Chicken in Wedding Menu: খাসির মাংসের প্রতিশ্রুতি দিয়েও বিয়েতে খাওয়ানো হল চিকেন, ধুন্ধুমার, হাতে উঠল তলোয়ার! আহত ১২
পাত্রপক্ষ খেতে বসে যখন খাসির মাংস আসবে বলে ভাবছে, তখনই তাদের পাতে খাসির জায়গায় মুরগির মাংস পড়ে!
বিয়ের মেন্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি বিহারে। সেখানে সাহরসাতে এক বিয়েবাড়িতে খাসির মাংসের বদলে মুরগির মাংস খাওয়ানোকে ঘিরে হুলুস্থুলু বেঁধে যায়। ঘটনায় তুমুল মারপিটের জেরে আহত হয়ে যান ১২ জন। তাঁদের বখতিয়ারপুরের সাব ডিভিশনাল হাসপাতালে নিয়ে যেতে হয়। গোটা ঘটনায় ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল!

পাত্রপক্ষের দাবি, পাত্রপক্ষকে বিয়েতে খাসির মাংস খাওয়ানো হবে বলে কথা দিয়েছিল কন্যাপক্ষ। তবে বিয়ে মিটে যাওয়ার পর, যখন খাওয়া দাওয়া শুরু তখনই বাধে গোল! পাত্রপক্ষ খেতে বসে যখন খাসির মাংস আসবে বলে ভাবছে, তখনই তাদের পাতে খাসির জায়গায় মুরগির মাংস পড়ে! ব্যাস! তাতেই রক্তগরম হয় অনেকের। খাসির মাংস খাওয়ানো হবে প্রতিশ্রুতি দিয়েও কেন মুরগির মাংস বিয়েতে কন্যাপক্ষ খাওয়াচ্ছে, তা নিয়ে ওঠে প্রশ্ন। প্রশ্ন যায় কথাকাটাকাটির দিকে। তারপরই ধুন্ধুমার পরিস্থিতি দেখা যায়। অনেককেই দেখা যায় হাতে লাঠি নিয়ে সেখানে যেতে। বিয়েবাড়ি চত্বর তখন রণক্ষেত্র। পাত ছেড়ে উঠে গিয়েছেন অনেকেই। টেবিলে পড়ে রয়েছে খাবার ভর্তি প্লেট। চেয়ার, টেবিল উলঢাল! ওদিকে, হাতাহাতি, মারামারি চলছে। একজনকে হাতে তলোয়ার নিয়ে আসতেও দেখা যায়। তাঁকে শান্ত করতে উদ্যত হয় অনেকে। অন্যদিকে, মারপিট চলতে থাকে।
এদিকে, ততক্ষণে বিয়ে সম্পন্ন হয়ে গিয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টে নাগাদ বিয়ে সম্পন্ন হওয়ার পর পাত্র ও পাত্রী পক্ষের ভিতর এই সংঘাত লাগে। এদিকে, পরিস্থিতি উদ্বেগজনক দিকে যেতেই ঘটনা নিয়ন্ত্রণে আনতে পৌঁছে যায় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে বলে খবর।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


