Zomato price hike: জোম্যাটো প্রতি অর্ডার বাড়িয়ে দিল প্ল্যাটফর্ম ফি! কত বাড়ল দাম?
প্রতি অর্ডারে ২.৪০ টাকা করে প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে দিল জোম্যাটো।
ইরানে ইজরায়েল ও আমেরিকার হানার পর থেকে জ্বলছে মধ্যপ্রাচ্য। যুদ্ধের আগুন ইরান ছাড়িয়ে, সৌদি আরব, আরব আমিরশাহি সহ একাধিক আরব বিশ্বের দেশে লেগেছে। মৃত্যু মিছিল যেমন বাড়ছে, তেমনই যুদ্ধের আঁচ এসে পড়েছে জ্বালানির ওপর। ইতিমধ্যেই দেশে বাণিজ্যিক এলপিজির ওপর রাশ টেনেছে দিল্লি। ওদিকে, এলপিজি গ্যাসের খরচও বেড়েছে। এই অবস্থায় রেস্তোরাঁগুলি বেশ কিছুটা উদ্বেগে। এমন এক অবস্থায় জোম্যাটো বাড়িয়ে দিয়েছে তার খাবারের সরবরাহের খরচ। প্রতি অর্ডার-এ জোম্যাটো বাড়িয়েছে দাম।
এর আগে, প্রি-জিএসটি ক্ষেত্রে জোম্যাটোর প্ল্যাটফর্ম ফি ছিল প্রতি অর্ডারে ১২.৫০ টাকা। সেই দাম বেড়ে এবার হয়েছে, ১৪.৯০ টাকা। প্রতিদ্বন্দ্বী সুইগি তার ব্যবহারকারীদের কাছ থেকে জিএসটি সহ প্রতিটি প্ল্যাটফর্ম ফি ১৪.৯৯ টাকা চার্জ করছে। সংশ্লিষ্ট সূত্রের মতে, জোমাটোর পরিষেবাভুক্ত সমস্ত বাজারে সর্বভারতীয় ভিত্তিতে প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে সংস্থাটি সর্বশেষ প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছিল।
প্রসঙ্গত, বহু জনই খাবারের ব্যাপারে বিশেষত উৎসব, উদযাপনের দিনে জোম্যাটোর মতো ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে ভরসা রাখেন। এদিকে, বাণিজ্যিক এলপিজির সরবরাহে কেন্দ্র রাশ টানতেই ক্রমেই বাড়ছে এলপিজি ঘিরে উদ্বেগ। এরই মাঝে বেশ কিছুদিন আগেই রিপোর্টে দাবি করা হয়েছে, বাণিজ্যিক এলপিজির সংকটের জেরে গিগ কর্মীরা বেশ উদ্বেগে। সেই মিডিয়া রিপোর্ট বলেছে, ফুড ডেলিভারি অর্ডারও গিগ কর্মীরা কম পাচ্ছেন। এমতাবস্থায় জোম্যাটোর এই প্ল্যাটফর্ম ফির দাম বৃদ্ধি বেশ উদ্বেগের বিষয় বলে মনে করা হচ্ছে।
এরই মাঝে বেঙ্গালুরুতে, জোম্যাটোকে লড়াইয়ে ফেলতে প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে এসেছে ব়্যাপিডো সংস্থার নতুন ফুড ডেলিভারি সংস্থা ওনলি। এমন পরিস্থিতিতে জোম্যাটোর প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি তাদের ব্যবসাকে কতটা বেগ দেয় সেদিকে তাকিয়ে অনেকে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


