Viral 'Gen Z' Girl to Indian Army: 'পিছন থেকে উস্কাছিল', ভারতীয় সেনার কাছে ক্ষমা চাইলেন ‘ঝামেলা’ করা ‘জেন-জি’ যুবতী

Viral 'Gen Z' Girl to Indian Army: তুমুল বিতর্কে পড়েছিলেন। সেই আবহে ক্ষমা চেয়ে নিলেন 'আমরা জেন-জি' যুবতী। ভারতীয় সেনার কাছেেও ক্ষমা চেয়ে নিয়েছেন। ভারতীয় সেনার কারণেই তাঁরা বাড়ি থেকে বেরোতে পারছেন বলে দাবি করেন ওই যুবতী।

Published on: Aug 20, 2026, 17:31:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Viral 'Gen Z' Girl to Indian Army: তুমুল বিতর্কের মধ্যে ভারতীয় সেনার কাছে ক্ষমা চেয়ে নিলেন 'আমরা জেন-জি' যুবতী। কার্গিলের মিনিমার্গ চেকপয়েন্টে যে ‘বিশৃঙ্খলা’ তৈরি করেছিলেন, তা নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে পড়েছিলেন। সেই আবহে সংবাদমাধ্যম এনডিটিভির সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তাঁকে উস্কানি দেওয়া হয়েছিল। কিছু না ভেবেই তিনি সেইসব কথা বলে ফেলেছিলেন। অথচ ওই ভিডিয়োয় শুধু তাঁর কথাটা দেখা হয়েছিল। পিছন থেকে লোকজন কী বলেছিলেন, সেটা দেখানো হয়নি। তাঁকে ‘ভিক্টিম’ বানিয়ে দেওয়া হয়েছে। সেই পরিস্থিতিতে ভারতীয় সেনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। ভারতীয় সেনার কারণেই তাঁরা বাড়ি থেকে বেরোতে পারছেন বলে দাবি করেন ওই যুবতী।

সেই ভাইরাল জেন-জি যুবতীর ভিডিয়ো। (ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া)
সেই ভাইরাল জেন-জি যুবতীর ভিডিয়ো। (ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া)

‘এটা স্রেফ ভুল করে হয়ে গিয়েছি’, বললেন ভাইরাল যুবতী

সেইসঙ্গে ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জানি না যে আমার মাথায় কীভাবে ওই শব্দটা চলে এসেছিল। কারণ পিছন থেকে অনেক মানুষ উস্কানি দিচ্ছিলেন। (তাঁরা বলছিলেন যে) আমাদের এরকম ঘটনা অনেকবার হয়। আপনারা পর্যটক। আপনাদের এরকম ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। আমরা রোজ এইসব জিনিসের সম্মুখীন হই। তখন আমি জানতাম যে এটা বললে এরকম সমস্যা হতে পারে। কিন্তু এটা আচমকা হয়ে গিয়েছিল। এটা স্রেফ ভুল করে হয়ে গিয়েছি।’

আরও পড়ুন: ABVP vs Left at Jadavpur University: ‘দেশদ্রোহী’ বনাম ‘টেররিস্ট’- এবিভিপি ও বাম সংঘাতে উত্তাল JU, ভাঙল প্রতীকের একাংশ

যুবতীর চিৎকার ও তুমুল বিতর্ক

আর তিনি সেই মন্তব্য করেছেন তুমুল রোষের মুখে পড়ার পরে। দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ওই যুবতীর ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। একাধিক রিপোর্ট অনুযায়ী, নিরাপত্তাজনিত কারণে মিনামার্গ চেকপয়েন্টে পর্যটকদের দাঁড়াতে হয়েছিল। সেইসময় ওই যুবতী চিৎকার করতে থাকেন। সেইসঙ্গে ভারতীয় সেনাকে নিয়েও বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: ভোলারির হ্যাঙ্গার রহস্য: একটি 'মিথ্যা' কীভাবে সফল করেছিল বায়ুসেনার গোপন মিশন?

ভারতীয় সেনার প্রাক্তন সদস্যরা বিরক্তি প্রকাশ করেন

যে ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করেন ভারতীয় সেনার প্রাক্তন সদস্যরা। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) তথা প্রাক্তন মন্ত্রী ভিকে সিং বলেন, ‘ভারতের সশস্ত্র বাহিনী আমাদের দেশ এবং যারা দেশের ক্ষতি করতে চায়, তাদের মাঝখানে এক রক্ষাকবচ হিসেবে দাঁড়িয়ে আছে। মিনামার্গে যে ঘটনা আছে, তা আমাদের সৈন্যদের সাহস, আত্মত্যাগ এবং সতর্কতার এক জ্বলন্ত উদাহরণ। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমাদের সৈন্যদের অন্যায়ভাবে দোষারোপ করা বা অসম্মান করা অনুচিত। সমালোচনা হওয়া উচিত তথ্য-প্রমাণের ওপর ভিত্তি করে- আবেগ বা ঢালাও অভিযোগের উপর নয়। যাঁরা ভারতের সেবায় নিয়োজিত এবং দেশের জন্য আত্মত্যাগ করেন, আমরা তাঁদের পাশে আছি।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More