...
...
Next Story

Gautam Gambhir hits back: 'আমার সঙ্গে বাকিদের তফাত...,' শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে বিস্ফোরক গম্ভীর

Gautam Gambhir hit back: ম্যাচের আগে শনিবার সাংবাদিক বৈঠকে গৌতম গম্ভীরকে তাঁর কোচিং নিয়ে ওঠা প্রশ্ন এবং পদত্যাগের দাবি নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সোশ্যাল মিডিয়ার মতামত তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়। তাঁর লক্ষ্য একটাই, ভারতকে ট্রফি জেতানো।

Published on: Aug 22, 2026, 19:51:06 IST
Advertisement

Gautam Gambhir hit back: সম্প্রতি ভারতের টেস্ট দল একাধিক হতাশার নজির গড়ে বারবার লজ্জার মুখে পড়েছে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকাম হয়েছে। অস্ট্রেলিয়া সফরের কঠিন অভিজ্ঞতাও রয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে টেস্ট দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে পাঁচ নম্বরে রয়েছে ভারত। এই আবহে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টেস্টের আগে ভারতীয় দলের অন্দরমহলে চলছে নানা আলোচনা। ২৩ আগস্ট থেকে কলম্বোর এসএসসি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হতে চলা গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ নিয়েও জল্পনা রয়েছে। এর মধ্যেই নিজের পদ নিয়ে প্রশ্ন তোলা সমালোচকদের কড়া জবাব দিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে বিস্ফোরক গৌতম গম্ভীর (HT_PRINT)
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে বিস্ফোরক গৌতম গম্ভীর (HT_PRINT)

ম্যাচের আগে শনিবার সাংবাদিক বৈঠকে গৌতম গম্ভীরকে তাঁর কোচিং নিয়ে ওঠা প্রশ্ন এবং পদত্যাগের দাবি নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সোশ্যাল মিডিয়ার মতামত তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়। তাঁর লক্ষ্য একটাই, ভারতকে ট্রফি জেতানো। তাঁর কথায়, 'আমার কাজ হল ট্রফি জেতা। আমি শুধু সেটাতেই বিশ্বাস করি। আমার সঙ্গে বাকিদের তফাত রয়েছে। আমি ভিউ কিংবা লাইক নিয়ে ভাবি না।' এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে রয়েছে ভারত। যেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি, আর অশ্বিনরা অবসর নিয়েছেন। দলে জায়গা করে নিয়েছেন এক ঝাঁক নতুন মুখ। টেস্ট দলের নেতৃত্বে এখন শুভমন গিল (Shubman Gill)। গম্ভীর মনে করেন, এটা দলের এই পরিবর্তন প্রক্রিয়ারই অংশ। গম্ভীর তিন ম্যাচের টেস্ট সিরিজের পক্ষেও মত দিয়েছেন। ভারত-শ্রীলঙ্কার বর্তমান সিরিজ অবশ্য দুই ম্যাচের। ভারত ১-০ এগিয়ে থাকায় কলম্বোয় দ্বিতীয় টেস্টেই সিরিজের ফল ঠিক হবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks