...
...
Next Story

PM Modi's Video: PM মোদীর ভিডিও সরাল ফেসবুক! মেটার ক্ষমাপ্রার্থনার পর গ্লোবাল হেডদের সমন কেন্দ্রের

PM Modi's Video: সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ‘ভিডিওটি ভুলবশত সরানো হয়েছিল এবং তা পুনরুদ্ধার করা হয়েছে।’

Published on: Jul 28, 2026, 16:13:40 IST
Advertisement

PM Modi's Video: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের মাঝে ছাত্রদের উদ্দেশ্যে বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভিডিও সাময়িকভাবে সরিয়ে দিয়েছিল মেটা। যা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। যদিও, কিছুক্ষণের মধ্যেই ভিডিও আবার ফিরে আসে প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে। কীভাবে ভিডিও ডিলিট হল, এই বিষয়ে মেটা-র কাছে জবাবদিহি চেয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই মেটা ও ইনস্টাগ্রাম-এর শীর্ষ কর্তাদের তলব করা হয়েছে।

মেটার ক্ষমাপ্রার্থনার পর গ্লোবাল হেডদের সমন কেন্দ্রের (Bloomberg)
মেটার ক্ষমাপ্রার্থনার পর গ্লোবাল হেডদের সমন কেন্দ্রের (Bloomberg)

ভিডিও সরানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে মেটা। তবে সূত্রের খবর, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে কেন্দ্রীয় সরকার। ঘটনার ব্যাখ্যা চেয়ে মেটা এবং ইনস্টাগ্রামের গ্লোবাল হেড জোয়েল কাপলান ও অ্যাডাম মোসেরিকে তলব করেছে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। তবে মেটার দাবি, ভুলবশত এটা হয়েছে। প্রযুক্তিগত ত্রুটির কারণে সাময়িকভাবে ভিডিওটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ডিলিট হয়ে গিয়েছিল। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ‘ভিডিওটি ভুলবশত সরানো হয়েছিল এবং তা পুনরুদ্ধার করা হয়েছে।’ ভুলের জন্য ক্ষমাও চেয়েছে মেটা। সংস্থার দাবি, যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা। তবে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে কেন্দ্র। মেটার ব্যাখ্যা এবং কী কারণে ভিডিওটি সরানো হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিট নিয়ে ভিডিও পোস্ট প্রধানমন্ত্রীর

গত বৃহস্পতিবার রাতে প্রায় ৩ মিনিটের ভিডিওটি পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি নিট পরীক্ষার্থীদের উদ্দেশে বলেছিলেন, ‘বন্ধুরা, আমি জানি যে প্রশ্নফাঁস সাধারণ কোনও বিষয় নয়। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবারের জন্য এটি খুবই কষ্টদায়ক। সেই কারণেই গত আড়াই মাসে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘অভিযুক্তদের ধরা হয়েছে এবং তারা জেলে রয়েছে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল যাতে ছাত্রছাত্রীদের একটা বছরও নষ্ট না হয়। অবিলম্বে পরীক্ষা নেওয়াটা খুবই জরুরি ছিল।’ তরুণ প্রজন্মের কাছে সরাসরি পৌঁছানোর এই ডিজিটাল প্রয়াস ব্যাপক সাড়া ফেলে। ইনস্টাগ্রামে ২৪ ঘণ্টার মধ্যে ভিডিওটি ৩০৩ মিলিয়নেরও বেশি ভিউ পায়। বাড়ে ফলোয়ার্সের সংখ্যাও। ভিডিওটি আপলোড করার আগে ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী মোদীর অনুসারীর সংখ্যা ছিল ১০১ মিলিয়ন। কিন্তু পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সেই সংখ্যা লাফিয়ে ১০২ মিলিয়নে পৌঁছে যায়। বলে রাখা ভালো রাষ্ট্রনেতা হিসেবে প্রদাহনমন্ত্রী মোদীর জনপ্রিয়তা সারা বিশ্বে। তিনিই একমাত্র রাষ্ট্রপ্রধান, যাঁর ১০ কোটির বেশি ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রামে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks