Arshdeep Girlfriend:অর্শদীপের গার্লফ্রেন্ড সমরীনকে চেনেন?কে তিনি!সোশ্যাল মিডিয়া নিয়ে কেন হঠাৎ চটলেন!

কটাক্ষ নিয়ে পাল্টা জবাব ট্রোলারদের দেন অর্শদীপের মন হরণকারিণী সমরীন। তিনি এক পোস্টে লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় মানুষের আচরণে দ্বিচারিতা রয়েছে। প্রেমিককে আড়ালে রাখলে বলা হয়, তাঁকে নিয়ে গর্ব নেই। আবার প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করলেই অভিযোগ ওঠে, সবটাই প্রচারের জন্য।’

Published on: Nov 1, 2026, 20:18:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

খবরে ক্রিকেটার অর্শদীপ সিং-এর গার্লফ্রেন্ড সমরীন কৌর। বহুদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে নানান ফিসফাস শোনা যাচ্ছিল। এক আদুরে পোস্টে অর্শদীপ কার্যত জানান দেন যে তাঁরা সম্পর্কে রয়েছেন। তারই মাঝে সমরীনের এক পোস্ট খবরে। আর এই সম্পর্ক প্রকাশ্যে আনার পরই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েন অর্শদীপের বান্ধবী সমরীন। সদ্য সেই কটাক্ষের জবাব দিয়েছেন সমরীন, আর সমরীনের সেই ঝোড়ো জবাবে তিনি পাশে পেয়েছেন তাঁর বয়ফ্রেন্ড অর্শদীপকে।

অর্শদীপের গার্লফ্রেন্ড সমরীনকে চেনেন?কে তিনি!সোশ্যাল মিডিয়া নিয়ে কেন হঠাৎ চটলেন!
অর্শদীপের গার্লফ্রেন্ড সমরীনকে চেনেন?কে তিনি!সোশ্যাল মিডিয়া নিয়ে কেন হঠাৎ চটলেন!

সদ্য ‘মাই পার্সন’ ক্যাপশন দিয়ে তাঁর মনের মানুষ সমরীনের সঙ্গে দুনিয়ার পরিচিতি করেই দেন অর্শদীপ। আর এই ঘটনার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে কার্যত জল্পনায় শিলমোহর পড়ে যায়। অনেকেই তাঁদের এই সম্পর্কের কথা শুনে অভিনন্দনে ভরিয়ে দেন জুটিকে। আবার অনেকেই তাঁদের বিদ্রুপ করতে ছাড়েননি। আর এই বিদ্রুপ, কটাক্ষ নিয়ে পাল্টা জবাব ট্রোলারদের দেন অর্শদীপের মন হরণকারিণী সমরীন। তিনি এক পোস্টে লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় মানুষের আচরণে দ্বিচারিতা রয়েছে। প্রেমিককে আড়ালে রাখলে বলা হয়, তাঁকে নিয়ে গর্ব নেই। আবার প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করলেই অভিযোগ ওঠে, সবটাই প্রচারের জন্য।’ পোস্টে সমরীন লেখেন, ‘কাউকে মন থেকে ভালোবাসলেও অনেকের ধারণা, একদিন সেই মানুষটিকে ছেড়ে চলে যাব।’ সমরীনের সাফ কথা, ‘ আমি ১৭ বছর বয়স থেকে কাজ করছি। আমি আর্থিকভাবে, পেশাগতভাবে নিজের খেয়াল নিজে রাখতে পারি। ২০র বেশি দেশে সফর করেছি। সম্পর্কে থেকে বা না থেকে একটা সুখময় জীবন গড়েছি। ছোট থেকে আমার সফরের জন্য , জীবনযাত্রার জন্য খরচ করার সামর্থ দিয়েছেন ঈশ্বর।’ অর্শদীপ লেখেন, ‘ আমি আমাকে, ওঁকে (অর্শদীপ) আমাদের নিজে পোস্ট করে যাব। যাঁদের পছন্দ হবেনা, তাঁরা আমার পেজ থেকে চলে যান।’

বান্ধবীর সমরীনের এই পোস্টকে সমর্থন করেছেন অর্শদীপ। তিনি অন্য এক পোস্টে লেখেন, ‘তোমাকে নিয়ে গর্বিত। মানসিকভাবে সত্যিই তুমি খুব দৃঢ়।’ এরপরই অর্শদীপ তাঁর পোস্টে লেখেন,‘আমাদের কী করা উচিত, আর কী করা উচিত নয়, তা নিয়ে যাঁরা এত ভাবছেন, তাঁদের বলব একটু থামুন। নিজের মতো বাঁচুন। অন্যদেরও নিজেদের মতো বাঁচতে দিন।’

কে সমরীন-

১৯৯৯ সালের ৭ সেপ্টেম্বর, জম্মু ও কাশ্মীরে জন্ম সমরীনের। তিনি মডেল, অবিনেত্রী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে পরিচিত। পুনের সিমবায়োসিস কলেজ থেকে বিকম অনার্স সমরীন, ২০১৮ সালের ফেমিনা মিস ইন্ডিয়ার সম্মান জেতেন। জি৫র সিরিজ নেইল পলিশ ছাড়াও ৮৩ ও সর্দারজি ২তে তাঁকে অভিনয় করতে দেখা যায়।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More