অঙ্কের প্রশ্নপত্র দেখেই চক্ষু ছানাবড়া! কিউআর কোডে গানের ভিডিও, বিতর্কের মুখে কী জানাল CBSE?

সিবিএসই জানাচ্ছে, কিছু অঙ্ক প্রশ্নের কিউআর স্ক্যান করলে এরকম ভিডিও দেখা গিয়েছে। তবে প্রশ্নপত্রের সুরক্ষা নিয়ে কোনও অসুবিধা নেই।

Published on: Mar 10, 2026, 23:09:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কখনও প্রশ্নপত্র ফাঁস হওয়া, কখনও পরীক্ষার্থীদের থেকে টুকলি পাওয়ার মতো ঘটনা বিভিন্ন বোর্ডের ক্লাস ১০ বা ১২ এর পরীক্ষার সময় প্রকাশ্যে আসে। এবার সিবিএসই বোর্ডের ক্লাস ১২ এর পরীক্ষায় এমন এক ঘটনা ঘটল যা দেখে চক্ষু ছানাবড়া পড়ুয়া থেকে তাদের পরিবার এমনকী নেটপাড়ার।

অঙ্কের প্রশ্নপত্র দেখেই চক্ষু ছানাবড়া! (HT_PRINT)
অঙ্কের প্রশ্নপত্র দেখেই চক্ষু ছানাবড়া! (HT_PRINT)

চলতি বছরের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লাস বা সিবিএসই দ্বাদশ শ্রেণির অঙ্ক প্রশ্ন নিয়ে বিতর্ক ছড়ালো। পরীক্ষার্থীরা জানাচ্ছে, সিবিএসই বোর্ডের ক্লাস ১২ এর অঙ্ক পরীক্ষার দিন যখন তারা প্রশ্নপত্রে থাকা কিউআর কোড স্ক্যান করতে যাচ্ছে ততবারই সেটি একটি ইউটিউব লিঙ্ক খুলে দিচ্ছে। তারমধ্যে এক ছাত্রী ভিডিও করে দেখিয়েছেন এবং বলছেন, 'আজ আমার অঙ্ক পরীক্ষা ছিল, পরীক্ষা খুবই খারাপ হয়েছে। কিন্তু এখন একটা জিনিস হঠাৎই আবিষ্কার করলাম। আমি আমার ফোনের স্ক্যানার খুললাম। এবার প্রশ্ন পত্রে যে কিউআর কোড আছে, সেটিকে স্ক্যান করলাম। দেখুন। খুলল রিকরোলের ভিডিও।' এই ঘটনার পর হতভম্ব সকলেই। একই সঙ্গে শোরগোল পড়ে গিয়েছে পড়ুয়াদের মধ্যে। গত ৯ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১ টা ৩০ পর্যন্ত সিবিএসই বোর্ডের ক্লাস ১২ এর অঙ্ক পরীক্ষা হয়।

তবে শোরগোল পড়ার পর বিবৃতি দিয়েছে সিবিএসই বোর্ড। সিবিএসই জানাচ্ছে, কিছু অঙ্ক প্রশ্নের কিউআর স্ক্যান করলে এরকম ভিডিও দেখা গিয়েছে। তবে প্রশ্নপত্রের সুরক্ষা নিয়ে কোনও অসুবিধা নেই। কেন এরকম হয়েছে, তা খতিয়ে দেখা হবে। সিবিএসই-র তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, 'প্রশ্ন পত্রে একাধিক নিরপত্তা সংক্রান্ত ফিচার থাকে। এরমধ্যে একটি হল কিউআর কোড। এটার সাহায্যে প্রশ্ন পত্রটি আসল নাকি জালি সেরা যাচাই করা যায়। ৯ মার্চ ক্লাস ১২ এর অঙ্ক পরীক্ষা ছিল। কিছু প্রশ্ন পত্রের সেটে দেখা গিয়েছে যখনই কেউ কিউআর কোড স্ক্যান করছে তখন সেটিতে একটি ইউটিউব লিঙ্ক খুলছে। অনেকেই এই কারণে প্রশ্ন পত্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ছাত্ররা এবং তাদের পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছে। কিন্তু এতদ্বারা জানানো হচ্ছে, বোর্ডের প্রশ্ন পত্র আসল। প্রশ্ন পত্রের নিরাপত্তা নিয়ে কোনও আপোস করা হয় না।' বোর্ডের তরফে এও জানানো হয়েছে, তারা বিষয়টা খতিয়ে দেখছে এবং আগামীতে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই দিকে নজর দেওয়া হবে। বোর্ডের পরীক্ষা নিয়ামক সান্যম ভরদ্বাজও জানিয়েছেন, ভবিষ্যতে প্রশ্নপত্র নিয়ে এই ধরনের সমস্যা না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।