Omar Abdullah Wife: ভালোবেসেই বিয়ে, রয়েছে ২ সন্তান! ‘কাশ্মীরি হিন্দু পণ্ডিত’ ওমর আবদুল্লাহ-র ১ম স্ত্রী পায়েল, চিনুন
সাংবাদিক নিধি-রাজদানের সঙ্গে প্রেম পেল পরিণতি। চিনুন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ-র প্রাক্তন স্ত্রীকে। কে এই পায়েল নাথ?
নিধি রাজদানের সঙ্গে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ-র দ্বিতীয় বিয়ের খবর সামনে আসতেই তোলপাড় দেশজুড়ে। রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে এই বিয়ে। ডিভোর্সের মাত্র ৩ মাস পরই নিধি রাজদানের সঙ্গে নিজের চর্চিত প্রেম কাহিনিতে সিলমোহর দিয়েছেন ওমর।

এই বিয়ের পররই আলোচনার কেন্দ্রে তাঁর প্রথম স্ত্রী পায়েল নাথ। চলতি বছরের ৩১ জুলাই সুপ্রিম কোর্টের রায়ে ওমরের সাথে তিন দশকের দাম্পত্যে অবসান ঘটেছিল। রাজপরিবার ও হেভিওয়েট রাজনৈতিক পরিবারের সাথে যুক্ত হওয়া সত্ত্বেও নিজেকে সবসময় লাইমলাইট থেকে দূরে রাখা পায়েল নাথকে চেনেন?
সেনাপরিবারে জন্ম ও শিক্ষা:১৯৭৩ সালের ৬ জুন দিল্লিতে এক প্রভাবশালী ও শিক্ষিত পরিবারে জন্ম গ্রহণ করেন পায়েল নাথ। পায়েলের বাবা ছিলেন প্রয়াত মেজর জেনারেল রাম নাথ। সেনাপ্রধান বাবার চাকরির সূত্রে তাঁর শৈশব কেটেছে দেশের বিভিন্ন সেনা ক্যান্টনমেন্টে। ওবেরয় স্কুলে শিক্ষাজীবন শুরুর পর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ডিগ্রি সম্পন্ন করেন তিনি।
দিল্লিতে প্রেম থেকে আবদুল্লাহ পরিবারের বধূ:
রাজনীতিতে আসার আগে দিল্লি ওবেরয় হোটেলে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন ওমর আবদুল্লাহ। সেই হোটেল সংস্থাতেই কর্মরত ছিলেন পায়েল নাথও। কাজের সূত্রে আলাপ ও ঘনিষ্ঠতার পর ১৯৯৪ সালের ১ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজন। বিয়ে হলেও পায়েল কখনো স্বামীর হয়ে কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেননি।
বিচ্ছেদ ও স্বনির্ভর বিজনেসওম্যান পায়েল:
দীর্ঘ ১৭ বছর সংসার করার পর ২০১১ সালে ওমর ও পায়ালের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং তাঁরা আলাদা থাকা শুরু করেন। ওমরের সঙ্গে বিচ্ছেদের পর দুই ছেলে জাহির ও জামির-কে নিয়ে দিল্লিতে নিজের মতো করে জীবনযাপন শুরু করেন পায়েল।
রাজনীতি থেকে দূরে থেকে স্বনির্ভর বিজনেসওম্যান হিসেবে নাম কুড়িয়েছেন পায়েল। মানালির কাছে কূল্লুতে ‘জাইরু ন্যাচারাল’ নামের মিনারেল ওয়াটার প্ল্যান্ট এবং দিল্লিতে একটি নিজস্ব ট্রাভেল সার্ভিস এজেন্সি পরিচালনা করেন তিনি।
রাজনৈতিক গণ্ডি ও গ্ল্যামার জগত থেকে দূরে থেকে তিনি শান্তভাবে নিজের ব্যবসা সম্প্রসারণ ও ব্যক্তিগত জীবন সামলানোতেই মনোনিবেশ করেছেন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


