ICCর তাবড় মিটিং মোদী-শাহের গড়ে! WCতে খেলা নিয়ে নাটকীয়তার পর, এশিয়া কাপ ট্রফি নিয়ে চলে যাওয়া নাকভি কি আসবেন?
Mohsin Naqvi:২০২৬ সালের আইপিএলের ফাইনাল ৩১ মে। আর ঠিক সেই সময়ই আইসিসির তাবড় বৈঠক রয়েছে আমেদাবাদে। যে আমেদাবাদে খেলা হবে আইপিএলের ফাইনাল।
২০২৫ সালের এশিয়া কাপ ট্রফির ফাইনালে পাকিস্তানকে দুরমুশ করে সূর্যকুমার যাদবের ভারত ট্রফি জেতে। তবে, প্রাপ্য ট্রফি ভারতীয় টিমের হাতে আসেনি, সেদিন মাঠে সর্বসমক্ষে ট্রফি নিয়ে চলে যেতে দেখা যায় পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হর্তাকর্তা মহসিন নাকভিকে। এরপর ২০২৬ টি২০ বিশ্বকাপ। ইউনুসের বাংলাদেশ সেই বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিতেই, ভারত-শ্রীলঙ্কায় আয়োজিত বিশ্বকাপে পাকিস্তান দলের যোগ দেওয়া নিয়ে নানা রকমের নাটকীয়তা শুরু করে নাকভির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ড। শেষে বরফ গলে, পাকিস্তান খেলতে আসতে বাধ্য হয়। এবার সেই মহসিন নকভি, ভাকতে পা রাখবেন কি না, তা নিয়ে জল্পনা! কারণ আইসিসির এক তাবড় বৈঠক আয়োজিত হতে চলেছে ভারতে। শুধু তাই নয়। এই বৈঠক হবে, মোদী শাহদের রাজ্য গুজরাটে। বৈঠকস্থল আমেদাবাদ!

২০২৬ সালের আইপিএলের ফাইনাল ৩১ মে। আর ঠিক সেই সময়ই আইসিসির তাবড় বৈঠক রয়েছে আমেদাবাদে। যে আমেদাবাদে খেলা হবে আইপিএলের ফাইনাল। এদিকে, জয় শাহের নেতৃত্বাধীন আইসিসির ওই বৈঠক ঘিরে সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই সময় আবার আইপিএল ফাইনাল, ফলত সেখানেও তাবড় ব্যক্তিত্বদের দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে, প্রশ্ন উঠছে, আইসিসির এই বৈঠকে যোগ দিতে কি ভারতে আসবেন নাকভি? বেশ কিছু রিপোর্ট দাবি করছে, আইপিএল ফাইনাল ২০২৬ দেখার জন্যও নাকভিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে। একটা সময় এই নাকভিই মন্তব্য করেছিলেন যে, পাকিস্তানের পিএসএল নাকি, ভারতের আইপিএলকে টেক্কা দিয়ে বিশ্বের সবচেয়ে বড় টি২০ লিগ হয়ে উঠবে। সেই আইপিএলের ফাইনালে কি নাকভি উপস্থিত থাকবেন, তার উত্তর সময়ের হাতে তোলা।
এদিকে, পাকিস্তানি মিডিয়ার দাবি, নাকভি নাকি আইপিএল ফাইনালে আমেদাবাদে উপস্থিত থাকবেন। ২০২৫ সালে কাশ্মীরে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের গুলিতে নারকীয় নাশকতার পর থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্ক নতুন করে তলানিতে নামে। গত বঠর মে মাসেই পাকিস্তানি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে ভারতীয় সেনা শুরু করে ‘অপারেশন সিঁদুর’। এরপর থেকে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কও খুব একটা ভালো নেই। এদিকে, ভারতের প্রাপ্য এশিয়া কাপ ২০২৫ ট্রফি নিয়ে চলে গিয়েছেন নাকভি! এই অবস্থায় ভারতে মহসিন নাকভি আসবেন কি না, তা নিয়ে রয়েছে বহু জল্পনা।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


