Meerut Blue Drum Murder: মিরাট হত্যাকাণ্ড! মুসকান-রবিতাকে ফাঁসি দিতে চেয়ে জেলাশাসকের দরবারে মীরা রাঠোর, কে তিনি?

Meerut Blue Drum Murder: এবার ব্লু-ড্রাম খুনের মামলায় মৃত্যুদণ্ডের সাজা চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হলেন মুসকান রাস্তোগী ও তাঁর সঙ্গী সাহিল শুক্লা। ট্রায়াল কোর্টের রায় এবং সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে চ্যালেঞ্জ জানিয়ে যৌথ আবেদন জমা দিয়েছেন তাঁরা।

Published on: Oct 25, 2026, 14:59:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Meerut Blue Drum Murder: সম্প্রতি মিরাটের প্রাক্তন মার্চেন্ট নেভি সৌরভ রাজপুত হত্যাকাণ্ডে স্ত্রী মুসকান রাস্তোগী (Muskaan Rastogi ) ও তার প্রেমিক সাহিল শুক্লাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি দু’জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। এবার ব্লু-ড্রাম খুনের মামলায় মৃত্যুদণ্ডের সাজা চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হলেন মুসকান রাস্তোগী ও তাঁর সঙ্গী সাহিল শুক্লা। ট্রায়াল কোর্টের রায় এবং সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে চ্যালেঞ্জ জানিয়ে যৌথ আবেদন জমা দিয়েছেন তাঁরা। প্রবীণ আইনজীবীদের একটি দল তাঁদের হয়ে সওয়াল করছে। নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের নির্দেশ খারিজ করে সমস্ত অভিযোগ থেকে তাঁদের মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছেন অভিযুক্তরা। অন্যদিকে, মিরাটেই সাপের কামড়ের নাটক করে স্বামী অমিত কাশ্যপকে খুনের ঘটনায় স্ত্রী রবিতা ও তাঁর প্রেমিক অমরদীপকেও মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এরই মধ্যে মীরা রাঠোর নামের এক মহিলা মথুরার জেলাশাসককে (DM) চিঠি দিয়ে এক নজিরবিহীন দাবি তুলেছেন—তিনি নিজে 'জল্লাদ' হয়ে ওই দুই মহিলাকে ফাঁসি দিতে চান।

মুসকান-রবিতাকে ফাঁসি দিতে চেয়ে জেলাশাসকের দরবারে মীরা রাঠোর (সৌজন্যে এক্স )
মুসকান-রবিতাকে ফাঁসি দিতে চেয়ে জেলাশাসকের দরবারে মীরা রাঠোর (সৌজন্যে এক্স )

নিজের বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের জন্য মীরা রাঠোর প্রায়শই সংবাদের শিরোনামে থাকেন। এর আগে তাজমহল চত্বরে বসে পুজো করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পরবর্তীতে অভিনেতা শাহরুখ খানের জিভ কেটে আনার জন্য এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণার দাবি তুলেও চাঞ্চল্য ছড়িয়েছিলেন তিনি। এবার তিনি ফাঁসির দড়ি হাতে সরাসরি মথুরার জেলাশাসকের দফতরে পৌঁছে যান এবং মুসকান ও রবিতাকে নিজের হাতে ফাঁসি দেওয়ার অনুমতি চেয়ে স্মারকলিপি জমা দেন।

কে এই মীরা রাঠোর?

অখিল ভারত হিন্দু মহাসভার মথুরা জেলা সভাপতি মীরা রাঠোর। তিনি জেলাশাসকের কাছে সাজাপ্রাপ্ত দুই মহিলাকে ফাঁসি দেওয়ার আনুষ্ঠানিক অনুমতি চেয়েছেন। তিনি জানান, প্রশাসন অনুমতি দিলে তিনি কোনও পারিশ্রমিক ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে 'জল্লাদ'-এর দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তাঁর দাবি, এই দুই মহিলাকে ফাঁসি দেওয়ার আগে যেন গঙ্গাজল দিয়ে তাঁদের শুদ্ধ করা হয়।

উল্লেখ্য, সৌরভ ও মুসকানের বিয়ে হয়েছিল ২০১৬ সালে। দু’জনের প্রেমের সম্পর্ক থেকেই বিয়ে। পুলিশের দাবি, পরে সৌরভ জানতে পারেন, তাঁর বন্ধু সাহিলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন মুসকান। এরপর তাঁদের বিবাহবিচ্ছেদের কথাও উঠেছিল। কিন্তু মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সৌরভ পিছিয়ে আসেন। ২০২৩ সালে ফের মার্চেন্ট নেভিতে কাজে যোগ দিয়ে বিদেশে চলে যান তিনি। ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি মেয়ের জন্মদিনে তার সঙ্গে সময় কাটাতে বাড়ি ফেরেন সৌরভ। পুলিশের তদন্ত উঠে আসে, ৩ মার্চ রাতে ঘুমের ওষুধ খাইয়ে সৌরভকে অচেতন করে দেয় মুসকান। তারপর সাহিলকে সঙ্গে নিয়ে তাঁকে খুন করে। অভিযোগ, দেহটি ১৫ টুকরো করে একটি নীল রঙের বড় ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়। কয়েক দিন সৌরভের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যরা পুলিশের কাছে অভিযোগ জানান। খুনের ১৪ দিন পর উদ্ধার হয় তাঁর দেহ। অন্যদিকে, স্বামী অমিত কাশ্যপকে প্রেমিক অমরদীপের সাহায্যে সাপের কামড়ের নাটক সাজিয়ে খুনের ছক সাজিয়েছিল রবিতা। জোড়া হত্যাকাণ্ডে দুই মহিলার মৃত্যুদণ্ডের আদেশের পরই ফাঁসির দড়ি নিয়ে মীরা রাঠোরের এই বেনজির আবেদন নতুন করে তোলপাড় ফেলেছে।