Cyclone Murasu: সাগরে ফুঁসছে সাইক্লোন ‘মুরাসু’! এই তামিল শব্দের অর্থ কী? কবে আছড়ে পড়ার সম্ভাবনা!

এই ‘মুরাসু’ শব্দটির অর্থ কী? এমন প্রশ্ন অনেকেরই মনে। এই শব্দটি একটি তামিল শব্দ।

Published on: Nov 1, 2026, 16:39:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বঙ্গোপসাগরে থেকে ধেয়ে আসছে আরও এক সাইক্লোন (ঘূর্ণিঝড়)। ‘ব্যাক টু ব্যাক’ (পরপর) এই ঘূর্ণিঝড় ফের একবার অন্ধ্রপ্রদেশ, ওড়িশার উদ্বেগ বাড়াচ্ছে। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ, রবিবারই নিজেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত করেছে। এবার সে সাগরে ফুঁসছে, আর উপকূলে আছড়ে পড়ার জন্য ধেয়ে আসছে!

সাগরে ফুঁসছে সাইক্লোন ‘মুরাসু’! এই তামিল শব্দের অর্থ কী?কবে আছড়ে পড়ার সম্ভাবনা
সাগরে ফুঁসছে সাইক্লোন ‘মুরাসু’! এই তামিল শব্দের অর্থ কী?কবে আছড়ে পড়ার সম্ভাবনা

‘মুরাসু’ আসলে কী! শব্দের অর্থ কী..

ঘূর্ণিঝড় অর্ণবের রেশ কাটতে না কাটতেই আরও এক ঘূর্ণিঝড়ের নিশানায় অন্ধ্রপ্রদেশ। গত সপ্তাহতেই অন্ধ্রের দিকে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় অর্ণব। এবার আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’। এই ‘মুরাসু’ শব্দটির অর্থ কী? এমন প্রশ্ন অনেকেরই মনে। এই শব্দটি একটি তামিল শব্দ। এই শব্দের অর্থ হল, ড্রাম বা রণঢাক জাতীয় বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্র দিয়ে দুর্যোগ সম্পর্কে বা কিছু ঘোষণা করতে, সকলকে সচেতন করা হয়ে থাকে। অনেক সময় এটিকে যুদ্ধ বাদ্য হিসাবেও ধরে নেওয়া হয়। সঙ্গম সাহিত্য ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী মুরাসু মূলত তিন ধরনের হয়ে থাকে। এর মধ্যে একটি হল, বীরা মুরাসু, যা যুদ্ধের উদ্দেশ্যে ব্যবহৃত রণদামামা বা সামরিক ড্রাম হিসাবে ব্যবহৃত হত। আরেকটি হল, ত্যাগা মুরাসু। এটি হল উপহার প্রদান বা দরিদ্র মানুষদের খাদ্য ও সামগ্রী দেওয়ার আহ্বানে ব্যবহৃত বাদ্য। তৃতীয়টি হল, ন্যায় মুরাসু। এটি মূলত, বিচারকার্য পরিচালনা এবং জনগণের অভিযোগ শোনার জন্য ব্যবহৃত বাদ্যযন্ত্র।উল্লেখ্য, এই ঘূর্ণিঝড় ‘মুরাসু’র নামকরণ করেছে ভারত।

ঘূর্ণিঝড়ের খবরাখবর-

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) তার সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, ১ নভেম্বর সকাল ১১.৩০ মিনিটে ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছিল। আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার এবং ২ নভেম্বর সকালের মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আরও তীব্র হয়ে একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২রা নভেম্বর রাত এবং ৩রা নভেম্বর ভোরের মধ্যে নেল্লোর ও নরসাপুরের মধ্যবর্তী স্থানে একটি তীব্র ঘূর্ণিঝড় রূপে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। আবহবিদরা মনে করছেন, এই ঝড়ের গতিবেগ উপকূলের দিকে থাকবে, ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। পরে দমকা হাওয়ার বেগ ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছে যেতে পারে। ঝড়ের মোকাবিলার জন্য প্রস্তুতি জোরকদমে চলছে ওড়িশায়। সেখানে মোতায়েন রয়েছে এনডিআরএফ সহ প্রয়জনীয় বাহিনী। এছাড়াও অন্ধ্রপ্রদেশ এই ঝড় মোকাবিলায় যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ২ নভেম্বর থেকে ওড়িশায় বৃষ্টি হবে এবং ৩ ও ৪ নভেম্বর বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More