Shivam Dube update: প্লেন কিম্বা গাড়ি নয়!বিশ্বকাপ জিতে শিবম কেন ট্রেনে এসি ৩ টিয়ার কোচে ফিরলেন মুম্বই? বলছে রিপোর্ট

কীভাবে নিজেকে লোকচক্ষু থেকে আড়াল করে ট্রেনে উঠেছিলেন শিবম দুবে? প্রকাশ্যে এল সেই গল্প।

Published on: Mar 11, 2026 5:09 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সবেমাত্র টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত। বিশ্বকাপ জয়ী দলকে কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব। এদিকে, আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালের পর সব ভারতীয় ক্রিকেটাররাই ধীরে ধীরে বাড়ি ফিরতে শুরু করেছেন। ঘরের ছেলেকে সংবর্ধনায় বরণ করে নিচ্ছে বিভিন্ন রাজ্য। সঞ্জু থেকে ঈশান, বিমানবন্দরে ভারতীয় ক্রিকেটারদের জন্য রাজকীয় অভ্যর্থনার বন্দোবস্ত দেখা গিয়েছে বহু জায়গায়। তারই মাঝে ভারতের বিশ্বকাপ স্টার শিবম দুবে তাঁর বাড়ি মুম্বইতে ফিরলেন। তবে বিমানে চড়ে নয়, আমদাবাদ থেকে তিনি মুম্বইতে পৌঁছন সোজা ট্রেনে চড়ে! ভারতীয় ক্রিকেটের এই তাবড় স্টার কেন ট্রেনকে বেছে নিলেন, বিমান কেন নয়?

বিশ্বকাপ জিতে শিবম কেন ট্রেনে এসি ৩ টিয়ার কোচে ফিরলেন বাড়ি? (PTI Photo/Shailendra Bhojak)
বিশ্বকাপ জিতে শিবম কেন ট্রেনে এসি ৩ টিয়ার কোচে ফিরলেন বাড়ি? (PTI Photo/Shailendra Bhojak)

ইন্ডিয়ান এক্সপ্রেস-র রিপোর্ট বলছে, শিবম দুবে, তাঁর স্ত্রী অঞ্জুম, ও শিবমের এক বন্ধু মিলে আমদাবাদ থেকে মুম্বই ফিরতে ট্রেনে চড়ে বসেন। বিমানে কেন উঠলেন না এই স্টার? রিপোর্ট বলছে, বিশ্বকাপের ফাইনালের ম্যাচের পর পর আমদাবাদ থেকে মুম্বইয়ের সব বিমানের টিকিট বুক ছিল। ফলত বিমানের টিকিট পাননি এই স্টার ভারতীয় ক্রিকেটার। আর খেলার শেষে তিনি চাইছিলেন তড়িঘড়ি বাড়ি ফিরতে। বাড়িতে তাঁর জন্য অপেক্ষায় ছিল তাঁর ছোট্ট দুই সন্তান, ছেলে আয়ান ও মেয়ে মেহউইশ। তাদের সঙ্গে দেখা করতেই বেশি আগ্রহী ছিলেন শিবম।

উল্লেখ্য, শিবমকে ট্রেনে চড়তে দেখে, অনেকেই হয়তো ভিড় জমিয়ে ফেলতেন। তাই সেক্ষেত্রেও সন্তর্পণেই তিনি ট্রেনে চড়ে বসেন। প্রশ্ন যায়, একাধিক বিলাসী গাড়ির মালিক হয়েও, কেন আমদাবাদ থেকে মুম্বই আসতে গাড়ি নিলেন না শিবম? তাঁর উত্তর, ‘ কোনও বিমান ছিল না, তাই আমি সিদ্ধান্ত নিলাম যে খুব ভোরে আমদাবাদ থেকে মুম্বাই যাওয়ার ট্রেন ধরব। আমরা সড়কপথে যেতে পারতাম, কিন্তু ট্রেনই দ্রুত( অপশন) ছিল।’ তিনি আরও বলছেন,'আমি, আমার স্ত্রী এবং এক বন্ধু ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। থার্ড এসির টিকিট পাওয়া যাচ্ছিল, তাই আমরা সেগুলো বুক করার সিদ্ধান্ত নিলাম। যাদের সাথে আমরা কথা বলেছি তারা সবাই চিন্তিত ছিলেন ( এটা ভেবে যে), যদি কেউ স্টেশনে বা ট্রেনের ভেতরে আমাকে চিনতে পারেন?' চিন্তা ছিল যে, যদি কেউ শিবমকে চিনে ফেলেন, তাহলে তাঁর নিরাপত্তা কি শঙ্কার মুখে পড়বে?

জন সাধারণের নজর এড়াতে কীভাবে নিজেকে আড়াল করার চেষ্টা করেছিলেন দুবে? বলছেন নিজেই। শিবম জানান,'আমি একটা টুপি, একটা মাস্ক আর একটা ফুল-স্লিভ টি-শার্ট পরেছিলাম। ভোর ৫.১০ টার ট্রেন ছিল, তাই আমরা আশা করেছিলাম প্ল্যাটফর্মে খুব বেশি লোক থাকবে না।' এখানেই শেষ নয়। যাতে কিছুতেই কেউ চিনতে না পারেন, তার জন্য আরও এক কৌশল নেন দুবে। তিনি বলছেন,'আমি আমার স্ত্রীকে বললাম যে ট্রেন ছাড়ার পাঁচ মিনিট আগে পর্যন্ত আমি গাড়িতে অপেক্ষা করব। এরপর, আমি তাড়াহুড়ো করে ট্রেনে উঠব।' ২২ গজে তাঁর দাপুটে শটের মতোই দুবের এই প্ল্যানিংও সফল হয়। শেষমেশ বাড়ি পৌঁছন দুবে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More