PM Modi birthday wish: PM মোদীর জন্মদিনের শুভেচ্ছাবার্তায় গলদ! অকপট স্বীকারোক্তি শশী থারুরের

PM Modi birthday wish: ইংরেজি ভাষার ওপর অগাধ পাণ্ডিত্য এবং জটিল শব্দভাণ্ডার ব্যবহারের জন্য পরিচিত শশী থারুর পরের দিনই সমালোচনার জবাব দেন। 

Published on: Sep 18, 2026, 12:52:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

PM Modi birthday wish: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৭৬তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে হওয়া ব্যাকরণগত ভুল অকপট স্বীকার করে নিলেন বর্ষীয়ান কংগ্রেস সাংসদ শশী থারুর। শুক্রবার এক এক্স ব্যবহারকারী তাঁর এই ভুল ধরিয়ে দেন।

কংগ্রেস সাংসদ শশী থারুর (PTI)
কংগ্রেস সাংসদ শশী থারুর (PTI)

বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন শশী থারুর। তবে নিজের বার্তায় তিরুঅনন্তপুরমের সাংসদ ব্যাকরণগতভাবে সঠিক শব্দবন্ধ 'on his 76th birthday'-র পরিবর্তে লিখে ফেলেন 'in his 76th birthday।' তাঁর এই ভুল শুভেচ্ছাবার্তা দ্রুত নেটিজেনদের নজর কাড়ে এবং এক এক্স ব্যবহারকারী কংগ্রেস নেতার শব্দচয়ন নিয়ে প্রশ্ন তোলেন। ইংরেজি ভাষার ওপর অগাধ পাণ্ডিত্য এবং জটিল শব্দভাণ্ডার ব্যবহারের জন্য পরিচিত শশী থারুর পরের দিনই সমালোচনার জবাব দেন। তাঁর ভুল চিহ্নিত করে এক এক্স ব্যবহারকারী লিখেছিলেন, 'শশীজি ব্যাকরণে ভুল করেছেন!!! যদিও বা এটা অসাবধানতাবশত টাইপিংয়ের ভুল (fat finger) হয়!!!'

পাল্টা জবাবে নিজের ভুল স্বীকার করে এক্স পোস্টে শশী থারুর লেখেন, 'হ্যাঁ, জন্মদিনের ‘on’ হয়ে গেছে ‘in।' দুঃখজনক, এমনটা প্রায়ই ঘটে।' ব্যাকরণ সংক্রান্ত এই আলোচনা এমন এক সময়ে প্রকাশ্যে এল, যার ঠিক আগেই নেপালের আকস্মিক বন্যা পরিস্থিতিকে বোঝাতে শশী থারুর 'ড্রামা' শব্দটি ব্যবহার করেন। আর সেই একটি শব্দ নিয়েই নেটদুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে। শেষ পর্যন্ত নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে বাধ্য হন থারুর। পাশাপাশি স্বীকার করেন, শব্দ নির্বাচনে ভুল হয়েছে তাঁর।

ঘটনার সূত্রপাত থারুরের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। নেপালের কাঠমান্ডু যাচ্ছিলেন শশী থারুর। যাওয়ার পথে তিনি জানিয়েছিলেন, ভয়াবহ হড়পা বানের পরিস্থিতি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। পরে নেপালের পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন। সেই পোস্টেই তিনি পাহাড়ি এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ বিপর্যয়কে ড্রামা হিসেবে উল্লেখ করেছিলেন। কিন্তু নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষের মৃত্যু এবং বিপুল ক্ষয়ক্ষতির খবরের মধ্যে ড্রামা যে শব্দের বাংলা মানে নাটক, এই শব্দটির ব্যবহার অনেকের কাছেই আপত্তিকর মনে হয়। সোশ্যাল মিডিয়ায় থারুরের বিরুদ্ধে অসংবেদনশীলতার অভিযোগ ওঠে। অনেকেই প্রশ্ন তোলেন, এমন একটি ভয়াবহ মানবিক বিপর্যয়কে কীভাবে ড্রামা বলা যায়। সমালোচনার পর অবশ্য নিজের অবস্থান স্পষ্ট করেন থারুর। তাঁর দাবি, ‘drama’ শব্দটি তিনি শুধুমাত্র নাটক বা অভিনয়ের অর্থে ব্যবহার করেননি। ইংরেজি ভাষায় শব্দটির আরও বিস্তৃত অর্থ রয়েছে।

তিনি এমন একটি পরিস্থিতি বা ঘটনাপ্রবাহ বোঝাতে শব্দটি ব্যবহার করেছিলেন, যেখানে একাধিক শক্তি বা পরিস্থিতির তীব্র সংঘাত রয়েছে। অর্থাৎ তাঁর বক্তব্যে নেপালের বিপর্যয়কে হালকা করে দেখানোর উদ্দেশ্য ছিল না। তবে ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি নিজের শব্দচয়ন নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন থারুর। তিনি বুঝতে পেরেছেন, ওই বিশেষ পরিস্থিতিতে 'ড্রামা' শব্দটি সহজেই অন্যভাবে ব্যাখ্যা করা যেতে পারে। তাই বক্তব্য প্রকাশের ক্ষেত্রে শব্দচয়ন নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন।