আসন নিয়ে মতানৈক্য! তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কেন লড়ছে না কমল হাসানের দল?

কমল হাসান জানিয়েছেন, তাঁদের যে আসন দেওয়া হয়েছিল এবং মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দল ডিএমকের ‘রাইজিং সান’ প্রতীকে লড়ার প্রস্তাব, কোনওটাই এমএনএম-এর কাছে গ্রহণযোগ্য নয়।

Published on: Mar 25, 2026, 12:35:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৬-এর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না অভিনেতা-রাজনীতিক কমল হাসানের দল মক্কল নীধি মাইয়াম (এমএনএম)। বদলে ডিএমকে নেতৃত্বাধীন জোটকে নিঃশর্ত সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে তারা। নির্বাচনের আগে এই সিদ্ধান্ত যে তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।

নির্বাচনে কেন লড়ছে না কমল হাসানের দল? (@mkstalin)
নির্বাচনে কেন লড়ছে না কমল হাসানের দল? (@mkstalin)

তামিলনাড়ুতে হবে ২৩৪ আসনে ২৩ এপ্রিল এক দফায় ভোটগ্রহণ হবে ৷ পশ্চিমবঙ্গ, কেরল, অসম ও পুদুচেরিতে সঙ্গেই একই দিনে অর্থাৎ ৪ মে ভোট গণনা হবে। এর আগে এই নির্বাচনে কমল হাসানের এমএনএম-এর শাসক দল ডিএমকে-এর সঙ্গে জোট গড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। কিন্তু জোটের আসন বণ্টন চূড়ান্ত হওয়ার মধ্যেই কমলের দলের নতুন ঘোষণা সামনে এসেছে।

কমল হাসানের দল কেন নির্বাচনে লড়ছে না?

কমল হাসান জানিয়েছেন, তাঁদের যে আসন দেওয়া হয়েছিল এবং মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দল ডিএমকের ‘রাইজিং সান’ প্রতীকে লড়ার প্রস্তাব, কোনওটাই এমএনএম-এর কাছে গ্রহণযোগ্য নয়। তাঁর কথায়, 'বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের দেওয়া আসন সংখ্যা এবং ওই প্রতীকে লড়ার প্রস্তাব, দুটোই আমার বা দলের সদস্যদের কাছে গ্রহণযোগ্য নয়।' তাই দল স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছে, তারা সরাসরি নির্বাচনী লড়াইয়ে নামবে না। অভিনেতা বলেন, 'মক্কল নীধি মাইয়াম ২০২৬-এর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে না। আমরা ডিএমকে নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের নিঃশর্ত সমর্থন করব।' তিনি আরও বলেন, নির্বাচনী লড়াই থেকে বিরত থাকার সিদ্ধান্ত 'ত্যাগ নয়, বরং একটি কর্তব্য' এবং এর মাধ্যমে তিনি একটি নতুন রাজনৈতিক সভ্যতার বীজ বপন করেছেন। তাঁর কথায়, 'মুখ্যমন্ত্রী সস্নেহে যা নিবেদন করেন, তা গর্বের সঙ্গে প্রত্যাখ্যান করাও এক প্রকার ভালোবাসা।' কমল আরও বলেন যে, তিনি তামিলনাড়ুর অগ্রগতির জন্য এবং সময়ের প্রয়োজনে দ্রাবিড় মডেল ২.০ সরকার গঠনের জন্য আসনগুলো ছেড়ে দিয়েছেন। পাশাপাশি দলের কর্মীদের উদ্দেশে কৃতজ্ঞতাও জানান কমল। তাঁর কথায়, কর্মীদের আবেগ ও বিশ্বাসের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের ‘নিঃস্বার্থ রাজনীতির উদাহরণ’ বলেও উল্লেখ করেন।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

কমল হাসানের এই সিদ্ধান্তে আপ্লুত এমকে স্ট্যালিন এবং এমএনএম-এর প্রতি কৃতজ্ঞ। তিনি আশা প্রকাশ করেন, কমল হাসান রাজ্যজুড়ে প্রচারে অংশ নেবেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানান, কমল হাসান ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে আন্না আরিভালয়মে দেখা করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, 'এটা কোনও ত্যাগ না, দায়িত্ব পালনের সমান। কিন্তু বাস্তবে এটা তো আসলে বিরাট বড় ত্যাগ।' অন্যদিকে, ডিএমকে জোটের আসন বণ্টনও চূড়ান্ত হয়ে গিয়েছে। কংগ্রেস লড়বে ২৮টি আসনে, বিদুথালাই চিরুথাইগল কাচ্চি ৮টি, ডিএমডিকে ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সিপিআই ও সিপিএম পাবে ৫টি করে আসন। এছাড়া এমডিএমকে পাবে ৪টি, আইইউএমএল ও এমএমকে ২টি করে এবং কেএমডিকে-কেও দেওয়া হয়েছে ২টি আসন।