ফের হাড়হিম কাণ্ড! জামাইবাবুর সাথে পরকীয়ার জের, স্বামী খুনের পর রাতভর দেহের পাশে এক বিছানায় স্ত্রী, সঙ্গে…
হাড়হিম এই ঘটনায় স্বামীকে খুনের পর সারারাত একই বিছানায় স্বামীর নিথর দেহের সঙ্গে শুয়েছিলেন স্ত্রী! শুধু তাই নয়, নিজের সন্তানদেরও ওই একই খাটে নিয়ে সারা রাত শুয়েছিলেন স্ত্রী।
মেঘালয়ে হানিমুন হত্যাকাণ্ড, উত্তরপ্রদেশের মেরঠের মুসকানের পরকীয়ার জেরে তাঁর স্বামীর খণ্ডদেহ নীল ড্রামে উদ্ধার কাণ্ডের পর এবার আরও এক হাড়হিম ঘটনা। এবারও ঘটনাস্থল উত্তর প্রদেশ। উত্তর প্রদেশের আমরোহায় এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল তাঁর স্ত্রী ও স্ত্রীর প্রেমিক এবং প্রেমিকের বন্ধুর বিরুদ্ধে। হাড়হিম এই ঘটনায় স্বামীকে খুনের পর সারারাত একই বিছানায় স্বামীর নিথর দেহের সঙ্গে শুয়েছিলেন স্ত্রী! শুধু তাই নয়, নিজের সন্তানদেরও ওই একই খাটে নিয়ে সারা রাত শুয়েছিলেন স্ত্রী।

খুন হয়েছেন, উত্তরপ্রদেশের আমরোহার পিপলোওটি কালাগ্রামের মেহরাজ। অভিযুক্ত মেহরাজের স্ত্রী রুহি। অভিযোগ রয়েছে, রুহির সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর জামাইবাবু ফরমানের। এউ ফরমান, রুহি ও তাদের এক বন্ধু মিলেই মেহরাজকে খুন করেছে বলে অভিযোগ। সম্পর্কের দিক দিয়ে ফরমান রুহির নিজের দিদির স্বামী। জামাইবাবুর সঙ্গে রুহির এই সম্পর্কের কথা মেহরাজ জানতে পারেন। ক্ষোভে ফুঁসে ওঠেন তিনি। বিরোধিতা করেন এই সম্পর্কের। এরপর রুহি, তাঁর স্বামী মেহরাজকে খুনের ছক কষেন। মেহরাজের খাবারে লুকিয়ে সিডেটিভ মিশিয়ে দেন রুহি। যে রাতে এই কীর্তি রুহি করেন, সেই রাতে ডেকে নেন ফরমান ও তার বন্ধুকেও। এরপর মেহরাজের হাত পা বেঁধে তাঁর গলা কেটে তাঁকে খুন করা করে ফরমান ও তার বন্ধু। এমনই অভিযোগ।
স্বামীর সেই গলাকাটা মৃতদেহের সঙ্গে গোটা রাত বিছানায় শুয়ে ছিল রুহি। শুধু রুহিই নয়। সে তার সন্তানদেরও ওই বিছানায় নিয়ে শুয়েছে। পরের দিন সকালে মেহরাজের বাবা বাড়ি এসে দেখেন বারান্দার খাটে ছেলের হাত-পা বাঁধা মরদেহ। তখনই রুহি জানায়, ডাকাতির জেরে এমনটা হয়েছে। তাদের সব কিছু ডাকাতি হয়ে গিয়েছে। ডাকাত মারধর করায় মেহরাজের মৃত্যু হয়েছে। মেহরাজের বাবার সন্দেহ হয়। খবর দেন পুলিশকে। এরপর পুলিশ তদন্তে নেমে এই ঘটনার কিনারা করে। ঘটনায় গ্রেফতার ৩ জন।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


