাঙ্গার রহস্য: একটি 'মিথ্যা' কীভাবে সফল করেছিল বায়ুসেনার গোপন মিশন?
ভারতীয় সেনার প্রাক্তন সদস্যরা বিরক্তি প্রকাশ করেন
{{/usCountry}}আরও পড়ুন: ভোলারির হ্যাঙ্গার রহস্য: একটি 'মিথ্যা' কীভাবে সফল করেছিল বায়ুসেনার গোপন মিশন?
ভারতীয় সেনার প্রাক্তন সদস্যরা বিরক্তি প্রকাশ করেন
{{/usCountry}}যে ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করেন ভারতীয় সেনার প্রাক্তন সদস্যরা। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) তথা প্রাক্তন মন্ত্রী ভিকে সিং বলেন, ‘ভারতের সশস্ত্র বাহিনী আমাদের দেশ এবং যারা দেশের ক্ষতি করতে চায়, তাদের মাঝখানে এক রক্ষাকবচ হিসেবে দাঁড়িয়ে আছে। মিনামার্গে যে ঘটনা আছে, তা আমাদের সৈন্যদের সাহস, আত্মত্যাগ এবং সতর্কতার এক জ্বলন্ত উদাহরণ। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমাদের সৈন্যদের অন্যায়ভাবে দোষারোপ করা বা অসম্মান করা অনুচিত। সমালোচনা হওয়া উচিত তথ্য-প্রমাণের ওপর ভিত্তি করে- আবেগ বা ঢালাও অভিযোগের উপর নয়। যাঁরা ভারতের সেবায় নিয়োজিত এবং দেশের জন্য আত্মত্যাগ করেন, আমরা তাঁদের পাশে আছি।’